JAZZBAAT 24 BANGLA
০৮ সেপ্টে ২০২৬, ০৪:০৮ পিএম
Breaking
জয়পুরে এসে আমেরিকান তরুণীর বিস্ফোরক মন্তব্য, সমাজমাধ্যমে শোরগোল 'কাউকে ছাড়া হবে না', জিটিএ দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ঘণ্টাখানেক চোয়ালে পা আটকে, শেষরক্ষা হল না পার্ককর্মীর প্রযোজক বানানোর মিথ্যা প্রতিশ্রুতি, টালিগঞ্জ থেকে গ্রেফতার এক ব্যক্তি অক্টোবরে খুশির খবর, থাকছে অতিরিক্ত ছুটি! গভীর রাতে জলপাইগুড়িতে সিপিএম দফতরে আগুন-ভাঙচুর, অভিযোগ বিজেপি-ABVP-র বিরুদ্ধে খারাপ আবহাওয়ার জের, কালিম্পংয়ে নামতে পারল না শুভেন্দুর কপ্টার ক্যামাক স্ট্রিট কাণ্ডে দ্বিতীয়বার পুলিশের মুখোমুখি ডেরেক ও’ব্রায়েন টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে এলাকা দখল ঘিরে অশান্তি, ধারালো অস্ত্রের কোপে জখম ২ সিপিআইএম কর্মী সিনেমার পর প্রসাদ বিতরণ, বড় সাফল্য 'হনুমান অংশ' সিনেমার বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা জয়পুরে এসে আমেরিকান তরুণীর বিস্ফোরক মন্তব্য, সমাজমাধ্যমে শোরগোল 'কাউকে ছাড়া হবে না', জিটিএ দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ঘণ্টাখানেক চোয়ালে পা আটকে, শেষরক্ষা হল না পার্ককর্মীর প্রযোজক বানানোর মিথ্যা প্রতিশ্রুতি, টালিগঞ্জ থেকে গ্রেফতার এক ব্যক্তি অক্টোবরে খুশির খবর, থাকছে অতিরিক্ত ছুটি! গভীর রাতে জলপাইগুড়িতে সিপিএম দফতরে আগুন-ভাঙচুর, অভিযোগ বিজেপি-ABVP-র বিরুদ্ধে খারাপ আবহাওয়ার জের, কালিম্পংয়ে নামতে পারল না শুভেন্দুর কপ্টার ক্যামাক স্ট্রিট কাণ্ডে দ্বিতীয়বার পুলিশের মুখোমুখি ডেরেক ও’ব্রায়েন টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে এলাকা দখল ঘিরে অশান্তি, ধারালো অস্ত্রের কোপে জখম ২ সিপিআইএম কর্মী সিনেমার পর প্রসাদ বিতরণ, বড় সাফল্য 'হনুমান অংশ' সিনেমার বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা

ঘণ্টাখানেক চোয়ালে পা আটকে, শেষরক্ষা হল না পার্ককর্মীর

ঘণ্টাখানেক চোয়ালে পা আটকে, শেষরক্ষা হল না পার্ককর্মীর

পোর্ট মোরসবি: দর্শকদের চোখের সামনে তখন চলছে কুমিরকে খাবার দেওয়ার পর্ব। আচমকাই জল থেকে ছুটে এসে কর্মীর পায়ে কামড় বসাল বিশাল কুমিরটি। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে টেনে নিয়ে গেল ঘেরের জলে। প্রাণ বাঁচাতে পুকুরের ধার আঁকড়ে ঝুলে রইলেন তিনি। চারপাশ থেকে ছুটে এলেন দর্শকেরা। কেউ লোহার রড এগিয়ে দিলেন, কেউ হাত বাড়িয়ে টেনে তোলার চেষ্টা করলেন। কিন্তু কুমিরের চোয়াল থেকে পা ছাড়ানো গেল না। প্রায় এক ঘণ্টা ধরে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হাসপাতালে মৃত্যু হল পাপুয়া নিউ গিনির এক বন্যপ্রাণী পার্ককর্মীর।

ঘটনাটি শনিবার, ৫ সেপ্টেম্বর, পোর্ট মোরসবির অ্যাডভেঞ্চার পার্কে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কুমিরকে খাওয়ানোর সময় ঘেরের ভিতরে ছিলেন ওই কর্মী। একটি মুরগি নিয়ে কুমিরটির কাছে যেতেই আচমকা সেটি তাঁর পায়ে কামড়ে ধরে। তার পর জলের দিকে টেনে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে বদলে যায় গোটা পরিবেশ—বন্যপ্রাণী দেখার আনন্দ পরিণত হয় আতঙ্কে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, পুকুরের ধারে কোনও রকমে নিজেকে ধরে রেখেছেন ওই কর্মী। কুমিরের চোয়াল তখনও তাঁর পায়ে শক্ত করে আটকে। আশপাশে জড়ো হওয়া মানুষ তাঁকে উদ্ধারের চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শী গিবসন জন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহত কর্মী প্রবল যন্ত্রণায় ছিলেন। কিন্তু পরিস্থিতির চাপে ঠিক ভাবে চিৎকারও করতে পারছিলেন না।

উদ্ধারের চেষ্টা চললেও কুমিরটি পা ছাড়েনি। খবর পেয়ে পুলিশ এবং জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। শেষ পর্যন্ত আহত কর্মীকে মুক্ত করতে কুমিরটিকে গুলি করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় থ্রি মাইল জেনারেল হাসপাতালে। কিন্তু পরের দিন, রবিবার সকাল ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর একটি পা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে তাঁর পরিচয় বা আঘাতের সম্পূর্ণ বিবরণ নিয়ে কর্তৃপক্ষের তরফে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার কারণ এবং পার্কের নিরাপত্তাব্যবস্থা নিয়েও তদন্ত শুরু হওয়ার কথা।

ঘটনার পর আপাতত অ্যাডভেঞ্চার পার্ক বন্ধ রাখা হয়েছে। কর্মীর শেষকৃত্যের প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, বন্যপ্রাণীর এত কাছাকাছি কর্মীদের কাজ করার ক্ষেত্রে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা ছিল? বিশেষ করে খাওয়ানোর সময় কর্মীর অবস্থান, ঘেরের নকশা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রাণীকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা কতটা কার্যকর ছিল—তা নিয়েও তদন্তকারীদের নজর থাকবে।

এই ঘটনায় ফের সামনে এল বন্দি বন্যপ্রাণীর সঙ্গে মানুষের অতিরিক্ত ঘনিষ্ঠতার ঝুঁকি। প্রশিক্ষিত কর্মী হলেও কুমির যে মুহূর্তের মধ্যে স্বাভাবিক আচরণ বদলে আক্রমণ করতে পারে, পোর্ট মোরসবির এই ঘটনা তারই ভয়াবহ স্মৃতি রেখে গেল। দর্শকদের বিনোদনের জন্য তৈরি ঘের—সেই ঘেরই শেষ পর্যন্ত এক কর্মীর কাছে হয়ে উঠল মৃত্যুফাঁদ।

6 Views 0 Likes 0 Comments

Related News

মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার
বিদেশ

মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার

নিউজ ডেস্ক: প্যারিসের আকাশে মাথা তুলে দাঁড়িয়ে থাকা আইফেল টাওয়ার সারা বিশ্বের গর্ব। সেই গর্বকে নিয়েই আচমকা তৈরি হল এক মারাত্মক বিতর্ক। এক হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদলের সফরের সময়ে মহিলা কর্মীদের তাঁদের কাজের জায়গা ...

০৮ সেপ্টে ২০২৬, ১১:৫৬ এএম · 2 মিনিট
কোদাল-বেলচা হাতে লড়াই
বিদেশ

কোদাল-বেলচা হাতে লড়াই

আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল গোরখোদকদের জটিল কায়িক শ্রম ও দক্ষতাকে সমাজের সামনে তুলে ধরা, যাতে মৃত্যু ও অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে মানুষের মনে বাসা বেঁধে থাকা ভয় বা ট্যাবু কিছুটা হলেও দূর হয়।

০৭ সেপ্টে ২০২৬, ০৯:০৩ পিএম · 2 মিনিট
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ
বিদেশ

যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ

বর্তমানে ইউক্রেনের আইনে পর্নোগ্রাফি তৈরি বা বিতরণ সম্পূর্ণ বেআইনি এবং এর জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তির বিধান রয়েছে।

০৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন
বিদেশ

বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন

তরুণীর দাবি, ঘরটির ভাড়া এক জন থাকলে মাসে প্রায় ১,২০০ থেকে ১,৩০০ দিরহাম, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ থেকে ৩৩ হাজার টাকা।

০৭ সেপ্টে ২০২৬, ০৬:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.