JAZZBAAT 24 BANGLA
০৭ সেপ্টে ২০২৬, ০৪:২৪ পিএম
Breaking
নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ নয়, সরাসরি খারিজ, বড় স্বস্তি হাই কোর্টের পচা উপকরণ থেকে কৃত্রিম রং, খাদ্য সুরক্ষা দফতরের অভিযান বাংলাকে ধর্ম শেখানোর দুঃসাহস কার? ১০ হাজারে বিক্রি! চার বছর পর উদ্ধার কিশোর, সামনে এল বন্দিদশার ভয়ঙ্কর কাহিনি জমি বিবাদে রণক্ষেত্র মৌসুনি, রড-বাঁশ ও ধারালো অস্ত্রের হামলায় জখম ৩ গড়িয়াহাটে পুরসভার আচমকা হানায় চক্ষু চড়কগাছ! ভ্যাটে গেল কাঁড়ি কাঁড়ি চিকেন-মাটন স্থানীয়দের সন্দেহেই ফাঁস রাতের রহস্য ভগবানকে আমিষভোগ, বিতর্কের মুখে নদিয়ার মেকআপ আর্টিস্ট কালো ছাইয়ের মেঘে আকাশ অন্ধকার! বন্ধ হয়ে গেল ৮টি বিমানবন্দর দিল্লিতে তৃণমূলের পার্টি অফিসে ইডি, জোড়া তল্লাশিতে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টে রাজনৈতিক জমায়েত ঘিরে সংঘর্ষ, রক্তাক্ত বিজেপি নেতা নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ নয়, সরাসরি খারিজ, বড় স্বস্তি হাই কোর্টের পচা উপকরণ থেকে কৃত্রিম রং, খাদ্য সুরক্ষা দফতরের অভিযান বাংলাকে ধর্ম শেখানোর দুঃসাহস কার? ১০ হাজারে বিক্রি! চার বছর পর উদ্ধার কিশোর, সামনে এল বন্দিদশার ভয়ঙ্কর কাহিনি জমি বিবাদে রণক্ষেত্র মৌসুনি, রড-বাঁশ ও ধারালো অস্ত্রের হামলায় জখম ৩ গড়িয়াহাটে পুরসভার আচমকা হানায় চক্ষু চড়কগাছ! ভ্যাটে গেল কাঁড়ি কাঁড়ি চিকেন-মাটন স্থানীয়দের সন্দেহেই ফাঁস রাতের রহস্য ভগবানকে আমিষভোগ, বিতর্কের মুখে নদিয়ার মেকআপ আর্টিস্ট কালো ছাইয়ের মেঘে আকাশ অন্ধকার! বন্ধ হয়ে গেল ৮টি বিমানবন্দর দিল্লিতে তৃণমূলের পার্টি অফিসে ইডি, জোড়া তল্লাশিতে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টে রাজনৈতিক জমায়েত ঘিরে সংঘর্ষ, রক্তাক্ত বিজেপি নেতা

পচা উপকরণ থেকে কৃত্রিম রং, খাদ্য সুরক্ষা দফতরের অভিযান

পচা উপকরণ থেকে কৃত্রিম রং, খাদ্য সুরক্ষা দফতরের অভিযান

পূর্ব বর্ধমান, নিউজ ডেস্ক: সকাল থেকে একের পর এক জায়গায় তল্লাশি চলছিল। কোথাও খাবারের রং নিয়ে আপত্তি, আবার কোথাও রান্নার উপকরণ দেখে দাঁড়িয়ে পড়তে হল আধিকারিকদের। কিন্তু একটি জায়গায় গিয়ে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। বাইরের থেকে সাধারণ একটি কারখানা বলেই মনে হচ্ছিল। কিন্তু, ভিতরে ঢুকতেই আধিকারিকদের নজরে আসে এমন কিছু উপকরণ, যা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে খাবারের গুণমান নিয়ে। এরপর শুরু হয় খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা। শেষ পর্যন্ত সেখান থেকে নমুনা সংগ্রহ এবং নোটিশ দেওয়ার মত পদক্ষেপ নিতে হয়।

পূর্ব বর্ধমানের কাটোয়ায় খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে একটি সস তৈরীর কারখানায় চাঞ্চল্যকর পরিস্থিতির অভিযোগ সামনে এসেছে। সূত্রে খবর, কারখানাতে পচা কুমড়ো পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি মজুদ ছিল আজিনোমোটো বা MSG এর একাধিক প্যাকেট। অতিরিক্ত পরিমানে আজিনোমোটো মজুদ রাখার অভিযোগে কারখানার এক মহিলাকে আটক করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি, কারখানা থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেছেন আধিকারিকরা।

রবিবার সকাল থেকেই কাটোয়া থানার পানুহাট এলাকায় বিভিন্ন খাবারের দোকান ও খাদ্য তৈরীর এলাকা অভিযান চালানো হয় খাদ্য সুরক্ষা দফতরের পক্ষ থেকে। খাদ্য সুরক্ষা দফতর, পুলিশ প্রশাসন এবং পুরসভার যৌথ উদ্যোগে এই অভিযান চলে। খাবারের গুণমান, ব্যবহৃত উপকরণ এবং স্বাস্থ্যবিধি ঠিকঠাক মানা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখায় ছিল মূল লক্ষ্য।

এদিন, সেখানে একটি সস তৈরির কারখানায় গিয়ে আধিকারিকরা পচা কুমড়োর পাশাপাশি আজিনোমোটোর একাধিক প্যাকেট দেখতে পান। তাঁদের দাবি, খাবারের সসে অতিরিক্ত পরিমাণে আজিনোমোটো ব্যবহার করা হলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। কারখানা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি মালিকপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।

অভিযানে গিয়ে পানুহাটের মন্ডলহাট এলাকায় একটি মিষ্টির দোকানেও অভিযান চালানো হয়। সেখানে বেশ কিছু মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করার অভিযোগ ওঠে। এরপর ওই মিষ্টি গুলিকে ব্যবহার না করে ডাস্টবিনে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তকতা জানানো হয়। 

কারখানা থেকে সংগ্রহ করা নমুনার পরীক্ষার রিপোর্ট এবং তদন্তের পর পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে বলে জানা গিয়েছে। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় খাদ্য সুরক্ষা দফতরের পক্ষ থেকে এই ধরনের অভিযান আরও চলবে বলে প্রশাসন সূত্রে খবর। খাদ্য পণ্যের গুণমান নিয়ে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয়েছে।

29 Views 0 Likes 0 Comments

Related News

জমি বিবাদে রণক্ষেত্র মৌসুনি, রড-বাঁশ ও ধারালো অস্ত্রের হামলায় জখম ৩
রাজ্য

জমি বিবাদে রণক্ষেত্র মৌসুনি, রড-বাঁশ ও ধারালো অস্ত্রের হামলায় জখম ৩

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সেখ মোবারক হোসেন মোল্লার সঙ্গে তাঁরই এক নিকটাত্মীয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, সেই পুরনো বিবাদের জেরেই রবিবার চাষের জমিতে হামলার ঘটনা ঘটে।

০৭ সেপ্টে ২০২৬, ০২:৪৯ পিএম · 2 মিনিট
স্থানীয়দের সন্দেহেই ফাঁস রাতের রহস্য
রাজ্য

স্থানীয়দের সন্দেহেই ফাঁস রাতের রহস্য

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের যশোদা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করেছে ঢোলাহাট থানার পুলিশ। সূত্রে খবর, পুলিশের তল্লাশিতে ওই দুটি গাড়ি থেকে ১৮ টি গরু ও ৪ টি ছাগল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

০৭ সেপ্টে ২০২৬, ০২:১৪ পিএম · 2 মিনিট
ভগবানকে আমিষভোগ, বিতর্কের মুখে নদিয়ার মেকআপ আর্টিস্ট
রাজ্য

ভগবানকে আমিষভোগ, বিতর্কের মুখে নদিয়ার মেকআপ আর্টিস্ট

মূলত শ্রীকৃষ্ণ,অর্থাৎ বিষ্ণুর অবতার হিসেবে যারা তাঁকে পুজো করেন তারা বৈষ্ণব বলেই পরিচিত। এবং, সামাজিকভাবে তথা ধর্মীয়ভাবে যা জানা যায়, তা হলো বৈষ্ণবরা আমিষ আহার করেন না। তাই বিতর্কটি দানা বেঁধেছে।

০৭ সেপ্টে ২০২৬, ০২:১০ পিএম · 2 মিনিট
রাজনৈতিক জমায়েত ঘিরে সংঘর্ষ, রক্তাক্ত বিজেপি নেতা
রাজ্য

রাজনৈতিক জমায়েত ঘিরে সংঘর্ষ, রক্তাক্ত বিজেপি নেতা

ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় ২ নম্বর ব্লকের পোলেরহাট থানায় কোরালবেড়িয়া এলাকায়। আহত বিজেপি নেতার দাবি, একটি মাচায় বসে কয়েকজন সিপিআইএম ও আইএসএফ কর্মীসমার্থক তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছিলেন। তার প্রতিবাদ করতে গিয়ে তাঁকে ঘিরে হামলা চালানো হয় বলে অভিযোগ।

০৭ সেপ্টে ২০২৬, ০১:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.