JAZZBAAT 24 BANGLA
০৭ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম
Breaking
সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে রানাঘাটের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, ফের ONGC-র দ্বারস্থ নদীয়ার বাসিন্দারা হিন্দিতেও শুরু বিগ বস, প্রতিযোগীদের নামের তালিকায় চমক আচমকাই পায়ে ব্যথা, আরএলএস নয়তো? এখনই সাবধান হন যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ রয়েছে হাজিরার নোটিশ, কিন্তু তা কিন্তু হাতে পাননি পরেশরাম বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ‘বাড়তি শক্তি’ বলে কটাক্ষ শমীকের প্রতিবন্ধকতাকে হারিয়ে ফের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন শীতল সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে রানাঘাটের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, ফের ONGC-র দ্বারস্থ নদীয়ার বাসিন্দারা হিন্দিতেও শুরু বিগ বস, প্রতিযোগীদের নামের তালিকায় চমক আচমকাই পায়ে ব্যথা, আরএলএস নয়তো? এখনই সাবধান হন যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ রয়েছে হাজিরার নোটিশ, কিন্তু তা কিন্তু হাতে পাননি পরেশরাম বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ‘বাড়তি শক্তি’ বলে কটাক্ষ শমীকের প্রতিবন্ধকতাকে হারিয়ে ফের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন শীতল

যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ

যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ

ইউক্রেন, নিউজ ডেস্ক: চার বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ ইউক্রেনের অর্থনীতিকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে। অস্ত্র কেনা ও যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য জরুরি হয়ে পড়েছে বিপুল রাজস্ব। এমন পরিস্থিতিতে দেশের আর্থিক ভাঁড়ার ভরতে এক বিতর্কিত অথচ বাস্তবমুখী পদক্ষেপের কথা ভাবছে ভলোদিমির জেলেনস্কির প্রশাসন পর্নোগ্রাফির ওপর থেকে দীর্ঘদিনের আইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

বর্তমানে ইউক্রেনের আইনে পর্নোগ্রাফি তৈরি বা বিতরণ সম্পূর্ণ বেআইনি এবং এর জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তির বিধান রয়েছে। তবে কঠোর নিয়ম থাকলেও এই ব্যবসার বিস্তার থামানো যায়নি। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদন জানাচ্ছে, ২০২৩ সালে কেবল ‘অনলি ফ্যানস’ প্ল্যাটফর্ম থেকেই ইউক্রেনের প্রায় ৭,৯০০ কনটেন্ট ক্রিয়েটর ১৩ কোটি ১০ লক্ষ ডলারেরও বেশি রোজগার করেছিলেন।

কিন্তু খাতটি অবৈধ হওয়ায় সরকার এখান থেকে কোনো রাজস্ব পাচ্ছিল না। উল্টে ক্রিয়েটররা উপার্জনের তথ্য প্রকাশ করতে গেলে পড়ছিলেন আইনি ফাঁদে কখনও কর ফাঁকির অভিযোগ, আবার কখনও কর দেওয়ার পরেও পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছিল তাদের।

এই টানাপোড়েনের অবসান ঘটাতে সরাসরি প্রেসিডেন্টের কাছে আইনি বৈধতার আবেদন জানিয়ে একটি পিটিশন দাখিল করেন কনটেন্ট ক্রিয়েটর সভিতলানা দ্বর্নিকোভা। জনসমর্থনের মুখে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন জেলেনস্কি।

সম্প্রতি ইউক্রেনের পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল তোলেন বিরোধী সাংসদ ইয়ারোস্লাভ জেলেজনিয়াক। তাঁর যুক্তি, প্রাপ্তবয়স্কদের কনটেন্ট তৈরির ক্ষেত্রটিকে স্বীকৃতি দিয়ে করের আওতায় আনা গেলে সরকারের কোষাগারে বছরে অন্তত আড়াই কোটি ডলার অতিরিক্ত জমা পড়বে। এই টাকায় সরাসরি সেনাবাহিনীর জন্য প্রায় ৩০ হাজার আধুনিক ড্রোন কেনা সম্ভব।

ইতিমধ্যেই পার্লামেন্টের প্রথম দফার ভোটাভুটিতে বিলটি সবুজ সংকেত পেয়েছে। দ্বিতীয় দফার চূড়ান্ত ভোট বাকি থাকলেও জেলেনস্কি সরকারের ইতিবাচক মনোভাব ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধকালীন অর্থসংকট মেটাতে ড্রোন কেনার তাগিদেই হয়তো আইন সংস্কার করে এই নিষিদ্ধ মাধ্যমটিকে ইউক্রেনে বৈধতা দেওয়া হতে চলেছে।

36 Views 0 Likes 0 Comments

Related News

বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন
বিদেশ

বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন

তরুণীর দাবি, ঘরটির ভাড়া এক জন থাকলে মাসে প্রায় ১,২০০ থেকে ১,৩০০ দিরহাম, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ থেকে ৩৩ হাজার টাকা।

০৭ সেপ্টে ২০২৬, ০৬:৪৫ পিএম · 2 মিনিট
দিনে ইঞ্জিনিয়ার, অবসরে মেহেন্দি শিল্পী! আমেরিকায় ঘণ্টায় ৯ হাজার আয়
বিদেশ

দিনে ইঞ্জিনিয়ার, অবসরে মেহেন্দি শিল্পী! আমেরিকায় ঘণ্টায় ৯ হাজার আয়

প্রিয়াঙ্কা জানিয়েছেন, আমেরিকায় তিনি পূর্ণ সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন। সেই চাকরিই তাঁর মাসিক খরচ সামলায়। কিন্তু ছোটবেলার সৃজনশীলতার টান থেকে মেহেন্দির কাজও ছাড়েননি। বরং সেটিকে পরিণত করেছেন নিয়মিত পার্ট-টাইম পেশায়।

০৭ সেপ্টে ২০২৬, ০৪:৪২ পিএম · 2 মিনিট
কালো ছাইয়ের মেঘে আকাশ অন্ধকার! বন্ধ হয়ে গেল ৮টি বিমানবন্দর
বিদেশ

কালো ছাইয়ের মেঘে আকাশ অন্ধকার! বন্ধ হয়ে গেল ৮টি বিমানবন্দর

রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরই প্রথম বন্ধ করা হয় রবিবার সকালে। বিমান চলাচলের আকাশসীমা আনাক ক্রাকাতোয়ার কালো ছাইয়ের মেঘে ঢেকে যাওয়ার পরেই নেওয়া হয় এই সিদ্ধান্ত।

০৭ সেপ্টে ২০২৬, ০২:০৮ পিএম · 2 মিনিট
হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী
বিদেশ

হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধা...

দীর্ঘ সাক্ষাৎকারটিতে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, দেশে ফেরার ইচ্ছা, ব্যক্তিগত নিরাপত্তা, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আওয়ামি লিগের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন হাসিনা।

০৭ সেপ্টে ২০২৬, ১২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.