JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ১০:৫০ পিএম
Breaking
সবচেয়ে বড় ডাইনোসরের মৃত্যু-রহস্য জানা গেল ৬ কোটি ৬০ লক্ষ বছর পর NCPI-র ২০ সাংসদ ও ঋতব্রতপন্থী বিধায়ককে কটাক্ষ কল্যাণের পাথরের নীচে লুকিয়ে ১০০ কোটি টন বরফ! তৃণমূল ক্ষমতায় থাকলে দুর্গাপুজোর দিনক্ষণও ঠিক করে দিত! বিস্ফোরক শমীক তিস্তায় প্রভাবের আশঙ্কায় সতর্ক জলপাইগুড়ি, জারি সতর্কতা! ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি ১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় ডাইনোসরের মৃত্যু-রহস্য জানা গেল ৬ কোটি ৬০ লক্ষ বছর পর NCPI-র ২০ সাংসদ ও ঋতব্রতপন্থী বিধায়ককে কটাক্ষ কল্যাণের পাথরের নীচে লুকিয়ে ১০০ কোটি টন বরফ! তৃণমূল ক্ষমতায় থাকলে দুর্গাপুজোর দিনক্ষণও ঠিক করে দিত! বিস্ফোরক শমীক তিস্তায় প্রভাবের আশঙ্কায় সতর্ক জলপাইগুড়ি, জারি সতর্কতা! ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি ১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

পাথরের নীচে লুকিয়ে ১০০ কোটি টন বরফ!

পাথরের নীচে লুকিয়ে ১০০ কোটি টন বরফ!

ওয়াশিংটন: বাইরে থেকে দেখলে নিছক পাথর আর ধ্বংসস্তূপের স্তূপ। কোথাও বরফের চিহ্নও নেই। অথচ সেই পাথরের নীচেই লুকিয়ে রয়েছে বিপুল জলভাণ্ডার—বরফ হয়ে জমে থাকা প্রায় ১০০ কোটি টন জল! আমেরিকার উটা রাজ্যের পাহাড়ে বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই চমকপ্রদ তথ্য।

ঘটনাস্থল মাউন্ট টিম্পানোগোস। সল্ট লেক সিটি ও প্রোভোর কাছের এই পাহাড়ের ঢালে রয়েছে এক বিশেষ ধরনের হিমবাহ, যাকে বিজ্ঞানীরা বলেন ‘রক গ্লেসিয়ার’। সাধারণ হিমবাহের মতো এখানে বরফ খোলা আকাশের নীচে দেখা যায় না। বরং মোটা পাথর, নুড়ি ও ধ্বংসাবশেষের আস্তরণ বরফকে ঢেকে রেখেছে। সেই কারণেই এত দিন পাহাড়ের উপর দিয়ে হাঁটলেও নীচে জমে থাকা বিশাল বরফের অস্তিত্ব বোঝার উপায় ছিল না। 

গবেষকদের হিসাব বলছে, উটা রাজ্যে এমন ৮৩৬টি রক গ্লেসিয়ার রয়েছে। টিম্পানোগোসের একটি হিমবাহের অভ্যন্তরীণ গঠন বিশদে মাপার পর তার ভিত্তিতে গোটা উটার রক গ্লেসিয়ারগুলিতে প্রায় ১০০ কোটি টন জল বরফ হয়ে আটকে থাকার সম্ভাবনা দেখেছেন বিজ্ঞানীরা। শুধু টিম্পানোগোসের ওই একটি রক গ্লেসিয়ারেই রয়েছে প্রায় ১৫ লক্ষ ঘনমিটার বরফ—যা প্রায় ৬০০টি অলিম্পিক মাপের সুইমিং পুল ভরার সমান। 

সবচেয়ে চমকপ্রদ বিষয়, ওই বরফের পরিমাণও কম নয়। গবেষণায় দেখা গিয়েছে, টিম্পানোগোস রক গ্লেসিয়ারের আয়তনের প্রায় ৮৩ শতাংশই বরফ, বাকি ১৭ শতাংশ পাথর ও ধ্বংসাবশেষ। কোথাও কোথাও বরফের স্তর প্রায় ১২০ ফুট গভীর পর্যন্ত পৌঁছেছে। সবচেয়ে মোটা অংশে গভীরতা প্রায় ১৫০ ফুট পর্যন্ত বলে গবেষকদের তৈরি ত্রিমাত্রিক মানচিত্রে উঠে এসেছে।

কিন্তু পাথরের এত নীচে বরফের সন্ধান মিলল কী ভাবে?
এর উত্তর লুকিয়ে রয়েছে মাধ্যাকর্ষণে। সাধারণ রাডার বা প্রচলিত পদ্ধতিতে পাথর ও ধ্বংসাবশেষের নীচে লুকিয়ে থাকা বরফের ছবি পাওয়া কঠিন। তাই গবেষকেরা ব্যবহার করেছেন অত্যন্ত সংবেদনশীল গ্র্যাভিমিটার। বরফের ঘনত্ব পাথরের তুলনায় অনেক কম। ফলে কোনও জায়গার নীচে যত বেশি বরফ থাকে, সেখানে মাধ্যাকর্ষণের টানও সামান্য কম হয়। সেই সূক্ষ্ম পার্থক্য মেপেই ভিতরে কতটা বরফ রয়েছে, তার ত্রিমাত্রিক ছবি তৈরি করেছেন বিজ্ঞানীরা। 

২০২৪ সালে গবেষকেরা টিম্পানোগোস রক গ্লেসিয়ারের উপর ২৩২টি জায়গায় মাধ্যাকর্ষণ পরিমাপ করেন। প্রতিটি পরিমাপের মধ্যে দূরত্ব ছিল প্রায় ২৫ মিটার। পরে সেই তথ্যের সঙ্গে কম্পিউটার মডেল ও পরিসংখ্যানগত বিশ্লেষণ জুড়ে তৈরি করা হয় বরফের অভ্যন্তরীণ মানচিত্র। 

এই আবিষ্কারের গুরুত্ব শুধু চমকেই নয়, জলবায়ু ও ভবিষ্যতের জল-নিরাপত্তার সঙ্গেও জড়িয়ে। পাথরের মোটা আস্তরণ ভিতরের বরফকে সূর্যের তাপ থেকে অনেকটাই রক্ষা করে। ফলে সাধারণ হিমবাহের তুলনায় এই ‘লুকনো’ বরফ উষ্ণ পরিবেশেও দীর্ঘ সময় টিকে থাকতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বাড়লে এই বরফ কত দ্রুত গলবে, তার প্রভাব স্থানীয় জলসম্পদের উপর কী হবে—তা বোঝার জন্য এই গবেষণা গুরুত্বপূর্ণ। 

আরও বড় হিসাবও সামনে এনেছেন গবেষকেরা। উটার তথ্যকে বিশ্বের অন্যান্য রক গ্লেসিয়ারের সঙ্গে মিলিয়ে তাঁদের অনুমান, পৃথিবীর প্রায় ৫০ হাজার রক গ্লেসিয়ারে মোট ৪৮ গিগাটন জল বরফ হয়ে আটকে থাকতে পারে। অর্থাৎ পাহাড়ের পাথুরে শরীরের নীচে এমন এক বিশাল জলভাণ্ডার ছড়িয়ে রয়েছে, যার বড় অংশ এত দিন কার্যত মানুষের চোখের আড়ালেই ছিল। 

পাহাড়ের গায়ে তাই যা চোখে পড়ে, সেটাই যে তার সম্পূর্ণ গল্প নয়—উটার মাটির নীচে লুকিয়ে থাকা এই বরফ যেন তারই নতুন প্রমাণ। পাথরের পাহাড়ের নীচে জমে থাকা বরফ ভবিষ্যতের জল-নিরাপত্তার কতটা গুরুত্বপূর্ণ ভাণ্ডার হয়ে উঠতে পারে, এখন সেটাই বিজ্ঞানীদের পরবর্তী প্রশ্ন।

13 Views 0 Likes 0 Comments

Related News

সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল
বিদেশ

সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল

নিউজ ডেস্ক: চারপাশে শুধু কাদা, ধ্বংসস্তূপ আর হাহাকার। তারই মধ্যে বাড়ির চারতলার ঘরে টানা ১০ দিন আটকে থাকার পর জীবন্ত উদ্ধার হলেন ৬০ বছরের এক মহিলা। নেপালের নুওয়াকোট জেলার বিদুর শহরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল...

০৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ এএম · 2 মিনিট
মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা
বিদেশ

মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা

নিউজ ডেস্ক: মাত্র ২২ সেকেন্ডের একটি ভিডিয়ো। সেটাই এখন তোলপাড় ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। কারণ, এই ভিডিয়োতে দেখা যাচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়া সার বন্দী কফিন। এই ঘটনার নেপথ্যে রয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্ম...

০৫ সেপ্টে ২০২৬, ১০:৪৬ পিএম · 2 মিনিট
বাংলাদেশে কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
বিদেশ

বাংলাদেশে কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন

উদ্ধারের সময় দেখা যায়, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে ডলফিনটির শরীরের বেশীর ভাগ অংশের চামড়া উঠে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নসহ লেজে রশি বাধা অবস্থায় পাওয়া যায়।এ ঘটনায় সামুদ্রিক প্রাণীর নিরাপত্তা ও মাছ ধরার জালের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

০৫ সেপ্টে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
মহিষের গাড়িতে সোনালী আঁশের বহর; যান্ত্রিকতার যুগেও টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য
বিদেশ

মহিষের গাড়িতে সোনালী আঁশের বহর; যান্ত্রিকতার যুগেও টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য

গাড়োয়ান মোনতাজ আলী জানান, আমার এক জোড়া মহিষ আছে। পাটের মৌসুমে প্রতিদিন ১-২ ট্রিপ মারতে পারি। তাতে ১৫০০-২০০০ টাকা আয় হয়। সারা বছর তো এই গাড়ির কাজ থাকে না, এই সময়টাতেই একটু আয় হয়।

০৫ সেপ্টে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.