JAZZBAAT 24 BANGLA
০৭ সেপ্টে ২০২৬, ১২:১৬ পিএম
Breaking
চীনা বিনিয়োগে চাঙ্গা হবে বাংলাদেশে মোংলা বন্দরের অর্থনীতি মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পূণ্যার্থী বোঝাই বাস ফের দামে হেরফের, হলুদ ধাতু'র নতুন চমক উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায়... বাংলাদেশে দীর্ঘ দিন পর সাগরে ফিরলেও জেলেদের মুখে স্বস্তির হাসি নেই ৮ বছরের শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগ, গ্রামবাসীদের হাতে মারধরের পর গ্রেফতার অভিযুক্ত যাঁকে দেখে ক্রিকেট শেখা, তিনিই দিলেন ব্যাটন! বড় সত্য ফাঁস করলেন আরসিবি অধিনায়ক রানওয়েতেই মৃত্যুফাঁদ! অবতরণের আগেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ৫ কাজের দিনেই ডার্বি-মহোৎসব! বদলার মঞ্চে পাল্লা ভারী কাদের? শিক্ষালাভ থেকে প্রেম-বার্তা, সুখবর নিয়ে আসছে আজকের দিন পাক ক্রিকেটের বেহাল দশার নেপথ্যে ভারত-ই! সংঘাত এড়াতে বড় সিদ্ধান্তের পথে নকভিরা রাস্তা থেকে নাগরিক সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা বিজেপির চীনা বিনিয়োগে চাঙ্গা হবে বাংলাদেশে মোংলা বন্দরের অর্থনীতি মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পূণ্যার্থী বোঝাই বাস ফের দামে হেরফের, হলুদ ধাতু'র নতুন চমক উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায়... বাংলাদেশে দীর্ঘ দিন পর সাগরে ফিরলেও জেলেদের মুখে স্বস্তির হাসি নেই ৮ বছরের শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগ, গ্রামবাসীদের হাতে মারধরের পর গ্রেফতার অভিযুক্ত যাঁকে দেখে ক্রিকেট শেখা, তিনিই দিলেন ব্যাটন! বড় সত্য ফাঁস করলেন আরসিবি অধিনায়ক রানওয়েতেই মৃত্যুফাঁদ! অবতরণের আগেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ৫ কাজের দিনেই ডার্বি-মহোৎসব! বদলার মঞ্চে পাল্লা ভারী কাদের? শিক্ষালাভ থেকে প্রেম-বার্তা, সুখবর নিয়ে আসছে আজকের দিন পাক ক্রিকেটের বেহাল দশার নেপথ্যে ভারত-ই! সংঘাত এড়াতে বড় সিদ্ধান্তের পথে নকভিরা রাস্তা থেকে নাগরিক সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা বিজেপির

৮ বছরের শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগ, গ্রামবাসীদের হাতে মারধরের পর গ্রেফতার অভিযুক্ত

৮ বছরের শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগ, গ্রামবাসীদের হাতে মারধরের পর গ্রেফতার অভিযুক্ত

ঝাড়গ্রাম, নিউজ ডেস্ক: বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে আট বছরের এক শিশুকন্যাকে নিগ্রহের গুরুতর অভিযোগ উঠল প্রতিবেশী বাড়ির এক আত্মীয়ের বিরুদ্ধে। রবিবার দুপুরে ঝাড়গ্রাম থানা এলাকার এই ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় মহলে। ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে মারধর শুরু করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আটক করে। পরবর্তীতে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে খবর, রবিবার দুপুরে শিশুটির বাবা-মা চাষের জমিতে কাজে গিয়েছিলেন। ঠাকুমাও ব্যস্ত ছিলেন গোয়ালঘরের কাজে। সেই সময় বাড়িতে ভাইয়ের সঙ্গেই ছিল তৃতীয় শ্রেণির ওই পড়ুয়া। অভিযোগ, বাড়ি নির্জন থাকার সুযোগ নিয়ে সেখানে ঢুকে পড়ে অভিযুক্ত এবং শিশুটির ওপর নারকীয় অত্যাচার চালায়। পরবর্তীতে কাজ সেরে ঠাকুমা ঘরে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে গোটা বিষয়টি জানায় সে।

শিশুকন্যাটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটকে রেখে গণপ্রহার শুরু করেন। খবর পৌঁছতেই ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জখম অবস্থায় অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা নয়। দিন কয়েক আগেই সে প্রতিবেশীর বাড়িতে বেড়াতে এসেছিল। পরিচিতির সুবাদে শিশুটি তাকে আত্মীয়ের মতো সম্মান করত। সেই ভরসার সুযোগ নিয়েই সে এমন কাণ্ড ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ।

ঘটনার জেরে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। নির্যাতিতার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ এবং পকসো আইনের একাধিক কঠোর ধারায় মামলা রুজু করেছে। ধৃতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার পাশাপাশি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

32 Views 0 Likes 0 Comments

Related News

উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায় ইডি
রাজ্য

উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক...

কলকাতা, নিউজ ডেস্ক: বেনামি অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন? এবার কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে জোড়াফুলের রাজ্যসভার সাংসদ।সপ্তাহের শুরুতেই আর্থিক তছরুপ মামলার তদন্তে বড়সড় অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্ত...

০৭ সেপ্টে ২০২৬, ১১:২৭ এএম · 2 মিনিট
NCPI-র ২০ সাংসদ ও ঋতব্রতপন্থী বিধায়ককে কটাক্ষ কল্যাণের
রাজ্য

NCPI-র ২০ সাংসদ ও ঋতব্রতপন্থী বিধায়ককে কটাক্ষ কল্যাণের

একইসঙ্গে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করা এবং রাজনৈতিকভাবে বিরোধীদের মোকাবিলার বার্তাও দেন তিনি। কল্যাণের এই আক্রমণাত্মক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

০৬ সেপ্টে ২০২৬, ১০:০৪ পিএম · 1 মিনিট
তিস্তায় প্রভাবের আশঙ্কায় সতর্ক জলপাইগুড়ি, জারি সতর্কতা!
রাজ্য

তিস্তায় প্রভাবের আশঙ্কায় সতর্ক জলপাইগুড়ি, জারি সতর্কতা!

প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের নদীতে না নামার জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি, তিস্তা নদীর গতিপ্রকৃতির উপরও নজর রাখতে বলা হয়েছে।

০৬ সেপ্টে ২০২৬, ০৯:৫৭ পিএম · 2 মিনিট
ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি
রাজ্য

ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জাল...

অভিযোগ, বিয়ের নাম করে পাত্রপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর জন্য অভিনব প্রতারণার ছক কষে ছিল এক দম্পতি।

০৬ সেপ্টে ২০২৬, ০৭:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.