JAZZBAAT 24 BANGLA
০৭ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম
Breaking
কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সুমিত রায় চীনা বিনিয়োগে চাঙ্গা হবে বাংলাদেশে মোংলা বন্দরের অর্থনীতি মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পূণ্যার্থী বোঝাই বাস ফের দামে হেরফের, হলুদ ধাতু'র নতুন চমক উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায়... বাংলাদেশে দীর্ঘ দিন পর সাগরে ফিরলেও জেলেদের মুখে স্বস্তির হাসি নেই ৮ বছরের শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগ, গ্রামবাসীদের হাতে মারধরের পর গ্রেফতার অভিযুক্ত যাঁকে দেখে ক্রিকেট শেখা, তিনিই দিলেন ব্যাটন! বড় সত্য ফাঁস করলেন আরসিবি অধিনায়ক কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আজই ঢুকতে চলেছে ভাতা, খুশি বিধবা সহ প্রবীণ-দিব্যাঙ্গরাও রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন সুমিত রায় চীনা বিনিয়োগে চাঙ্গা হবে বাংলাদেশে মোংলা বন্দরের অর্থনীতি মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পূণ্যার্থী বোঝাই বাস ফের দামে হেরফের, হলুদ ধাতু'র নতুন চমক উর্দু সংবাদপত্র গোষ্ঠীর আর্থিক লেনদেন ঘিরে তদন্ত, তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায়... বাংলাদেশে দীর্ঘ দিন পর সাগরে ফিরলেও জেলেদের মুখে স্বস্তির হাসি নেই ৮ বছরের শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগ, গ্রামবাসীদের হাতে মারধরের পর গ্রেফতার অভিযুক্ত যাঁকে দেখে ক্রিকেট শেখা, তিনিই দিলেন ব্যাটন! বড় সত্য ফাঁস করলেন আরসিবি অধিনায়ক

রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার

রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: পাঁচতলা বাড়ি ভেঙে ছয় জনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল দিল্লি সরকার। সোমবার ফের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ ও পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। তাঁর অভিযোগ, বাড়ির মালিকের গাফিলতি এবং বেসমেন্টে জমে থাকা জল পুরনো কাঠামোটিকে দুর্বল করে দিয়েছিল। ধসের আগে বাড়িটিতে মেরামতি বা সংস্কারের কাজও চলছিল বলে জানা গিয়েছে। ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি কর্তব্যে গাফিলতি বা নজরদারিতে খামতি প্রমাণিত হলে দিল্লি পুরনিগমের আধিকারিকদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ঘটনার পর রাজধানীর বাড়িগুলির নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিতও দিয়েছেন রেখা। তাঁর নির্দেশ, জনসাধারণের ব্যবহারের জন্য থাকা ভবনগুলির নিয়মিত স্ট্রাকচারাল অডিট বাধ্যতামূলক করা হবে। ২০, ৩০ কিংবা ৪০ বছর পুরনো বাড়ির ক্ষেত্রে নিরাপত্তা শংসাপত্র দেওয়ার নীতি তৈরির কাজ চলছে। বৈধ কাঠামোগত নিরাপত্তা রিপোর্ট ছাড়া কোনও বাড়িতে পিজি, নার্সিংহোম, স্কুল বা এই ধরনের পরিষেবা চালানো যাবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। সত্য নিকেতনের আশপাশে পঞ্চম তলাযুক্ত ভবনগুলি অবিলম্বে সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার পিজি ও অন্যান্য ভবনে জোরদার পরিদর্শন চালানোর কথাও বলা হয়েছে। নিয়ম ভাঙলে সিল করে দেওয়া হবে বাড়িগুলি।

রবিবার দুপুর দেড়টা নাগাদ দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রায় ৫০ বছরের পুরনো পাঁচতলা বাড়িটি। ছাত্রদের থাকার জন্য পিজি হিসাবে ব্যবহৃত ওই বাড়িতে তখন একাধিক মানুষ ছিলেন। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন অনেকে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জনের ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। বাকিদের অবস্থা স্থিতিশীল। ধ্বংসস্তূপের প্রায় ৮০ শতাংশ সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন রেখা। এখন মূলত বেসমেন্টের অংশের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। দুর্ঘটনার জেরে যাঁদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাঁদের বিকল্প থাকার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকেও নজর রাখছে প্রশাসন।

এ দিকে উদ্ধার ও ত্রাণকাজের কারণে সত্য নিকেতন সংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দিল্লি ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, সফদরজং হাসপাতাল থেকে ধৌলা কুয়ান, আরটিআর এবং বেনিটো জুয়রেজ মার্গের দিকের কয়েকটি রাস্তা এড়িয়ে চলাই ভাল। সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলের কাছে গাড়ি থামানো, পার্কিং করা বা ভিড় না করার জন্যও আবেদন জানিয়েছে পুলিশ, যাতে অ্যাম্বুল্যান্স ও উদ্ধারকারী দলের যাতায়াতে কোনও বাধা না পড়ে। এ দিকে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। ফলে সত্য নিকেতনের এই দুর্ঘটনার পর দিল্লিতে পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশাসনিক নজরদারি যে আরও কড়া হতে চলেছে, তা স্পষ্ট।

33 Views 0 Likes 0 Comments

Related News

মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পূণ্যার্থী বোঝাই বাস
দেশ

মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পূণ্যার্থী বোঝাই বাস

নিউজ ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের বাগপতে। ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি তীর্থযাত্রী বোঝাই বাস। সোমবার গভীর রাতে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের উপর এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্...

০৭ সেপ্টে ২০২৬, ১১:৩৩ এএম · 2 মিনিট
রানওয়েতেই মৃত্যুফাঁদ! অবতরণের আগেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ৫
দেশ

রানওয়েতেই মৃত্যুফাঁদ! অবতরণের আগেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ৫

 কলকাতা, নিউজ ডেস্ক: রানওয়েতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে অ্যামাজনের একটি কার্গো বিমান। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে গিয়ে ভেঙে পড়ে এই বোয়িং ৭৬৭-৩০০ বিমানটি। দুর্ঘটনা...

০৭ সেপ্টে ২০২৬, ১০:২৭ এএম · 2 মিনিট
১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি
দেশ

১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি

মাসখানেক আগেই কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন ভুক্তভোগী ছাত্রীরা। তাঁদের দাবি, ক্যাম্পাসের ভেতরের কোয়ার্টারে পড়ুয়াদের ডেকে এনে আপত্তিকর আচরণ করতেন ওই অধ্যাপক।

০৬ সেপ্টে ২০২৬, ০৭:২৩ পিএম · 1 মিনিট
ওল্ড মঙ্কে ‘রাম’ শব্দেই আপত্তি, FSSAI-এর আপত্তিতে বম্বে হাইকোর্টে চাপে সংস্থা
দেশ

ওল্ড মঙ্কে ‘রাম’ শব্দেই আপত্তি, FSSAI-এর আপত্তিতে বম্বে হাইকোর্টে চাপে সংস্থা

খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের দাবি, পণ্যটির মূল চরিত্র অনুযায়ী এটিকে বড়জোর ‘রাম-ফ্লেভারযুক্ত স্পিরিট’ হিসেবে বাজারজাত করার অনুমতি দেওয়া যেতে পারে।

০৬ সেপ্টে ২০২৬, ০৪:৪৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.