JAZZBAAT 24 BANGLA
০৮ সেপ্টে ২০২৬, ০৫:১৫ পিএম
Breaking
কলকাতা পুলিশের পুজোর উপহার, ৫০টি যানবাহন দিলেন পরিবহনমন্ত্রী ব্যাংককে ভারতের জয়জয়কার, আন্তর্জাতিক যোগা মঞ্চ কাঁপিয়ে ঘরে ফিরল অন্ডালের চার সোনার মেয়... জয়পুরে এসে আমেরিকান তরুণীর বিস্ফোরক মন্তব্য, সমাজমাধ্যমে শোরগোল 'কাউকে ছাড়া হবে না', জিটিএ দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ঘণ্টাখানেক চোয়ালে পা আটকে, শেষরক্ষা হল না পার্ককর্মীর প্রযোজক বানানোর মিথ্যা প্রতিশ্রুতি, টালিগঞ্জ থেকে গ্রেফতার এক ব্যক্তি অক্টোবরে খুশির খবর, থাকছে অতিরিক্ত ছুটি! গভীর রাতে জলপাইগুড়িতে সিপিএম দফতরে আগুন-ভাঙচুর, অভিযোগ বিজেপি-ABVP-র বিরুদ্ধে খারাপ আবহাওয়ার জের, কালিম্পংয়ে নামতে পারল না শুভেন্দুর কপ্টার ক্যামাক স্ট্রিট কাণ্ডে দ্বিতীয়বার পুলিশের মুখোমুখি ডেরেক ও’ব্রায়েন টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে এলাকা দখল ঘিরে অশান্তি, ধারালো অস্ত্রের কোপে জখম ২ সিপিআইএম কর্মী কলকাতা পুলিশের পুজোর উপহার, ৫০টি যানবাহন দিলেন পরিবহনমন্ত্রী ব্যাংককে ভারতের জয়জয়কার, আন্তর্জাতিক যোগা মঞ্চ কাঁপিয়ে ঘরে ফিরল অন্ডালের চার সোনার মেয়... জয়পুরে এসে আমেরিকান তরুণীর বিস্ফোরক মন্তব্য, সমাজমাধ্যমে শোরগোল 'কাউকে ছাড়া হবে না', জিটিএ দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ঘণ্টাখানেক চোয়ালে পা আটকে, শেষরক্ষা হল না পার্ককর্মীর প্রযোজক বানানোর মিথ্যা প্রতিশ্রুতি, টালিগঞ্জ থেকে গ্রেফতার এক ব্যক্তি অক্টোবরে খুশির খবর, থাকছে অতিরিক্ত ছুটি! গভীর রাতে জলপাইগুড়িতে সিপিএম দফতরে আগুন-ভাঙচুর, অভিযোগ বিজেপি-ABVP-র বিরুদ্ধে খারাপ আবহাওয়ার জের, কালিম্পংয়ে নামতে পারল না শুভেন্দুর কপ্টার ক্যামাক স্ট্রিট কাণ্ডে দ্বিতীয়বার পুলিশের মুখোমুখি ডেরেক ও’ব্রায়েন টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে এলাকা দখল ঘিরে অশান্তি, ধারালো অস্ত্রের কোপে জখম ২ সিপিআইএম কর্মী

১০ হাজারে বিক্রি! চার বছর পর উদ্ধার কিশোর, সামনে এল বন্দিদশার ভয়ঙ্কর কাহিনি

১০ হাজারে বিক্রি! চার বছর পর উদ্ধার কিশোর, সামনে এল বন্দিদশার ভয়ঙ্কর কাহিনি

গুজরাট, নিউজ ডেস্ক: একবিংশ শতকের ভারতেও ফিরে এল মধ্যযুগীয় ক্রীতদাস প্রথার নির্মম ছবি। মাত্র ১০ হাজার টাকায় বিক্রি হয়ে দীর্ঘ চার বছর বন্দিদশায় দিন কাটানোর পর অবশেষে মুক্তি পেল এক কিশোর।

গুজরাটের পঞ্চমহল জেলায় যৌথ অভিযান চালিয়ে ওই কিশোর-সহ আরও দুই নাবালককে উদ্ধার করেছে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ২০২২ সালে। আহমেদাবাদের হেবাতপুর এলাকা থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় ১৪ বছর বয়সি এক কিশোর। ছেলের খোঁজে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তার মা। দীর্ঘ চার বছর পর গোপন সূত্রে খবর পেয়ে পঞ্চমহল জেলার গোধরার কাছে নাদিসার গ্রামে হানা দেয় তদন্তকারী দল। সেখান থেকেই মূল নিখোঁজ কিশোরের পাশাপাশি আরও দুই নাবালককে বন্দিদশা থেকে উদ্ধার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চার বছর আগে দিনেশ ওড নামে এক শ্রম ঠিকাদার ওই নাবালককে অপহরণ করেছিল। পরে নাদিসার গ্রামের বাসিন্দা ভরত ভারওয়াড নামে এক পশুপালকের কাছে মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে তাকে বেচে দেওয়া হয়। ভরতের খামার ও বাড়িতে আটকে রেখে তাকে দিয়ে দিনরাত পশুর মতো খাটানো হত। জানা গিয়েছে, এই নরকযন্ত্রণা থেকে বাঁচতে কিশোরটি দু’বার পালানোর চেষ্টাও করেছিল। কিন্তু ধরা পড়ে যাওয়ায় জুটত অমানুষিক মারধর এবং আরও কড়া নজরদারি।

ঘটনাস্থল থেকেই অভিযুক্ত দিনেশ ও ভরতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সোলা থানার পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে উদ্ধার হওয়া অন্য দুই নাবালকের বাড়ি নাদিসার ও ভাদোদরার ছানি এলাকায় হওয়ায় তাদের অভিভাবকদের চিহ্নিত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে যার নিখোঁজ ডায়েরি দিয়ে এই তদন্ত শুরু হয়েছিল, তার ফেরাটা আরও করুণ। এই দীর্ঘ চার বছরে কিশোরটির মা মারা গিয়েছেন এবং বাবা মানসিকভাবে ভারসাম্যহীন। ফলে প্রশাসনের পক্ষ থেকে শেষ পর্যন্ত তাকে তার কাকার হেফাজতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

35 Views 0 Likes 0 Comments

Related News

জয়পুরে এসে আমেরিকান তরুণীর বিস্ফোরক মন্তব্য, সমাজমাধ্যমে শোরগোল
দেশ

জয়পুরে এসে আমেরিকান তরুণীর বিস্ফোরক মন্তব্য, সমাজমাধ্যমে শোরগোল

জয়পুর সফরে এসে ভারতের এই বৈপরীত্যই জেমাকে ভাবিয়েছে বলে তাঁর বক্তব্যে উঠে এসেছে। তিনি জানিয়েছেন, আগে ভারতের সৌন্দর্য ও ইতিহাসের গভীরতা তিনি ঠিক ভাবে বুঝতে পারেননি। এ দেশে এসে তাঁর দৃষ্টিভঙ্গিই বদলে গিয়েছে।

০৮ সেপ্টে ২০২৬, ০৩:৩০ পিএম · 3 মিনিট
বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা
দেশ

বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা

ত্রিপুরা, নিউজ ডেস্ক: জীবনের পরিস্থিতি কখনও কখনও এমন জায়গায় নিয়ে যায়, যেখানে আইনের কয়েকটি শব্দ হয়ে ওঠে শেষ ভরসা। বিশেষ করে কোনও মহিলার বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটার পর তাঁর আর্থিক নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে প...

০৮ সেপ্টে ২০২৬, ০১:০৩ পিএম · 2 মিনিট
সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ
দেশ

সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ

নয়াদিল্লি: একটি বাড়ি ভেঙে প্রাণ গিয়েছে সাত জনের। ধ্বংসস্তূপ সরতে না সরতেই পাশের বাড়িতেও বিপদের ছায়া। দিল্লির সত্য নিকেতনে বাড়ি ধসের ঘটনার দু’দিনের মধ্যে লাগোয়া আরও একটি বাড়িকে বিপজ্জনক ঘোষণা করল পুরসভা। সিদ্ধান্ত হয়ে...

০৮ সেপ্টে ২০২৬, ১২:০২ পিএম · 2 মিনিট
শব্দ কমাতে বলে প্রাণ গেল সঙ্গীতশিল্পীর! দিল্লিতে গ্রেফতার ৭
দেশ

শব্দ কমাতে বলে প্রাণ গেল সঙ্গীতশিল্পীর! দিল্লিতে গ্রেফতার ৭

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: বাড়ির সামনে চলছিল হইচই। সঙ্গে দেদার মদ্যপানও। শব্দ কমাতে বলেছিলেন ৫৪ বছরের জনপ্রিয় মণিপুরি সঙ্গীতশিল্পী সি বিক্রম সিং। অভিযোগ, সেই আপত্তির জেরেই এক দল যুবকের হাতে বেধড়ক মার খেয়ে প্রাণ গেল তাঁর।...

০৮ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.