JAZZBAAT 24 BANGLA
০৭ নভে ২০২৬, ০১:৫৮ এএম
Breaking
বাইক বাহিনী দিয়ে ঘিরে গাড়ি ভাঙচুর, গুলি চালানোর চেষ্টার অভিযোগ! বেলেঘাটা থানার ওসির বিরুদ... ভারত বন্ধুত্বের নামে আধিপত্য চাইলে মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ ঢাকার পর এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, সাঁটানো হলো রবীন্দ্রবিরোধী পোস্টার কমল পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, কাজে ফিরছেন কর্মীরা করাচিতে বেআইনি কল সেন্টারে অভিযান, গ্রেফতার ২৭৩ লন্ডনে বিশ্ব পর্যটন মঞ্চে সেরার স্বীকৃতি পেল ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ প্যাভিলিয়ন Judicial Independence : ক্ষমা চেয়েও রেহাই নেই! কেরল কংগ্রেসের বিরুদ্ধে আদালত অবমাননার নোট... বয়স মাত্র ১৫! হাফ ইয়ার্লিতে ভালো ফল করতেই ছেলের হাতে ২.৩০ কোটির BMW তুলে দিলেন বাবা! বাইক বাহিনী দিয়ে ঘিরে গাড়ি ভাঙচুর, গুলি চালানোর চেষ্টার অভিযোগ! বেলেঘাটা থানার ওসির বিরুদ... ভারত বন্ধুত্বের নামে আধিপত্য চাইলে মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ ঢাকার পর এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, সাঁটানো হলো রবীন্দ্রবিরোধী পোস্টার কমল পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, কাজে ফিরছেন কর্মীরা করাচিতে বেআইনি কল সেন্টারে অভিযান, গ্রেফতার ২৭৩ লন্ডনে বিশ্ব পর্যটন মঞ্চে সেরার স্বীকৃতি পেল ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ প্যাভিলিয়ন Judicial Independence : ক্ষমা চেয়েও রেহাই নেই! কেরল কংগ্রেসের বিরুদ্ধে আদালত অবমাননার নোট... বয়স মাত্র ১৫! হাফ ইয়ার্লিতে ভালো ফল করতেই ছেলের হাতে ২.৩০ কোটির BMW তুলে দিলেন বাবা!

ক্যাফের কফি এবার বাড়িতেই!

ক্যাফের কফি এবার বাড়িতেই!
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: প্রচণ্ড গরমের দিনে কিংবা অতিরিক্ত কাজের ফাঁকে এক গ্লাস ঠান্ডা কফি অনেকেরই পছন্দ। এক চুমুকেই শরীর জুড়িয়ে যায়। গরমের দিনে এই পানীয়ের কোনও তুলনা নেই। কিন্তু প্রতিদিন একই ধরনের আইসড কফি খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। সেই স্বাদ বদলাতে সাধারণ কফির সঙ্গে যোগ করতে পারেন বিসকফ স্প্রেড। তাতেই তৈরি হয়ে যাবে ক্রিমি ও ক্যারামেল স্বাদের একটি আইসড লাটে। বাড়িতে খুব সহজেই বানানো যায় এই পানীয়।

কী কী লাগবে?

এই কফি বানাতে প্রয়োজন ১ টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার, দেড় টেবিল চামচ বিসকফ স্প্রেড, আধ চা চামচ চিনি এবং এক চিমটি নুন। এছাড়াও লাগবে ৩ টেবিল চামচ গরম জল, বিসকফের মিশ্রণের জন্য সাড়ে তিন-চতুর্থাংশ কাপ দুধ এবং শেষে দেওয়ার জন্য আরও এক-চতুর্থাংশ কাপ দুধ। সঙ্গে রাখতে হবে পর্যাপ্ত বরফ।

কীভাবে বানাবেন?

প্রথমে একটি সসপ্যানে প্রয়োজন মতো দুধ নিন। তার মধ্যে বিসকফ স্প্রেড ও এক চিমটি নুন দিয়ে ভালো করে মেশাতে হবে। এবার কম থেকে মাঝারি আঁচে দুধ গরম করুন। মাঝে মাঝে নাড়তে থাকুন, যাতে বিসকফ পুরোপুরি গলে দুধের সঙ্গে মিশে যায়। মিশ্রণটি মসৃণ হয়ে হালকা ফুটতে শুরু করলেই আঁচ বন্ধ করে দিন। তবে দুধকে পুরোপুরি ফুটিয়ে নেওয়া যাবে না।

অন্যদিকে একটি ছোট পাত্রে ৩ টেবিল চামচ গরম জলের সঙ্গে ইনস্ট্যান্ট কফি ও চিনি মিশিয়ে নিন। এবার হ্যান্ড হুইস্ক বা ফ্রদার দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। কফির মিশ্রণটি হালকা ও ফেনাযুক্ত হয়ে আয়তনে প্রায় চার গুণ হয়ে গেলে বুঝতে হবে তা তৈরি। এবার একটি বড় গ্লাসে পরিমাণমতো বরফ দিন। তার উপর ঢেলে দিন তৈরি করা বিসকফ-দুধের মিশ্রণ। বরফের সংস্পর্শে এসে সেটি কিছুটা ঠান্ডা হয়ে যাবে।

এরপর  দুধ যোগ করুন। সবশেষে উপরে ধীরে ধীরে ফ্রথ করা কফি ঢেলে দিন। পরিবেশনের আগে হালকা করে নাড়িয়ে নিলেই তৈরি বিসকফ আইসড লাটে। সকালের কফির রুটিনে সামান্য বদল আনতে এই সহজ রেসিপিটি বাড়িতেই চেষ্টা করা যেতে পারে। বিশেষত, সকালে ঘুম থেকে উঠেই কফি পান করে দিন শুরু করেন যারা, তাঁরা এই পানীয় বানিয়ে দেখতেই পারেন।

337 Views 0 Likes 0 Comments

Related News

সোনা কিনতে পকেটে টান? ধনতেরাসে এই ৭টি জিনিস কিনলেও মানতে পারবেন রীতি!
রকমারি

সোনা কিনতে পকেটে টান? ধনতেরাসে এই ৭টি জিনিস কিনলেও মানতে পারবেন রীতি!

নিউজ ডেস্ক: ধনতেরাস মানেই সোনা-রুপো কেনার ধুম। বছরের এই বিশেষ দিনে নতুন ধাতব সামগ্রী কেনাকে শুভ বলে মনে করেন বহু মানুষ। বিশ্বাস, ধনতেরাসে বাড়িতে নতুন জিনিস আনলে সংসারে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের আগমন ঘটে। কিন্তু বর্তমানে ...

০৬ নভে ২০২৬, ১০:১৫ এএম · 2 মিনিট
ধনতেরাসে ভুলেও করবেন না এই ৫ কাজ! প্রচলিত বিশ্বাসে অশুভ বলে মনে করা হয়
রকমারি

ধনতেরাসে ভুলেও করবেন না এই ৫ কাজ! প্রচলিত বিশ্বাসে অশুভ বলে মনে করা হয়

নিউজ ডেস্ক: আজ ৬ নভেম্বর, শুক্রবার ধনতেরাস। দীপাবলির আগে এই বিশেষ দিনটিকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ। কোথাও সোনা-রুপো কেনার প্রস্তুতি, কোথাও আবার লক্ষ্মী-কুবের পুজোর আয়োজন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ধনতেরাসে ঘরে সুখ,...

০৬ নভে ২০২৬, ১০:০৩ এএম · 2 মিনিট
ধনতেরাসে মাত্র ১০০০ টাকায় কী কী কেনা সম্ভব? রইল সাধ্যের মধ্যে ১০টি কেনাকাটার হদিশ
রকমারি

ধনতেরাসে মাত্র ১০০০ টাকায় কী কী কেনা সম্ভব? রইল সাধ্যের মধ্যে ১০টি কেনাকাটার হদিশ

নিউজ ডেস্ক: ধনতেরাস মানেই সোনা-রুপো কেনার ধুম। এই বিশেষ দিনে নতুন কিছু কিনে ঘরে আনার রীতি বহুদিনের। প্রচলিত বিশ্বাস, ধনতেরাসে নতুন ধাতব সামগ্রী কিংবা সংসারের প্রয়োজনীয় জিনিস কিনলে সুখ-সমৃদ্ধি আসে। কিন্তু বর্তমানে সোনা ও ...

০৬ নভে ২০২৬, ১০:০১ এএম · 2 মিনিট
আজ ধনতেরাস! কেন এই দিনে সোনা-রুপো কেনার রীতি? জানুন পৌরাণিক কাহিনি
রকমারি

আজ ধনতেরাস! কেন এই দিনে সোনা-রুপো কেনার রীতি? জানুন পৌরাণিক কাহিনি

নিউজ ডেস্ক:আজ ৬ নভেম্বর, শুক্রবার ধনতেরাস। আলোর উৎসব দীপাবলির সূচনা হয় এই বিশেষ দিনটিকে কেন্দ্র করেই। ধনতেরাস মানেই সোনা, রুপো কিংবা নতুন বাসনপত্র কেনার ধুম। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাতেও এই দিনটিতে কেনাকাটাক...

০৬ নভে ২০২৬, ০৯:৪১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.