JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ০৮:৩৯ পিএম
Breaking
৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ! পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশ... সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ওল্ড মঙ্কে ‘রাম’ শব্দেই আপত্তি, FSSAI-এর আপত্তিতে বম্বে হাইকোর্টে চাপে সংস্থা জালিয়াতি করে বাড়ি দখলের অভিযোগ ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ! পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশ... সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ওল্ড মঙ্কে ‘রাম’ শব্দেই আপত্তি, FSSAI-এর আপত্তিতে বম্বে হাইকোর্টে চাপে সংস্থা জালিয়াতি করে বাড়ি দখলের অভিযোগ

ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ!

ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ!

উত্তর ২৪ পরগনা, নিউজ ডেস্ক: একটি স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি ঘিরে আচমকা বদলে গেল এলাকার পরিস্থিতি। যে পথে যাওয়ার কথা ছিল সেখানে তৈরি হল বাধা। কয়েক মুহূর্তের মধ্যে গাড়ির চারপাশে জমে গেল লোকজন এবং বিভিন্ন স্লোগান দেওয়া হল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ঘটনাস্থলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। রবিবার উত্তর ২৪ পরগনার শাসনে এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল তৃণমূল-বিজেপির সংঘাত।

ঘটনার কেন্দ্রে ছিলেন ডেবরা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর। সূত্রে খবর, তৃণমূলের একটি দলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য উত্তর ২৪ পরগনার শাসনে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মী সমর্থকেরা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। এমনকি তাকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। এরপর বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ ও পাল্টা রাজনৈতিক উত্তেজনা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভের পাশাপাশি এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা শুরু হয়। তৃণমূলের অভিযোগ এই বিক্ষোভের সুযোগে তাঁদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। এমনকি, কয়েকজন তৃণমূল সমর্থককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছে শাসনের স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তবে, তৃণমূলের এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পার্টি অফিস ভাঙচুর কিংবা তৃণমূল কর্মীদের ওপর হামলার সঙ্গে তাঁদের দলের কোনও যোগসূত্র নেই। বিজেপিকে রাজনৈতিকভাবে হেয় করতে বিজেপির বিরুদ্ধে এধরনের অভিযোগ তোলা হচ্ছে বলে পাল্টা দাবি তাঁদের। এদিকে, হুমায়ুন  কবীরকে ঘিরে বিক্ষোভের খবর ছড়িয়ে পড়তে শাসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। নতুন করে যাতে কোনও সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও নজর রাখছে প্রশাসন।

প্রাক্তন আইপিএস অফিসার ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে ঘিরে রাজনৈতিক বিক্ষোভ অবশ্য নতুন নয়। তাঁর রাজনৈতিক যাত্রা নিয়ে আগেও একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। এবার শাসনে তাঁকে ঘিরে বিজেপির বিক্ষোভ সেই রাজনৈতিক সংঘাতকে আরও একবার প্রকাশ্যে নিয়ে এল। তবে, অভিযোগ ও পাল্টা অভিযোগের আবহে ঘটনার পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাজনৈতিক মহলের।

4 Views 0 Likes 0 Comments

Related News

ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি
রাজ্য

ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জাল...

অভিযোগ, বিয়ের নাম করে পাত্রপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর জন্য অভিনব প্রতারণার ছক কষে ছিল এক দম্পতি।

০৬ সেপ্টে ২০২৬, ০৭:২৪ পিএম · 2 মিনিট
তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান
রাজ্য

তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে থাকা পুলিশ এগিয়ে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে পরিস্থিতি।

০৬ সেপ্টে ২০২৬, ০৭:২০ পিএম · 1 মিনিট
পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন
রাজ্য

পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় ত...

প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে হলদিয়া মহকুমার তিনটি পৃথক স্থানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রার্থনা সভাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল।

০৬ সেপ্টে ২০২৬, ০৬:০৬ পিএম · 2 মিনিট
রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য
রাজ্য

রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্...

মালদার হরিশচন্দ্রপুরে বাড়ির ভিতরে এক মহিলাকে খুনের অভিযোগ উঠেছে তাঁরই দেওরের বিরুদ্ধে। সূত্রে খবর, মৃতার নাম অমৃতা ওরাওঁ।

০৬ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.