JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:৪০ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

কাজে গিয়ে আর ফেরা হল না, ব্লাস্ট ফার্নেসে দগ্ধ হয়ে মৃত্যু ঠিকা শ্রমিকের!

কাজে গিয়ে আর ফেরা হল না, ব্লাস্ট ফার্নেসে দগ্ধ হয়ে মৃত্যু ঠিকা শ্রমিকের!

পরিবারের মুখে অন্ন জোগাতে গিয়েছিলেন কাজে। কিন্তু সেখান থেকে আর ফেরা হলো না বাড়ি। দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে গরম স্ল্যাগ ভর্তি ল্যাডেলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শেখ শহিদুল। বাড়ি দুর্গাপুরের আরতি গ্রামে। এই  দুর্ঘটনাকে কেন্দ্র করে কারখানায় চাঞ্চল্য ছড়ায়। নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন সহকর্মীরা। 

 

জানা গিয়েছে, শুক্রবার রাতের শিফটে দুর্গাপুর ইস্পাত কারখানার ২ নম্বর ব্লাস্ট ফার্নেসে রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত ছিলেন শেখ শহিদুল। কাজ চলাকালীন আচমকাই একটি রড ভেঙে যায়। ভারসাম্য হারিয়ে গরম স্ল্যাগে ভর্তি ল্যাডেলের মধ্যে পড়ে যান শহিদুল। গভীর রাতে বিষয়টি জানাজানি হলে সহকর্মীরা ছুটে এসে দেখেন, আগুনে ঝলসে কুণ্ডলী পাকিয়ে পড়ে রয়েছে তার দেহ। সেই দৃশ্য দেখে শিউরে ওঠেন সকলেই।

 

এই ঘটনার পরে একেবারে রণক্ষেত্রের চেহারা নয় গোটা কারখানা চত্বর। গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা। তাদের দাবি, মৃতের পরিবারের একজনকে  চাকরি দিতে হবে, উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে। এরই পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে, তার জন্য কারখানায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি তোলা হয়।‌

 

এ বিষয়ে কারখানার আরো এক শ্রমিক জানান, শহিদুল এর সঙ্গে তিনি একসাথেই কাজ করছিলেন। কিছুক্ষণের জন্য তিনি বাইরে যান। যখন ফিরে আসেন দেখতে পান গরম স্ল্যাগ ভর্তি ল্যাডেলের মধ্যে পড়ে  রয়েছে শহিদুল। ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো তা তিনিও জানেন না। তবে তার অনুমান, কোনো রড ভেঙে যাওয়ার কারণেই শহিদুল নিচে পড়ে গিয়েছে। তাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

 

 

এই ঘটনার পর শিল্পাঞ্চলের কারখানাগুলিতে শ্রমিক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

76 Views 0 Likes 0 Comments

Related News

কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল
জীবনধারা

কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল

নিউজ ডেস্ক: এয়ার ফ্রায়ার কিনেছেন? ঠিক কেমনভাবে ব্যবহার করবেন? আর যদিও বা ব্যবহার করতে পারলেন-কিন্তু যদি কোন সমস্যা দেখা দেয়,কি করবেন তখন? আর  এই কারণেই আপনাকে জানতে হবে, এয়ার ফায়ার কেমন ভাবে পরিষ্কার করা উচিত। ত...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১২ পিএম · 2 মিনিট
বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি, জন্মাষ্টমীতে বানান মনমোহন পিঠে
জীবনধারা

বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি, জন্মাষ্টমীতে বানান মনমোহন পিঠে

কলকাতা, নিউজ ডেস্ক: জন্মাষ্টমী উপলক্ষে বানিয়ে নিন সুস্বাদু মিষ্টি। কথিত আছে, শ্রীকৃষ্ণ মিষ্টি দ্রব্যের প্রতি বিশেষ আকর্ষিত ছিলেন। আর তাই তার জন্মের এই পুণ্য তিথিতে তাকে নিবেদন করুন  প্রাচীন ঐতিহ্যবাহীএক বিশেষ মিষ্ট...

০৪ সেপ্টে ২০২৬, ০৬:৪২ পিএম · 1 মিনিট
আপনার ঘরের আশপাশেই কোন মশা লুকিয়ে, চিনবেন কী ভাবে?
জীবনধারা

আপনার ঘরের আশপাশেই কোন মশা লুকিয়ে, চিনবেন কী ভাবে?

ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিসের চরিত্র সম্পূর্ণ আলাদা। এটি মূলত নিশাচর। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বেশি সক্রিয় থাকে। চেনার একটি সহজ উপায়ও রয়েছে। বসার সময় অ্যানোফিলিস শরীরের পিছনের অংশটি প্রায় ৪৫ ডিগ্রি কোণে উপরের দিকে তুলে রাখে।

০৩ সেপ্টে ২০২৬, ০২:১৯ পিএম · 2 মিনিট
ত্বক উজ্জ্বল রাখতে কী খাবেন? জেনে নিন চিকিৎসকের ৫ পরামর্শ
জীবনধারা

ত্বক উজ্জ্বল রাখতে কী খাবেন? জেনে নিন চিকিৎসকের ৫ পরামর্শ

নিউজ ডেস্ক: সামনেই দুর্গাপুজো। আর উৎসব মানেই সাজগোজ,প্যান্ডেল হপিং, জমাটি আড্ডার মেজাজ। কিন্তু,সকলের কাছেই পুজোর সাজ খুব গুরুত্বপূর্ণ। পুজোয় জেল্লাদার ত্বক পেতে চান? ত্বকে জেল্লা আনতে মেনে চলুন এই টোটকা।বিশেষজ্ঞদের মতে, ...

২৯ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.