JAZZBAAT 24 BANGLA
০৭ সেপ্টে ২০২৬, ০৩:১৬ পিএম
Breaking
জমি বিবাদে রণক্ষেত্র মৌসুনি, রড-বাঁশ ও ধারালো অস্ত্রের হামলায় জখম ৩ গড়িয়াহাটে পুরসভার আচমকা হানায় চক্ষু চড়কগাছ! ভ্যাটে গেল কাঁড়ি কাঁড়ি চিকেন-মাটন স্থানীয়দের সন্দেহেই ফাঁস রাতের রহস্য ভগবানকে আমিষভোগ, বিতর্কের মুখে নদিয়ার মেকআপ আর্টিস্ট কালো ছাইয়ের মেঘে আকাশ অন্ধকার! বন্ধ হয়ে গেল ৮টি বিমানবন্দর দিল্লিতে তৃণমূলের পার্টি অফিসে ইডি, জোড়া তল্লাশিতে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টে রাজনৈতিক জমায়েত ঘিরে সংঘর্ষ, রক্তাক্ত বিজেপি নেতা কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার জমি বিবাদে রণক্ষেত্র মৌসুনি, রড-বাঁশ ও ধারালো অস্ত্রের হামলায় জখম ৩ গড়িয়াহাটে পুরসভার আচমকা হানায় চক্ষু চড়কগাছ! ভ্যাটে গেল কাঁড়ি কাঁড়ি চিকেন-মাটন স্থানীয়দের সন্দেহেই ফাঁস রাতের রহস্য ভগবানকে আমিষভোগ, বিতর্কের মুখে নদিয়ার মেকআপ আর্টিস্ট কালো ছাইয়ের মেঘে আকাশ অন্ধকার! বন্ধ হয়ে গেল ৮টি বিমানবন্দর দিল্লিতে তৃণমূলের পার্টি অফিসে ইডি, জোড়া তল্লাশিতে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল সুপ্রিম কোর্টে রাজনৈতিক জমায়েত ঘিরে সংঘর্ষ, রক্তাক্ত বিজেপি নেতা কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার

স্থানীয়দের সন্দেহেই ফাঁস রাতের রহস্য

স্থানীয়দের সন্দেহেই ফাঁস রাতের রহস্য

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে ফেরিঘাটের আশেপাশে বাড়ছিল মানুষের আনাগোনা। অন্ধকারের মধ্যে একের পর এক পশুকে নৌকা থেকে নামিয়ে দ্রুত গাড়িতে তোলার দৃশ্য দেখে স্থানীয়দের কিছুটা সন্দেহ হয়। পরিস্থিতি বুঝতে তাঁরা এগিয়ে যান। শুরু হয় নানান জিজ্ঞাসাবাদ। শেষ পর্যন্ত আর দেরি না করে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই বদলে যায় গোটা পরিস্থিতি।

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের যশোদা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করেছে ঢোলাহাট থানার পুলিশ। সূত্রে খবর, পুলিশের তল্লাশিতে ওই দুটি গাড়ি থেকে ১৮ টি গরু ও ৪ টি ছাগল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি দুটি। উদ্ধার হওয়া পশুগুলিকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমা ব্লকের কেদারপুর ঘাট থেকে নৌকায় করে গরু ও ছাগল যশোদা ঘাটের দিকে নিয়ে আসা হচ্ছিল। এরপর, যশোদা মোড়ের ফেরিঘাট এলাকায় পশুগুলিকে দুটি গাড়িতে তোলা হয় বলে অভিযোগ। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। তাঁদের সন্দেহ হওয়ায় তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘিরে ধরেন এবং পুলিশকে খবর দেন। 

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঢোলাহাট থানার পুলিশ। এরপর পুলিশের তরফে গরু ও ছাগল পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেননি। এরপরই ওই চারজন অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

তবে, এখানেই শেষ নয়। তদন্তকারীদের সামনে এখন একাধিক প্রশ্ন। তদন্তকারীরা মনে করেছেন ঘটনার নেপথ্যে একাধিক সম্ভাবনা থাকতে পারে। এখন, তদন্তকারীদের মূল নজর পশুগুলির উৎস ও গন্তব্যের দিকে। এই গরু ছাগলগুলি কার, কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেইসব জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, পরিবহনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। 

এমনকি, এই ঘটনার সঙ্গে কোনও বড়সড় পশু পাচারচক্রের যোগসূত্র আছে কি না, সেই প্রশ্নও উঠেছে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না প্রশাসন। তদন্তের অগ্রগতির পরই পরিষ্কার হবে, ফেরিঘাটের রাতের এই তৎপরতার নেপথ্যে আসলে কি ছিল।

27 Views 0 Likes 0 Comments

Related News

জমি বিবাদে রণক্ষেত্র মৌসুনি, রড-বাঁশ ও ধারালো অস্ত্রের হামলায় জখম ৩
রাজ্য

জমি বিবাদে রণক্ষেত্র মৌসুনি, রড-বাঁশ ও ধারালো অস্ত্রের হামলায় জখম ৩

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সেখ মোবারক হোসেন মোল্লার সঙ্গে তাঁরই এক নিকটাত্মীয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, সেই পুরনো বিবাদের জেরেই রবিবার চাষের জমিতে হামলার ঘটনা ঘটে।

০৭ সেপ্টে ২০২৬, ০২:৪৯ পিএম · 2 মিনিট
ভগবানকে আমিষভোগ, বিতর্কের মুখে নদিয়ার মেকআপ আর্টিস্ট
রাজ্য

ভগবানকে আমিষভোগ, বিতর্কের মুখে নদিয়ার মেকআপ আর্টিস্ট

মূলত শ্রীকৃষ্ণ,অর্থাৎ বিষ্ণুর অবতার হিসেবে যারা তাঁকে পুজো করেন তারা বৈষ্ণব বলেই পরিচিত। এবং, সামাজিকভাবে তথা ধর্মীয়ভাবে যা জানা যায়, তা হলো বৈষ্ণবরা আমিষ আহার করেন না। তাই বিতর্কটি দানা বেঁধেছে।

০৭ সেপ্টে ২০২৬, ০২:১০ পিএম · 2 মিনিট
রাজনৈতিক জমায়েত ঘিরে সংঘর্ষ, রক্তাক্ত বিজেপি নেতা
রাজ্য

রাজনৈতিক জমায়েত ঘিরে সংঘর্ষ, রক্তাক্ত বিজেপি নেতা

ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় ২ নম্বর ব্লকের পোলেরহাট থানায় কোরালবেড়িয়া এলাকায়। আহত বিজেপি নেতার দাবি, একটি মাচায় বসে কয়েকজন সিপিআইএম ও আইএসএফ কর্মীসমার্থক তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছিলেন। তার প্রতিবাদ করতে গিয়ে তাঁকে ঘিরে হামলা চালানো হয় বলে অভিযোগ।

০৭ সেপ্টে ২০২৬, ০১:০৫ পিএম · 2 মিনিট
উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায় ইডি
রাজ্য

উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক...

কলকাতা, নিউজ ডেস্ক: বেনামি অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন? এবার কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে জোড়াফুলের রাজ্যসভার সাংসদ।সপ্তাহের শুরুতেই আর্থিক তছরুপ মামলার তদন্তে বড়সড় অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্ত...

০৭ সেপ্টে ২০২৬, ১১:২৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.