JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ০৯:৩৬ পিএম
Breaking
ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি ১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ! পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশ... সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি ১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ! পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশ... সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য

ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার

ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার

স্পোর্টস ডেস্ক: কলকাতা ডার্বির আগে ময়দানে উৎসবের বদলে নেমে এল শোকের কালো ছায়া। শনিবার রাতে পথ দুর্ঘটনায় প্রয়াত কলকাতা ময়দানের অন্যতম পরিচিত মুখ প্রাক্তন ফুটবলার আমজাদ আলি খান। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং, কলকাতার তিন প্রধান ক্লাবেই খেলেছেন তিনি। সোমবার বারাসাত স্টেডিয়ামে হাইভোল্টেজ মহারণে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তার ঠিক আগেই আমজাদের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ফুটবলমহল। যে ময়দানে এক সময় তাঁর পায়ের জাদু দেখার অপেক্ষায় থাকতেন সমর্থকেরা, সেই ময়দানেই এখন স্মৃতিচারণায় ভারী বাতাস।

আমজাদের বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রশিক্ষণ নেন টাটা ফুটবল অ্যাকাডেমিতে। সেখান থেকেই পেশাদার ফুটবলের দরজা খুলে যায়। ২০০২ সালে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন তিনি। পরের বছর অল্প সময়ের জন্য খেলেন মোহনবাগানে। 

এরপর ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত মহামেডান স্পোর্টিংয়ের জার্সিতেও দেখা গিয়েছে তাঁকে। ময়দানের তিন প্রধানের হয়ে খেলার বিরল অভিজ্ঞতা ছিল তাঁর ঝুলিতে। কিন্তু ফুটবলজীবন দীর্ঘ হয়নি। চোটের কারণে অকালেই তাঁকে বুটজোড়া তুলে রাখতে হয়। যে বয়সে আরও বড় মঞ্চে নিজেকে মেলে ধরার কথা, ঠিক সেই সময়েই থেমে যায় তাঁর ফুটবল-যাত্রা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নিজেই গাড়ি চালিয়ে হাওড়া-আমতা রোড ধরে হাওড়া থেকে কলকাতার দিকে ফিরছিলেন তিনি। তাঁর বাড়ি তপসিয়ায়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে আমজাদের গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। 

খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। দ্রুত তাঁকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আচমকা এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ময়দানে নেমে আসে শোকের আবহ।

খেলা ছেড়ে দিলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি আমজাদ। বিভিন্নভাবে ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাই ময়দানের বহু মানুষের কাছেই ছিলেন পরিচিত ও আপনজন। তাঁর অকালমৃত্যুর খবর স্বভাবতই গভীর ভাবে নাড়া দিয়েছে কলকাতার ফুটবল মহলকে। 

অনেকেরই আক্ষেপ, চোট যদি তাঁর কেরিয়ারের পথে বাধা না হয়ে দাঁড়াত, তা হলে হয়তো আরও অনেক দূর যেতে পারতেন এই প্রতিভাবান ফুটবলার। বড় ম্যাচের উত্তেজনার ঠিক আগে তাঁর চলে যাওয়া যেন ময়দানের উৎসবের মাঝেই এক বিষণ্ণ বিরতি।

6 Views 0 Likes 0 Comments

Related News

হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি
ময়দান

হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জু...

ফাইনালের প্রথম গেমে অবশ্য ভারতীয় জুটির পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। একের পর এক আনফোর্সড এরর এবং চিনা জুটির ধারালো আক্রমণের সামনে ছন্দই খুঁজে পাচ্ছিলেন না সাত্ত্বিক-চিরাগ।

০৬ সেপ্টে ২০২৬, ০৭:২৫ পিএম · 2 মিনিট
ফতিমার কাণ্ডে সমালোচনার ঝড় ক্রিকেট দুনিয়ায়
ময়দান

ফতিমার কাণ্ডে সমালোচনার ঝড় ক্রিকেট দুনিয়ায়

শেফালি প্যাভিলিয়নের পথে হাঁটা শুরু করতেই তাঁর উদ্দেশ্যে বিদায়-ইশারা করতে দেখা যায় পাক ক্যাপ্টেনকে। ক্রিকেট মহলে সেই ঘটনাই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ম্যাচে ফতিমা ভারতের ৩টি উইকেটই তুলে নিলেও শেষ পর্যন্ত তাঁর দলকে বড় ব্যবধানে হারতে হয়েছে ভারতের কাছে।

০৬ সেপ্টে ২০২৬, ১২:১৪ পিএম · 2 মিনিট
শামির প্রতি অবিচার হয়েছে! আগরকার-গম্ভীরকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ
ময়দান

শামির প্রতি অবিচার হয়েছে! আগরকার-গম্ভীরকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ

স্পোর্টস ডেস্ক: দিন কয়েক আগেই একটি রিপোর্টে সামনে এসেছিল খবরটা। আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য মহম্মদ শামিকে ভাবছে না অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ মনে করছেন, জ...

০৬ সেপ্টে ২০২৬, ০৯:৪৪ এএম · 2 মিনিট
এশিয়া কাপে হরমনপ্রীতরা জিততেই পাকিস্তানকে পুরনো খোঁচা দিলেন ইরফান
ময়দান

এশিয়া কাপে হরমনপ্রীতরা জিততেই পাকিস্তানকে পুরনো খোঁচা দিলেন ইরফান

স্পোর্টস ডেস্ক: শনি-সন্ধ্যার দুবাইয়ে পাকিস্তানকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে হরমনপ্রীত কৌরের দল। আর সেই জয়ের পরেই আরও একবার পাকিস্তানকে রবিবার নিয়ে খোঁচা দিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান ...

০৬ সেপ্টে ২০২৬, ০৯:৪২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.