JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০২:৫১ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

হাসপাতালে ভর্তি বুদ্ধদেব-পত্নী, গঠন ৩ বিশেষজ্ঞের মেডিক্যাল বোর্ড

হাসপাতালে ভর্তি বুদ্ধদেব-পত্নী, গঠন ৩ বিশেষজ্ঞের মেডিক্যাল বোর্ড

কলকাতা, কেয়া মণ্ডল: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ। শুক্রবার রাতে পেটে তীব্র ব্যথা নিয়ে তাঁকে কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে হাসপাতালে রাখা হয়েছে। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ডও।

জানা গিয়েছে, ৭৬ বছর বয়সি মীরা ভট্টাচার্য গত প্রায় দু’সপ্তাহ ধরে মাঝেমধ্যেই পেটের ব্যথায় ভুগছিলেন। শুক্রবার সেই ব্যথা আচমকা তীব্র আকার নেয়। এরপরই চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা। 

ডা.সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ডে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল,গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সেমন্তী চক্রবর্তী। একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত এই বোর্ডই তাঁর পরবর্তী চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে মীরার বেশ কয়েকটি মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্টগুলি খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তাঁর শারীরিক অবস্থার নিয়মিত মূল্যায়নও করা হচ্ছে। আপাতত কোনও আশঙ্কাজনক পরিস্থিতির কথা জানানো হয়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মীরা। পেটে ব্যথার সঠিক কারণ কী, তা জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। 

তবে হাসপাতালের তরফে এখনও মীরা ভট্টাচার্যের অসুস্থতার নির্দিষ্ট কারণ বা পরীক্ষার বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হয়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

25 Views 0 Likes 0 Comments

Related News

J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার
মহানগর

J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফ...

মাঝে কেটেছে ছয় বছর। ২০২০ সালের ১০ ডিসেম্বর শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় বড়সড় অগ্রগতি। দীর্ঘ তদন্তের পর জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তা...

০৬ অক্টো ২০২৬, ১০:৩২ পিএম · 2 মিনিট
Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দুল নস্কর
মহানগর

Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণী...

দক্ষিণ কলকাতার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সিঁড়িতে বসেই পড়াশোনা করে তৃতীয় শ্রেণির পড়ুয়া আব্দুল লস্কর। অভাব-প্রতিকূলতাকে হারিয়ে ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে ছোট্ট আব্দুল, যার অদম্য ইচ্ছাশক্তি অনুপ্রেরণা জোগায় সকলকে।

০৬ অক্টো ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট
Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ,  রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই মূল অনুষ্ঠান
মহানগর

Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থ...

শারদোৎসবের আবহে মহালয়ার দিন কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে আনুষ্ঠানিক বার্তা পাঠিয়ে নবান্নকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত অত্যন্ত ব্যস্ত কর্মসূচির কারণেই কলকাতার এই মেগা অনুষ্ঠানে তাঁদের পক্ষে সশরীরে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

০৬ অক্টো ২০২৬, ০৩:৪৮ পিএম · 2 মিনিট
Samik Bhattacharya: 'পাঁচ গুণ বেশি ভোটে জিতব', নন্দীগ্রাম নিয়ে আশাবাদী শমীক
মহানগর

Samik Bhattacharya: 'পাঁচ গুণ বেশি ভোটে জিতব', নন্দীগ্রাম নিয়ে আশাবাদী শমীক

কলকাতা, নিউজ ডেস্ক: নন্দীগ্রামে পাঁচ গুন বেশি ভোটে উপনির্বাচনে জিততে চলেছি। শুধু তাই নয়, রেজিনগরেও আমরা বিপুল ভোটে জিতব। মঙ্গলবার এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

০৬ অক্টো ২০২৬, ১১:০১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.