JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৬:৪৭ পিএম
Breaking
DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে... Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ Kolkata: মেট্রোর সিড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দুল... Political Controversy: রেজিনগরে ভোটের দিন হাইভোল্টেজ নাটক, হুমায়ুনকে কটাক্ষ করলো অধীর Children: বৃষ্টিতে ছাদ নেই, মাথার উপর পলিথিন! দুই খুদের হাতেই পাহারা মায়ের জীবিকার Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ম... DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে... Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ Kolkata: মেট্রোর সিড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দুল... Political Controversy: রেজিনগরে ভোটের দিন হাইভোল্টেজ নাটক, হুমায়ুনকে কটাক্ষ করলো অধীর Children: বৃষ্টিতে ছাদ নেই, মাথার উপর পলিথিন! দুই খুদের হাতেই পাহারা মায়ের জীবিকার Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ম...

নিউটাউনে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, CCTV ফুটেজে মিলল চাঞ্চল্যকর তথ্য

নিউটাউনে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, CCTV ফুটেজে মিলল চাঞ্চল্যকর তথ্য

কলকাতা, কেয়া মণ্ডল: খাস শহর কলকাতার বুকে ফের চাঞ্চল্য। নিউটাউনের স্বামীজি নগর এলাকা থেকে উদ্ধার হল এক যুবকের বস্তাবন্দি দেহ। শনিবার সকালে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ইকো পার্ক থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌরভ বিশ্বাস। তাঁর বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর। তাঁর বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর। দেহ উদ্ধারের ঘটনায় খুনের সন্দেহ দানা বেঁধেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বস্তার মধ্যে দেহটি রাখা ছিল। মুখ থ্যাঁতলানো অবস্থায় উদ্ধার করা হয় যুবককে। শরীরের বিভিন্ন জায়গায় একাধিক ক্ষতচিহ্নও রয়েছে। মৃতের শরীরে একাধিক ট্যাটু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’তিন দিন আগেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে।

ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ  হাতে পেয়েছে পুলিশ। সেই ফুটেজে দেখা গিয়েছে, এক যুবক কাঁধে করে বস্তাবন্দি দেহ নিয়ে এসে একটি দাঁড়িয়ে থাকা বাইকের পিছনে ফেলে যাচ্ছে। এরপর দেহের উপর বস্তা চাপা দিয়ে তার উপরে ইট রেখে দেওয়া হয়। তবে CCTV ফুটেজে অভিযুক্তের মুখ স্পষ্ট দেখা যায়নি। ফলে তাকে শনাক্ত করতে তদন্তকারীরা অন্যান্য সূত্র খতিয়ে দেখছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার ভোররাত ৪টা ২০ মিনিট নাগাদ ওই যুবক দেহটি ফেলে যায়। স্থানীয় এক বাসিন্দার কথায়, দেহ ফেলে যাওয়ার পর অভিযুক্ত প্রায় এক মিনিট সেখানে দাঁড়িয়েছিল। এরপর বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। এলাকায় পর্যাপ্ত আলো না থাকায় অভিযুক্তের মুখ ভালো করে দেখা সম্ভব হয়নি।

খুনের কারণ কী, সৌরভকে কোথায় এবং কীভাবে হত্যা করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। CCTV ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি মৃত যুবকের নিখোঁজ হওয়ার ঘটনাটিও খতিয়ে দেখছে পুলিশ।

12 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata: মেট্রোর সিড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দুল নস্কর
মহানগর

Kolkata: মেট্রোর সিড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণী...

দক্ষিণ কলকাতার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সিঁড়িতে বসেই পড়াশোনা করে তৃতীয় শ্রেণির পড়ুয়া আব্দুল লস্কর। অভাব-প্রতিকূলতাকে হারিয়ে ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে ছোট্ট আব্দুল, যার অদম্য ইচ্ছাশক্তি অনুপ্রেরণা জোগায় সকলকে।

০৬ অক্টো ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট
Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ,  রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই মূল অনুষ্ঠান
মহানগর

Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থ...

শারদোৎসবের আবহে মহালয়ার দিন কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে আনুষ্ঠানিক বার্তা পাঠিয়ে নবান্নকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত অত্যন্ত ব্যস্ত কর্মসূচির কারণেই কলকাতার এই মেগা অনুষ্ঠানে তাঁদের পক্ষে সশরীরে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

০৬ অক্টো ২০২৬, ০৩:৪৮ পিএম · 2 মিনিট
Samik Bhattacharya: 'পাঁচ গুণ বেশি ভোটে জিতব', নন্দীগ্রাম নিয়ে আশাবাদী শমীক
মহানগর

Samik Bhattacharya: 'পাঁচ গুণ বেশি ভোটে জিতব', নন্দীগ্রাম নিয়ে আশাবাদী শমীক

কলকাতা, নিউজ ডেস্ক: নন্দীগ্রামে পাঁচ গুন বেশি ভোটে উপনির্বাচনে জিততে চলেছি। শুধু তাই নয়, রেজিনগরেও আমরা বিপুল ভোটে জিতব। মঙ্গলবার এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

০৬ অক্টো ২০২৬, ১১:০১ এএম · 2 মিনিট
Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা?
মহানগর

Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা?

কলকাতা, নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে ঘিরে এখন রাজনৈতিক মহলেও চলছে জোর চর্চা। অভিনয় জীবনে দীর্ঘ সময় ...

০৫ অক্টো ২০২৬, ০৯:৫৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.