JAZZBAAT 24 BANGLA
০১ নভে ২০২৬, ০৬:৫৫ এএম
Breaking
Mamata Banerjee: দিল্লিতে মমতার সঙ্গে দেখা করলেন দীপকে ইনস্টাগ্রামে যোগাযোগের জন্য জোর, গৃহশিক্ষিকাকে হেনস্থার অভিযোগে, গ্রেফতার ২ বইয়ের উপর আক্রমণের প্রতিবাদ, শহর কলকাতায় মিছিল বই প্রেমীদের Haryana: শ্রেণিকক্ষে সহপাঠীর নৃশংস হামলা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছ’বছরের শিশুকন্যা দশ লক্ষ প্রাণের স্পন্দন থেমে আজ নীরব আংকোর! জঙ্গলের আড়ালে হারিয়ে গেল এক আস্ত সভ্যতা জ্ঞানেশ ইস্যুতে ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচি ইন্ডিয়া জোটের, হাজির রাহুল-সোনিয়া পরমাণু ঘড়ি থেকে উন্নত নেভিগেশন, মহাকাশে ভারতের নতুন স্যাটেলাইট ৩৫০০ ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা, ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান আশুতোষ দীক্ষিত Mamata Banerjee: দিল্লিতে মমতার সঙ্গে দেখা করলেন দীপকে ইনস্টাগ্রামে যোগাযোগের জন্য জোর, গৃহশিক্ষিকাকে হেনস্থার অভিযোগে, গ্রেফতার ২ বইয়ের উপর আক্রমণের প্রতিবাদ, শহর কলকাতায় মিছিল বই প্রেমীদের Haryana: শ্রেণিকক্ষে সহপাঠীর নৃশংস হামলা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছ’বছরের শিশুকন্যা দশ লক্ষ প্রাণের স্পন্দন থেমে আজ নীরব আংকোর! জঙ্গলের আড়ালে হারিয়ে গেল এক আস্ত সভ্যতা জ্ঞানেশ ইস্যুতে ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচি ইন্ডিয়া জোটের, হাজির রাহুল-সোনিয়া পরমাণু ঘড়ি থেকে উন্নত নেভিগেশন, মহাকাশে ভারতের নতুন স্যাটেলাইট ৩৫০০ ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা, ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান আশুতোষ দীক্ষিত

রক্তাক্ত পাকিস্তান! সশস্ত্র দুষ্কৃতী হানায় কাঁপল 'খাইবার-পাখতুনখোয়া'

রক্তাক্ত পাকিস্তান! সশস্ত্র দুষ্কৃতী হানায় কাঁপল 'খাইবার-পাখতুনখোয়া'

পাক-অধিকৃত কাশ্মীরে অশান্তির আবহেই এবার রক্তক্ষয়ী সংঘর্ষে কেঁপে উঠল খাইবার পাখতুনখোয়া প্রদেশ। সেখানকার একটি পুলিশচৌকিতে সশস্ত্র দুষ্কৃতীদের অতর্কিত হামলায় মৃত্যু হয়েছে ৭ জন পুলিশকর্মীর, যাঁদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্টও (ডিএসপি) রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন পুলিশকর্মী।

সূত্রের খবর,বুধবার রাতে হাঙ্গু জেলার খাজিনা বান্দা এলাকার এক পুলিশচৌকিতে হঠাৎই হামলা চালায় একদল বন্দুকবাজ। নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে তাঁরা 'অন্ধাধুন' গুলি চালাতে শুরু করলে পুলিশও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। বেশ কিছুক্ষণ ধরে দু’পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলে। 

নিরাপত্তা বাহিনীর জোরালো জবাবে ৮ জন হামলাকারীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ৬ জন। তবে সুযোগ বুঝে বাকি দুষ্কৃতীরা চম্পট দেয়। পলাতকদের সন্ধানে পুরো এলাকা ঘিরে চিরুনি তল্লাশি শুরু করেছে পাক পুলিশ ও সেনা।

​এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে অনুমান, আফগানিস্তানের মদতপুষ্ট সশস্ত্র জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-ই এই হামলার নেপথ্যে রয়েছে। 

প্রসঙ্গত, খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ অঞ্চল এবং বাজৌর জেলায় সাম্প্রতিক একাধিক রক্তক্ষয়ী হামলার পেছনেও টিটিপি-র হাত ছিল। গত মাসেই উত্তর-পশ্চিমের এই প্রদেশে বিশাল অভিযান চালিয়ে ২১ জন জঙ্গিকে খতম করে পাক সামরিক বাহিনী। এর জবাবেই টিটিপি পাল্টা এই প্রাণঘাতী হামলা চালাল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

44 Views 0 Likes 0 Comments

Related News

আদালতের দখল নিয়ে নজিরবিহীন সংঘাত পোল্যান্ডে! বিচারপতিদের সাসপেন্ড
বিদেশ

আদালতের দখল নিয়ে নজিরবিহীন সংঘাত পোল্যান্ডে! বিচারপতিদের সাসপেন্ড

পোল্যান্ড: আদালতের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়েই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল পোল্যান্ডের রাজধানী ওয়ারশ। দেশের সাংবিধানিক আদালতের প্রধান ও উপপ্রধান বিচারপতিকে এক মাসের জন্য দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত ঘিরে তীব্র ...

৩১ অক্টো ২০২৬, ১২:০০ পিএম · 3 মিনিট
Strait of Hormuz: হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারে মাইন হামলা!
বিদেশ

Strait of Hormuz: হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারে মাইন হামলা!

হরমুজ: পশ্চিম এশিয়ায় সংঘাতের আঁচ এ বার আরও গভীর হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হরমুজ প্রণালীতে। ২৭ জন ভারতীয় নাবিক-সহ একটি তেলের ট্যাঙ্কারে লিমপেট মাইন দিয়ে হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের জেরে জাহাজের ইঞ্জিন...

৩১ অক্টো ২০২৬, ১১:৫৮ এএম · 2 মিনিট
Binance Crypto: বিশ্বের বৃহত্তম ডিজিটাল মুদ্রা লেনদেন সংস্থা বাইন্যান্সে হানা
বিদেশ

Binance Crypto: বিশ্বের বৃহত্তম ডিজিটাল মুদ্রা লেনদেন সংস্থা বাইন্যান্সে হানা

বিশেষ প্রতিবেদন: ডিজিটাল দুনিয়ায় নজিরবিহীন সাইবার হানা! বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেন সংস্থা বাইন্যান্সের ওয়ালেট থেকে প্রায় ৬.৩ বিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টো সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় মুদ্রায় যার ...

৩১ অক্টো ২০২৬, ১১:৫৪ এএম · 4 মিনিট
Mark Zuckerberg: দানের খাত বদলে এ বার ক্যালিফোর্নিয়ায় ৫০ মিলিয়ন ডলার!
বিদেশ

Mark Zuckerberg: দানের খাত বদলে এ বার ক্যালিফোর্নিয়ায় ৫০ মিলিয়ন ডলার!

নয়াদিল্লি: দান-খয়রাতের ক্ষেত্র বদলাচ্ছেন তাঁরা—২০২৫ সালের শেষ দিকে এমনই ঘোষণা করেছিলেন মেটা কর্ণধার মার্ক জুকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। চিকিৎসাবিজ্ঞান, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর গবেষণায় আরও বে...

৩১ অক্টো ২০২৬, ১১:৪১ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.