JAZZBAAT 24 BANGLA
০৮ সেপ্টে ২০২৬, ০১:০৫ পিএম
Breaking
বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা ৩ মিনিটে ৩ গোল! কোরিয়াকে ৭-৩ উড়িয়ে দিলেন আনমোলরা সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস ২৭, জল্পনা ফিচার নিয়ে বয়স ভাঁড়ানোর মাশুল দিতে হল রোহিতকে, দু’বছরের নির্বাসন ঘোষণা বিসিসিআইয়ের মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার বাবাজির নিরামিষ ফতোয়া বনাম বাঙালির নবমীর পাঁঠা শব্দ কমাতে বলে প্রাণ গেল সঙ্গীতশিল্পীর! দিল্লিতে গ্রেফতার ৭ ফের মধ্যবিত্তদের স্বস্তি, বাজারে দাম কমল হলুদ ধাতু'র দফায় দফায় বৃষ্টি মহানগরে দুষ্প্রাপ্য বস্তুলাভ থেকে বিনিয়োগ চিন্তা, কী ঘটবে আজ? বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা ৩ মিনিটে ৩ গোল! কোরিয়াকে ৭-৩ উড়িয়ে দিলেন আনমোলরা সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস ২৭, জল্পনা ফিচার নিয়ে বয়স ভাঁড়ানোর মাশুল দিতে হল রোহিতকে, দু’বছরের নির্বাসন ঘোষণা বিসিসিআইয়ের মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার বাবাজির নিরামিষ ফতোয়া বনাম বাঙালির নবমীর পাঁঠা শব্দ কমাতে বলে প্রাণ গেল সঙ্গীতশিল্পীর! দিল্লিতে গ্রেফতার ৭ ফের মধ্যবিত্তদের স্বস্তি, বাজারে দাম কমল হলুদ ধাতু'র দফায় দফায় বৃষ্টি মহানগরে দুষ্প্রাপ্য বস্তুলাভ থেকে বিনিয়োগ চিন্তা, কী ঘটবে আজ?

মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার

মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার

নিউজ ডেস্ক: প্যারিসের আকাশে মাথা তুলে দাঁড়িয়ে থাকা আইফেল টাওয়ার সারা বিশ্বের গর্ব। সেই গর্বকে নিয়েই আচমকা তৈরি হল এক মারাত্মক বিতর্ক। এক হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদলের সফরের সময়ে মহিলা কর্মীদের তাঁদের কাজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এই অভিযোগে কর্মীদের একাংশ ওয়াকআউট করায় সোমবার দর্শকদের জন্য বন্ধ রাখতে হয় বিশ্বের অন্যতম জনপ্রিয় এই পর্যটনস্থল। ঘটনাটি ঘিরে ফ্রান্সে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্কও। আইফেল টাওয়ার পরিচালনাকারী সংস্থা SETE জানিয়েছে, ‘ব্যতিক্রমী পরিস্থিতির’ কারণেই সোমবার বন্ধ রাখা হয়েছিল টাওয়ার বন্ধ।

অভিযোগের কেন্দ্রে রয়েছে বোচাসানওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামিনারায়ণ সংস্থা (BAPS)-র সঙ্গে যুক্ত প্রায় ১০০ জনের একটি প্রতিনিধিদলের শনিবারের সফর। ফ্রান্সে সংগঠনটির নতুন মন্দির উদ্বোধনের পর ওই প্রতিনিধিদল আইফেল টাওয়ারে যায়। জনৈক ইউনিয়ন প্রতিনিধি ডায়ান দাভোয়িনের দাবি, দলটি যাওয়ার সময়ে মহিলা কর্মীদের তাঁদের নির্দিষ্ট কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। কর্মীদের অভিযোগ, এমন নির্দেশের ফলে লিঙ্গবৈষম্যের দিকটা চূড়ান্তভাবে প্রকট হয়েছে। অন্যদিকে SETE-ও স্বীকার করেছে, প্রতিনিধিদলের তরফে এমন একটি সফরের অনুরোধ করা হয়েছিল যাতে মহিলাদের সঙ্গে যোগাযোগ সীমিত থাকে। তবে সংস্থার বক্তব্য, এই ধরনের শর্ত মেনে নেওয়া উচিত হয়নি।

বিতর্কের পর BAPS-এর প্যারিস মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এই ঘটনায় কারও মনে আঘাত বা অসুবিধা হয়ে থাকলে তারা দুঃখিত। সংগঠনের দাবি, প্রায় ১০০ জনের বড় দল হওয়ায় আইফেল টাওয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই সাধারণ দর্শনার্থীদের অসুবিধা এড়াতে দিনের শুরুতে সফরের ব্যবস্থা করা হয়েছিল। কারও প্রবেশাধিকার বন্ধ করা হয়নি বলেও দাবি করেছে তারা। সংগঠনের বক্তব্য, পারস্পরিক সম্মান ও সেবার মতো সার্বজনীন মূল্যবোধের ওপরই তারা বিশ্বাসী।

ঘটনায় সরব হয়েছেন প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার এবং ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়েল ব্রাউন-পিভে। গ্রেগোয়ারের কথায়, মহিলা কর্মীদের এমন পরিস্থিতির মুখে পড়তে হওয়া কোনও মতেই মেনে নেওয়া যায় না। ঘটনার তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাউন-পিভে বলেন, বিদেশি অতিথিদের দাবির কারণে মহিলাদের কখনওই সরে দাঁড়াতে বলা মেনে নেওয়া যায় না। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ফ্রান্সে BAPS-এর প্রথম বড় হিন্দু মন্দিরের উদ্বোধন ঘিরে উৎসবের আবহ। রবিবার সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত-ফ্রান্স সম্পর্কের প্রশংসা করে বলেন, দুই দেশের দীর্ঘ সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্কের ভিত্তির উপর দাঁড়িয়েই কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে।

26 Views 0 Likes 0 Comments

Related News

কোদাল-বেলচা হাতে লড়াই
বিদেশ

কোদাল-বেলচা হাতে লড়াই

আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল গোরখোদকদের জটিল কায়িক শ্রম ও দক্ষতাকে সমাজের সামনে তুলে ধরা, যাতে মৃত্যু ও অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে মানুষের মনে বাসা বেঁধে থাকা ভয় বা ট্যাবু কিছুটা হলেও দূর হয়।

০৭ সেপ্টে ২০২৬, ০৯:০৩ পিএম · 2 মিনিট
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ
বিদেশ

যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ

বর্তমানে ইউক্রেনের আইনে পর্নোগ্রাফি তৈরি বা বিতরণ সম্পূর্ণ বেআইনি এবং এর জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তির বিধান রয়েছে।

০৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন
বিদেশ

বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন

তরুণীর দাবি, ঘরটির ভাড়া এক জন থাকলে মাসে প্রায় ১,২০০ থেকে ১,৩০০ দিরহাম, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ থেকে ৩৩ হাজার টাকা।

০৭ সেপ্টে ২০২৬, ০৬:৪৫ পিএম · 2 মিনিট
দিনে ইঞ্জিনিয়ার, অবসরে মেহেন্দি শিল্পী! আমেরিকায় ঘণ্টায় ৯ হাজার আয়
বিদেশ

দিনে ইঞ্জিনিয়ার, অবসরে মেহেন্দি শিল্পী! আমেরিকায় ঘণ্টায় ৯ হাজার আয়

প্রিয়াঙ্কা জানিয়েছেন, আমেরিকায় তিনি পূর্ণ সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন। সেই চাকরিই তাঁর মাসিক খরচ সামলায়। কিন্তু ছোটবেলার সৃজনশীলতার টান থেকে মেহেন্দির কাজও ছাড়েননি। বরং সেটিকে পরিণত করেছেন নিয়মিত পার্ট-টাইম পেশায়।

০৭ সেপ্টে ২০২৬, ০৪:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.