JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ০১:৩০ পিএম
Breaking
দৌরাত্ম্য শেষ 'মোস্ট ওয়ান্টেড’ লস্কর জঙ্গির! কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর ‘ফেসবুক বিপ্লবী’ বলেই পোস্ট ডিলিট! কেন ক্ষুব্ধ CPIM বিধায়ক? চিৎপুরে বন্ধ কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন নেপালের বন্যার পর চিনের ৬০ হাজার মেগাওয়াটের বাঁধে ভারতের কপালে চিন্তার ভাঁজ বিপদের আশঙ্কা ছিল আগেই, সিল করার ২৪ ঘণ্টার মধ্যেই ধস! ‘ফ্রি POK’ থেকে ‘অখণ্ড ভারত’, যাদবপুরে দেওয়ালে বিতর্কিত বার্তা এবিভিপি-র ‘দিমাগি নকশাল’ নিয়ে বিরোধীদের ফের নিশানা প্রধানমন্ত্রীর, যুব সমাজকে দিলেন বিশেষ বার্তাও মাকে খুঁজতে লোহার দেওয়ালে মুখ, একরত্তি বাছুরের আর্তি প্রশ্ন তুলল মানবিকতা নিয়েই দামি জিমওয়্যার নয়, ইচ্ছেটাই আসল, লাল শাড়িতে শরীরচর্চা সাফাইকর্মীর ফতিমার কাণ্ডে সমালোচনার ঝড় ক্রিকেট দুনিয়ায় সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন IPS-এর বাড়িতে পৌঁছল পুলিশ দৌরাত্ম্য শেষ 'মোস্ট ওয়ান্টেড’ লস্কর জঙ্গির! কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর ‘ফেসবুক বিপ্লবী’ বলেই পোস্ট ডিলিট! কেন ক্ষুব্ধ CPIM বিধায়ক? চিৎপুরে বন্ধ কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন নেপালের বন্যার পর চিনের ৬০ হাজার মেগাওয়াটের বাঁধে ভারতের কপালে চিন্তার ভাঁজ বিপদের আশঙ্কা ছিল আগেই, সিল করার ২৪ ঘণ্টার মধ্যেই ধস! ‘ফ্রি POK’ থেকে ‘অখণ্ড ভারত’, যাদবপুরে দেওয়ালে বিতর্কিত বার্তা এবিভিপি-র ‘দিমাগি নকশাল’ নিয়ে বিরোধীদের ফের নিশানা প্রধানমন্ত্রীর, যুব সমাজকে দিলেন বিশেষ বার্তাও মাকে খুঁজতে লোহার দেওয়ালে মুখ, একরত্তি বাছুরের আর্তি প্রশ্ন তুলল মানবিকতা নিয়েই দামি জিমওয়্যার নয়, ইচ্ছেটাই আসল, লাল শাড়িতে শরীরচর্চা সাফাইকর্মীর ফতিমার কাণ্ডে সমালোচনার ঝড় ক্রিকেট দুনিয়ায় সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন IPS-এর বাড়িতে পৌঁছল পুলিশ

ফতিমার কাণ্ডে সমালোচনার ঝড় ক্রিকেট দুনিয়ায়

ফতিমার কাণ্ডে সমালোচনার ঝড় ক্রিকেট দুনিয়ায়

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ২২ গজে ভারত-পাক দ্বৈরথ মানেই এক আলাদা উত্তেজনা। সেই উত্তেজনার আবহেই শনিবার শেফালি ভার্মাকে আউট করার পর ‘সেন্ড-অফ’-এর ঘটনায় বিতর্কে জড়ালেন পাকিস্তানের অধিনায়িকা ফতিমা সানা। এ দিন এশিয়া কাপের ম্যাচে ভারতীয় ওপেনারকে মাত্র ১২ রানে ফেরান ফতিমা। 

শেফালি প্যাভিলিয়নের পথে হাঁটা শুরু করতেই তাঁর উদ্দেশ্যে বিদায়-ইশারা করতে দেখা যায় পাক ক্যাপ্টেনকে। ক্রিকেট মহলে সেই ঘটনাই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ম্যাচে ফতিমা ভারতের ৩টি উইকেটই তুলে নিলেও শেষ পর্যন্ত তাঁর দলকে বড় ব্যবধানে হারতে হয়েছে ভারতের কাছে।

সূত্র: https://x.com/roseshpoet/status/2096318097535926295?s=20

ঘটনার সময়টাও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আউট হওয়ার মাত্র কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক ক্রিকেটে নয়া নজির গড়েছিলেন শেফালি। মাত্র ২২ বছর ২২০ দিন বয়সে মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান তিনি। 

এই কৃতিত্বের সুবাদে শেফালি হয়ে যান মহিলাদের টি-টোয়েন্টিতে ৩ হাজার রান করা সবচেয়ে কমবয়সি তথা দ্রুততম ব্যাটার। পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবালের বলে ইনিংসের শুরুতেই ছক্কা হাঁকান শেফালি। তার পর একটি রান নিয়ে পৌঁছে যান এই ঐতিহাসিক মাইলফলকে। ফলে তাঁর আউটের পর ফতিমার সেই বিদায়-ইঙ্গিত আরও বেশি করে নজর কাড়ে।

তবে ব্যক্তিগত সাফল্যের সেই মুহূর্তকে ম্যাচের ফল দিয়ে ছাপিয়ে যেতে পারেনি পাকিস্তান। শেফালিকে দ্রুত ফেরানোর পর ফতিমা ভারতীয় ব্যাটিংয়ে আরও ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানের বোলিংকে শেষ পর্যন্ত সামলে নেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এবং দীপ্তি শর্মা। 

মাত্র ৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় উইমেন ইন ব্লু। অর্থাৎ ফতিমার ব্যক্তিগত সাফল্য দলের জন্য কোনও কাজেই আসেনি। বরং শেফালির উদ্দেশ্যে তাঁর সেই ‘সেন্ড-অফ’-ই ম্যাচের পর আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ক্রিকেটের ময়দানে বিপক্ষকে আউট করার পর আবেগের বহিঃপ্রকাশ নতুন নয়। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের মতো হাইভোল্টেজ লড়াইয়ে এমন অঙ্গভঙ্গি সহজেই তৈরি করে বিতর্ক। শেফালির উদ্দেশ্যে ফতিমার ওই আচরণ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সমাজ মাধ্যমে। 

তবে ম্যাচে ভারত যেভাবে জয়ের গণ্ডি অনায়াসে পেরিয়ে গেল, তাতে শেষ পর্যন্ত ফলাফলই অবশ্য শনিবারের মুখ্য ঘটনা। ফতিমার ৩ উইকেটের পরেও পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপে নিজেদের দাপট দেখাল ভারত। আর শেফালিকে দেওয়া সেই ‘সেন্ড-অফ’ হয়ে রইল ম্যাচের বহুচর্চিত মুহূর্ত।

35 Views 0 Likes 0 Comments

Related News

শামির প্রতি অবিচার হয়েছে! আগরকার-গম্ভীরকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ
ময়দান

শামির প্রতি অবিচার হয়েছে! আগরকার-গম্ভীরকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ

স্পোর্টস ডেস্ক: দিন কয়েক আগেই একটি রিপোর্টে সামনে এসেছিল খবরটা। আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য মহম্মদ শামিকে ভাবছে না অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ মনে করছেন, জ...

০৬ সেপ্টে ২০২৬, ০৯:৪৪ এএম · 2 মিনিট
এশিয়া কাপে হরমনপ্রীতরা জিততেই পাকিস্তানকে পুরনো খোঁচা দিলেন ইরফান
ময়দান

এশিয়া কাপে হরমনপ্রীতরা জিততেই পাকিস্তানকে পুরনো খোঁচা দিলেন ইরফান

স্পোর্টস ডেস্ক: শনি-সন্ধ্যার দুবাইয়ে পাকিস্তানকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে হরমনপ্রীত কৌরের দল। আর সেই জয়ের পরেই আরও একবার পাকিস্তানকে রবিবার নিয়ে খোঁচা দিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান ...

০৬ সেপ্টে ২০২৬, ০৯:৪২ এএম · 2 মিনিট
কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত
ময়দান

কথাকে কাজে পরিণত করলেন হরমনপ্রীতরা, এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত

কলকাতা, নিউজ ডেস্ক: খেলার আগেই ক্যাপ্টেন হরমনপ্রীত জানিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে দ্বৈরথকে তেমন একটা গুরুত্বের চোখে দেখছে না তাঁর দল। শনিবার এশিয়া কাপের ম্যাচেও প্রতিফলন ঘটল সেই দাবির। দুবাইয়ের মাঠে শুরুতে ব্যাট করে...

০৫ সেপ্টে ২০২৬, ১১:১৯ পিএম · 2 মিনিট
হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না
ময়দান

হকিতে যাই হোক, ক্রিকেট আছে ক্রিকেটেই! পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না

গ্রুপ এ-র গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এই খেলায় ভারতের কাছে হার-জিতের অঙ্কটা অবশ্য তুলনামূলকভাবে হালকা।

০৫ সেপ্টে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.