JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ১১:৩৩ এএম
Breaking
সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন IPS-এর বাড়িতে পৌঁছল পুলিশ শামির প্রতি অবিচার হয়েছে! আগরকার-গম্ভীরকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ এশিয়া কাপে হরমনপ্রীতরা জিততেই পাকিস্তানকে পুরনো খোঁচা দিলেন ইরফান ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিংহে সূর্য, ভাগ্য বদলের ইঙ্গিত ১২ রাশির জীবনে কী ঘটতে চলেছে? কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা বিগ বসের সেটে চক্রান্ত, টার্গেট খোদ ক্যাপ্টেন ভরত বিধাননগরে বাংলাদেশি সন্দেহে আটক এক ব্যক্তি স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন IPS-এর বাড়িতে পৌঁছল পুলিশ শামির প্রতি অবিচার হয়েছে! আগরকার-গম্ভীরকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ এশিয়া কাপে হরমনপ্রীতরা জিততেই পাকিস্তানকে পুরনো খোঁচা দিলেন ইরফান ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিংহে সূর্য, ভাগ্য বদলের ইঙ্গিত ১২ রাশির জীবনে কী ঘটতে চলেছে? কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা বিগ বসের সেটে চক্রান্ত, টার্গেট খোদ ক্যাপ্টেন ভরত বিধাননগরে বাংলাদেশি সন্দেহে আটক এক ব্যক্তি স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া, চমকদার সিদ্ধান্ত শুভ্রাংশু রায়ের কর্পোরেটের মোটা মাইনে ছেড়ে IAS, ১৩ বছর পর IAS থেকে কেন সরে দাঁড়ালেন দিব্যা মিত্তল? হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না

সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল

সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল

নিউজ ডেস্ক: চারপাশে শুধু কাদা, ধ্বংসস্তূপ আর হাহাকার। তারই মধ্যে বাড়ির চারতলার ঘরে টানা ১০ দিন আটকে থাকার পর জীবন্ত উদ্ধার হলেন ৬০ বছরের এক মহিলা। নেপালের নুওয়াকোট জেলার বিদুর শহরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। উক্ত মহিলার নাম চণ্ডিকা শ্রেষ্ঠা। প্রবল বন্যা ও ভূমিধসের জেরে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিল তাঁর বাড়ি। শেষ পর্যন্ত চারতলার জানলার কাছে পৌঁছে চণ্ডিকাকে টেনে বার করেন উদ্ধারকারীরা। নেপাল পুলিশের তরফে প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, উদ্ধারকারীরা কাদা ও পলি সরিয়ে জানলার ভিতর থেকে তাঁকে বার করে আনছেন। তখন অবশ্য অচেতন ছিলেন চণ্ডিকা। এর পর তাঁকে ঢেকে দেওয়া হয় উদ্ধারকারীরা কম্বল ও জ্যাকেট দিয়ে। কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে জ্ঞান ফেরে তাঁর।

প্রসঙ্গত উল্লেখ্য, চণ্ডিকাকে উদ্ধার করেছে ৯ সদস্যের আর্মড পুলিশ ফোর্সের (এপিএফ) একটি দল। উদ্ধারের পর হেলিকপ্টারে তাঁকে ত্রিশুলির নেপালি সেনার মৈথিলি ব্যারাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই ব্যবস্থা করা হয় প্রাথমিক চিকিৎসার। পরে তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে উড়িয়ে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন এপিএফের ডেপুটি মুখপাত্র শৈলেন্দ্র থাপা। এ দিকে টানা ১০ দিন কোনওরকমে ওই বাড়ির চারতলায় বেঁচে থাকা এবং শেষ পর্যন্ত উদ্ধার হওয়ার ঘটনাটিকে কার্যত অলৌকিক বলেই মনে করছেন স্থানীয়রা।

গত ২৬ অগাস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধসের জেরে নেমে আসে ভয়াবহ হড়পা বান। সেই জলের তোড়ে কার্যত তছনছ হয়ে যায় উত্তর ও মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় বাড়ি, গাড়ি, রাস্তা ও সেতু। ক্ষতিগ্রস্ত হয় একাধিক জলবিদ্যুৎ প্রকল্পও। হিমালয় সীমান্ত এলাকা থেকে দক্ষিণ দিকে বয়ে আসা ভোতে কোশী নদী সেই বিপুল জলরাশি বহন করে নিয়ে যায় নীচের জনপদগুলির দিকে। তার জেরে একের পর এক গ্রাম ও শহরে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি।

প্রশাসনের হিসাব অনুযায়ী, এই বিপর্যয়ে ইতিমধ্যেই ১,৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রায় ৫,০০০ মানুষ এখনও নিখোঁজ। তবে উদ্ধারকাজও জোরকদমে চলছে। এখনও পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। সেই উদ্ধারপর্বেই ১০ দিন পর চণ্ডিকার জীবন্ত ফিরে আসা যেন ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে আশার আলো দেখাল। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরেও যে বেঁচে থাকার লড়াই শেষ হয়ে যায় না, নেপালের এই প্রৌঢ়ার উদ্ধার তারই নজির হয়ে রইল।

 

 

24 Views 0 Likes 0 Comments

Related News

মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা
বিদেশ

মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা

নিউজ ডেস্ক: মাত্র ২২ সেকেন্ডের একটি ভিডিয়ো। সেটাই এখন তোলপাড় ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। কারণ, এই ভিডিয়োতে দেখা যাচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়া সার বন্দী কফিন। এই ঘটনার নেপথ্যে রয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্ম...

০৫ সেপ্টে ২০২৬, ১০:৪৬ পিএম · 2 মিনিট
বাংলাদেশে কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
বিদেশ

বাংলাদেশে কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন

উদ্ধারের সময় দেখা যায়, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে ডলফিনটির শরীরের বেশীর ভাগ অংশের চামড়া উঠে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নসহ লেজে রশি বাধা অবস্থায় পাওয়া যায়।এ ঘটনায় সামুদ্রিক প্রাণীর নিরাপত্তা ও মাছ ধরার জালের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

০৫ সেপ্টে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
মহিষের গাড়িতে সোনালী আঁশের বহর; যান্ত্রিকতার যুগেও টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য
বিদেশ

মহিষের গাড়িতে সোনালী আঁশের বহর; যান্ত্রিকতার যুগেও টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য

গাড়োয়ান মোনতাজ আলী জানান, আমার এক জোড়া মহিষ আছে। পাটের মৌসুমে প্রতিদিন ১-২ ট্রিপ মারতে পারি। তাতে ১৫০০-২০০০ টাকা আয় হয়। সারা বছর তো এই গাড়ির কাজ থাকে না, এই সময়টাতেই একটু আয় হয়।

০৫ সেপ্টে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
জাতিসংঘ অধিবেশনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের সম্ভাবনা নেই
বিদেশ

জাতিসংঘ অধিবেশনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের সম্ভাবনা নেই

বিদেশমন্ত্রক বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান। তবে সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। হুমায়ুন কবির বলেন, ভারতের সাথে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই।

০৫ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.