JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ০৯:২৬ পিএম
Breaking
ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি ১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ! পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশ... সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি ১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ! পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশ... সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য

মহিষের গাড়িতে সোনালী আঁশের বহর; যান্ত্রিকতার যুগেও টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য

মহিষের গাড়িতে সোনালী আঁশের বহর; যান্ত্রিকতার যুগেও টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশে ট্রাক, ট্রলি আর পাওয়ার টিলারের যুগেও হারিয়ে যায়নি গ্রাম বাংলার চিরচেনা মহিষের গাড়ি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে মেহেরপুরের গাংনী উপজেলার মাঠে মাঠে এখন শুধু মহিষের গাড়ির হাঁকডাক। কৃষকের কাঁধে সোনালী আঁশ পাট বোঝাই করে ছুটে চলেছে এক গ্রাম থেকে আরেক গ্রামে। এমন দৃশ্য চোখে পড়বে উপজেলার প্রায় প্রতিটি মাঠে।

সম্প্রতি উপজেলার সাহারবাটি, ধানখোলা, তেঁতুলবাড়ীয়া,ও রাইপুর ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, পাট কাটা ও জাগ দেওয়ার ব্যস্ততা প্রায় শেষ।মাঠের পর মাঠ সবুজ পাট কেটে আঁটি বেঁধে রাখা হয়েছে। আর সেই আঁটি বোঝাই পাট জাগ দেওয়ার জন্য পাশের পুকুর, খাল ও নদীতে নিয়ে যাওয়া হচ্ছে মহিষের গাড়িতে করে।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে মাঠের কাঁচা রাস্তা কাদায় একাকার হয়ে যায়। সেখানে কোনো যান্ত্রিক গাড়ি ঢুকতে পারে না, ঢুকলেও আটকে যায়। কিন্তু শক্তিশালী মহিষের গাড়ি সহজেই কাদা ভেঙে ফসল বয়ে নিয়ে যেতে পারে। তাছাড়া খরচও অনেক কম।

সাহারবাটি গ্রামের পাট চাষি আকবর আলী বলেন, এখন এক বিঘা জমি থেকে ১০-১২ মণ পাট হয়। এই পাট মাঠ থেকে বাড়ি নিতে ট্রাক্টরে ১০০০ থেকে ২০০০ টাকা লাগে। কিন্তু মহিষের গাড়িতে ৮০০-১০০০ টাকাতেই হয়ে যায়। আমাদের মতো ছোট কৃষকের জন্য এটাই লাভ।

গাড়োয়ান মোনতাজ আলী জানান, আমার এক জোড়া মহিষ আছে। পাটের মৌসুমে প্রতিদিন ১-২ ট্রিপ মারতে পারি। তাতে ১৫০০-২০০০ টাকা আয় হয়। সারা বছর তো এই গাড়ির কাজ থাকে না, এই সময়টাতেই একটু আয় হয়।

এক সময় যোগাযোগের প্রধান বাহন ছিল এই মহিষ ও গরুর গাড়ি। কালের বিবর্তনে তা প্রায় হারিয়ে গেছে। তবে গাংনীর মতো কৃষি প্রধান এলাকায় এখনো ধান, পাট ও আখের মৌসুমে এর কদর বেড়ে যায়। বিশেষ করে মেহেরপুরের গাংনীর বিখ্যাত তালসারি রাস্তা দিয়ে যখন সারি সারি পাট বোঝাই মহিষের গাড়ি যায়, তখন তা এক অন্যরকম গ্রামীণ সৌন্দর্যের সৃষ্টি করে।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এবছর গাংনীতে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে। কৃষকরা যাতে ভালো দাম পায়, সেজন্য আমরা মাঠে কাজ করছি। আর মহিষের গাড়ি আমাদের কৃষির সাথে মিশে আছে, এটা পরিবেশ বান্ধবও বটে।

গ্রামের প্রবীণরা বলছেন, যান্ত্রিকতার ছোঁয়ায় সবকিছু বদলে গেলেও এই মহিষের গাড়ি গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে এখনো বাঁচিয়ে রেখেছে। এটি শুধু বাহন নয়, এটি কৃষকের আবেগ আর সংগ্রামের প্রতীক।

37 Views 0 Likes 0 Comments

Related News

সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল
বিদেশ

সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল

নিউজ ডেস্ক: চারপাশে শুধু কাদা, ধ্বংসস্তূপ আর হাহাকার। তারই মধ্যে বাড়ির চারতলার ঘরে টানা ১০ দিন আটকে থাকার পর জীবন্ত উদ্ধার হলেন ৬০ বছরের এক মহিলা। নেপালের নুওয়াকোট জেলার বিদুর শহরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল...

০৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ এএম · 2 মিনিট
মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা
বিদেশ

মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা

নিউজ ডেস্ক: মাত্র ২২ সেকেন্ডের একটি ভিডিয়ো। সেটাই এখন তোলপাড় ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। কারণ, এই ভিডিয়োতে দেখা যাচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়া সার বন্দী কফিন। এই ঘটনার নেপথ্যে রয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্ম...

০৫ সেপ্টে ২০২৬, ১০:৪৬ পিএম · 2 মিনিট
বাংলাদেশে কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
বিদেশ

বাংলাদেশে কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন

উদ্ধারের সময় দেখা যায়, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে ডলফিনটির শরীরের বেশীর ভাগ অংশের চামড়া উঠে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নসহ লেজে রশি বাধা অবস্থায় পাওয়া যায়।এ ঘটনায় সামুদ্রিক প্রাণীর নিরাপত্তা ও মাছ ধরার জালের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

০৫ সেপ্টে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
জাতিসংঘ অধিবেশনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের সম্ভাবনা নেই
বিদেশ

জাতিসংঘ অধিবেশনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের সম্ভাবনা নেই

বিদেশমন্ত্রক বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান। তবে সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। হুমায়ুন কবির বলেন, ভারতের সাথে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই।

০৫ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.