JAZZBAAT 24 BANGLA
০৭ সেপ্টে ২০২৬, ০১:১০ পিএম
Breaking
কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সুমিত রায় চীনা বিনিয়োগে চাঙ্গা হবে বাংলাদেশে মোংলা বন্দরের অর্থনীতি মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পূণ্যার্থী বোঝাই বাস ফের দামে হেরফের, হলুদ ধাতু'র নতুন চমক উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায়... বাংলাদেশে দীর্ঘ দিন পর সাগরে ফিরলেও জেলেদের মুখে স্বস্তির হাসি নেই ৮ বছরের শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগ, গ্রামবাসীদের হাতে মারধরের পর গ্রেফতার অভিযুক্ত যাঁকে দেখে ক্রিকেট শেখা, তিনিই দিলেন ব্যাটন! বড় সত্য ফাঁস করলেন আরসিবি অধিনায়ক কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সুমিত রায় চীনা বিনিয়োগে চাঙ্গা হবে বাংলাদেশে মোংলা বন্দরের অর্থনীতি মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পূণ্যার্থী বোঝাই বাস ফের দামে হেরফের, হলুদ ধাতু'র নতুন চমক উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায়... বাংলাদেশে দীর্ঘ দিন পর সাগরে ফিরলেও জেলেদের মুখে স্বস্তির হাসি নেই ৮ বছরের শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগ, গ্রামবাসীদের হাতে মারধরের পর গ্রেফতার অভিযুক্ত যাঁকে দেখে ক্রিকেট শেখা, তিনিই দিলেন ব্যাটন! বড় সত্য ফাঁস করলেন আরসিবি অধিনায়ক

হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: নতুন সমীকরণের ইঙ্গিত বাংলাদেশের রাজনীতিতে। ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বর্তমানে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামি লিগের সভাপতির দায়িত্ব শেখ ফজলুল করিম সেলিমই সামলাবেন বলে জানালেন হাসিনা। এক নামী সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দলের প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে শেখ সেলিমই সবচেয়ে প্রবীণ। তাই তাঁর নেতৃত্বেই এই সময় দল এগিয়ে যেতে পারে। একই সঙ্গে হাসিনা এও স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। ফলে দলের নেতৃত্বে তাঁকে নিয়ে যে জল্পনা রয়েছে, তা কার্যত খারিজ করে দিলেন মুজিব-কন্যা।

দীর্ঘ সাক্ষাৎকারটিতে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, দেশে ফেরার ইচ্ছা, ব্যক্তিগত নিরাপত্তা, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আওয়ামি লিগের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন হাসিনা। দেশে ফেরার প্রবল ইচ্ছা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে একই সঙ্গে নিজের নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশে ফেরার ব্যবস্থা করতে গিয়ে তিনি অন্য কাউকে বিপদের মুখে ঠেলে দিতে চান না। কারণ, তাঁর হয়ে কেউ উদ্যোগ নিলে তাঁর জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেই কারণেই আপাতত দেশে ফেরার প্রশ্নে সতর্ক পদক্ষেপের পক্ষেই সওয়াল করেছেন তিনি।

সাক্ষাৎকারে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন হাসিনা। বাংলাদেশে নির্বাচন আয়োজন এবং তার পরে বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নয়াদিল্লির অবস্থান নিয়েও নিজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। তাঁর মতে, দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে শুধুমাত্র রাজনৈতিক সমীকরণ বা সামরিক জোটের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। বরং আঞ্চলিক সহযোগিতা, পারস্পরিক স্বার্থ এবং দীর্ঘমেয়াদি বোঝাপড়ার ভিত্তিতেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক গড়ে ওঠা প্রয়োজন। প্রতিবেশী দুই দেশের পারস্পরিক নির্ভরশীলতা এবং ভৌগোলিক বাস্তবতার কথাও তাঁর বক্তব্যে উঠে এসেছে।

হাসিনার এই মন্তব্য এমন সময়ে সামনে এল, যখন পদ্মাপারে আওয়ামি লিগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। দলের প্রধান হিসেবে তাঁর অনুপস্থিতিতে সাংগঠনিক নেতৃত্ব কে সামলাবেন, তা নিয়ে এত দিন নানা জল্পনা ছিল। এই আবহে শেখ সেলিমের নাম সামনে এনে হাসিনা কার্যত নেতৃত্বের একটি সম্ভাব্য কাঠামো স্পষ্ট করলেন। পাশাপাশি নিজের দেশে ফেরার আকাঙ্ক্ষার কথাও জানিয়ে দিলেন তিনি। ফলে হাসিনার এই সাক্ষাৎকারকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামি লিগের ভবিষ্যৎ অবস্থান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক, দুই ক্ষেত্রেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

30 Views 0 Likes 0 Comments

Related News

চীনা বিনিয়োগে চাঙ্গা হবে বাংলাদেশে মোংলা বন্দরের অর্থনীতি
বিদেশ

চীনা বিনিয়োগে চাঙ্গা হবে বাংলাদেশে মোংলা বন্দরের অর্থনীতি

হাবিবুর রহমান, ঢাকা : চীনা বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে মোংলা বন্দরকে একটি আন্তর্জাতিক মানের আধুনিক ও স্বয়ংক্রিয় বন্দরে রূপান্তর করার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, যা এই অঞ্চলের অর্থনীতিকে সম্পূর্ণ বদলে দিতে পারে। ফলে শুধু দক...

০৭ সেপ্টে ২০২৬, ১১:৩৪ এএম · 4 মিনিট
বাংলাদেশে দীর্ঘ দিন পর সাগরে ফিরলেও জেলেদের মুখে স্বস্তির হাসি নেই
বিদেশ

বাংলাদেশে দীর্ঘ দিন পর সাগরে ফিরলেও জেলেদের মুখে স্বস্তির হাসি নেই

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশে দীর্ঘ ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে উপকূলের জেলেরা বুকভরা আশা নিয়ে সাগরে ও নদীতে জাল ফেললেও বৈরী আবহাওয়া, নদ-নদীর নাব্যতা সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাছের অভিবাসন পথ বদলে যাওয়ায় ...

০৭ সেপ্টে ২০২৬, ১১:২৬ এএম · 3 মিনিট
পাথরের নীচে লুকিয়ে ১০০ কোটি টন বরফ!
বিদেশ

পাথরের নীচে লুকিয়ে ১০০ কোটি টন বরফ!

গবেষকদের হিসাব বলছে, উটা রাজ্যে এমন ৮৩৬টি রক গ্লেসিয়ার রয়েছে। টিম্পানোগোসের একটি হিমবাহের অভ্যন্তরীণ গঠন বিশদে মাপার পর তার ভিত্তিতে গোটা উটার রক গ্লেসিয়ারগুলিতে প্রায় ১০০ কোটি টন জল বরফ হয়ে আটকে থাকার সম্ভাবনা দেখেছেন বিজ্ঞানীরা।

০৬ সেপ্টে ২০২৬, ১০:০২ পিএম · 3 মিনিট
সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল
বিদেশ

সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল

নিউজ ডেস্ক: চারপাশে শুধু কাদা, ধ্বংসস্তূপ আর হাহাকার। তারই মধ্যে বাড়ির চারতলার ঘরে টানা ১০ দিন আটকে থাকার পর জীবন্ত উদ্ধার হলেন ৬০ বছরের এক মহিলা। নেপালের নুওয়াকোট জেলার বিদুর শহরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল...

০৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.