JAZZBAAT 24 BANGLA
০৭ সেপ্টে ২০২৬, ০৮:০৬ পিএম
Breaking
সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে রানাঘাটের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, ফের ONGC-র দ্বারস্থ নদীয়ার বাসিন্দারা হিন্দিতেও শুরু বিগ বস, প্রতিযোগীদের নামের তালিকায় চমক আচমকাই পায়ে ব্যথা, আরএলএস নয়তো? এখনই সাবধান হন যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ রয়েছে হাজিরার নোটিশ, কিন্তু তা কিন্তু হাতে পাননি পরেশরাম বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ‘বাড়তি শক্তি’ বলে কটাক্ষ শমীকের প্রতিবন্ধকতাকে হারিয়ে ফের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন শীতল সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে রানাঘাটের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, ফের ONGC-র দ্বারস্থ নদীয়ার বাসিন্দারা হিন্দিতেও শুরু বিগ বস, প্রতিযোগীদের নামের তালিকায় চমক আচমকাই পায়ে ব্যথা, আরএলএস নয়তো? এখনই সাবধান হন যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ রয়েছে হাজিরার নোটিশ, কিন্তু তা কিন্তু হাতে পাননি পরেশরাম বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ‘বাড়তি শক্তি’ বলে কটাক্ষ শমীকের প্রতিবন্ধকতাকে হারিয়ে ফের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন শীতল

রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি

রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি

ঝাড়খণ্ড, নিউজ ডেস্ক: বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের ডেরায় একযোগে বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সাতসকালে পশ্চিমবঙ্গ, দিল্লি এবং ঝাড়খণ্ড এই তিন রাজ্যের মোট সাতটি ঠিকানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা একযোগে তল্লাশি শুরু করেন। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ঝাড়খণ্ডের রাঁচিতে তৃণমূল সাংসদের নাগাল পান তদন্তকারীরা। বর্তমানে সেখানেই তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় আধিকারিকরা।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত আগস্ট মাসে নাদিমুলের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় বিপুল পরিমাণ আর্থিক অনিয়মের লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনে মামলা রুজু করে তদন্তে নামে ইডি। 

গোয়েন্দাদের দাবি, নাদিমুল হক ডিরেক্টর পদে থাকা ‘আখবারে মাশরিক’ সংবাদপত্র এবং সংশ্লিষ্ট সংস্থার একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল অঙ্কের সন্দেহজনক লেনদেন হয়েছে। নামে-বেনামে চলা এই সমস্ত আয়ের সঙ্গে সঙ্গতিহীন আর্থিক কারবারের তথ্যপ্রমাণ হাতে আসতেই ময়দানে নামে কেন্দ্রীয় এজেন্সি।

কলকাতায় সোমবার সকাল ছ’টা নাগাদ নিউটাউনের সিআরপিএফ ক্যাম্প থেকে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযানে বের হন ইডি আধিকারিকরা। পার্ক সার্কাস সেভেন পয়েন্টে জমায়েত করার পর সোজা হানা দেওয়া হয় ১২ নম্বর দরগা রোডে সাংসদের সংবাদপত্র অফিসে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সেখানে শুরু হয় দীর্ঘ তল্লাশি। 

পাশাপাশি তাঁর বোন ও ভগ্নিপতির বাড়িতেও পৃথক একটি দল পৌঁছে যায়। একই সময়ে দিল্লিতে নাদিমুলের সাউথ অ্যাভিনিউয়ের সরকারি আবাসনেও চিরুনি তল্লাশি চালান আধিকারিকরা। জানা গিয়েছে, সাংসদ নিজে সেখানে না থাকলেও তৃণমূল কংগ্রেসের দিল্লি কার্যালয় হিসেবেই ব্যবহৃত হতো এই ফ্ল্যাটটি।

তৃণমূল সাংসদের ঠিকানায় কেন্দ্রীয় এজেন্সির এই অতর্কিত হানাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। শাসকদলের অস্বস্তি বাড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য কড়া আক্রমণ শানিয়ে বলেন, ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল বলে পৃথক কিছু হয় না। 

তৃণমূলের চরিত্রই হলো কুচকুচে সাদা আর ধবধবে কালো, এদের বিষয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। রাঁচিতে সাংসদের বয়ান নথিবদ্ধ করার পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে বাজেয়াপ্ত হওয়া ব্যাংক নথি খতিয়ে দেখার কাজ চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা।

54 Views 0 Likes 0 Comments

Related News

সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা
দেশ

সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা

কারাপ্রশাসন একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOP তৈরি করেছে। জেলের ভিতরে যাদের আচরণ তুলনামূলক সন্তোষজনক এবং নিয়ম ভঙ্গের রেকর্ড নেই, তাঁদের মধ্যে থেকেই যোগ্য বন্দীদের বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

০৭ সেপ্টে ২০২৬, ০৬:২৮ পিএম · 2 মিনিট
১০ হাজারে বিক্রি! চার বছর পর উদ্ধার কিশোর, সামনে এল বন্দিদশার ভয়ঙ্কর কাহিনি
দেশ

১০ হাজারে বিক্রি! চার বছর পর উদ্ধার কিশোর, সামনে এল বন্দিদশার ভয়ঙ্কর কাহিনি

গুজরাটের পঞ্চমহল জেলায় যৌথ অভিযান চালিয়ে ওই কিশোর-সহ আরও দুই নাবালককে উদ্ধার করেছে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

০৭ সেপ্টে ২০২৬, ০৩:২৭ পিএম · 2 মিনিট
দিল্লিতে তৃণমূলের পার্টি অফিসে ইডি, জোড়া তল্লাশিতে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ
দেশ

দিল্লিতে তৃণমূলের পার্টি অফিসে ইডি, জোড়া তল্লাশিতে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ

নয়াদিল্লির ৬১ সাউথ অ্যাভিনিউয়ের ওই বাংলোটি সাংসদ কোটায় নাদিমুল হকের নামে সরকারিভাবে বরাদ্দ থাকলেও, দীর্ঘকাল ধরেই তা তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় পার্টি অফিস হিসেবে পরিচালিত হয়।

০৭ সেপ্টে ২০২৬, ০১:৪১ পিএম · 1 মিনিট
রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার
দেশ

রেয়াত করা হবে না কাউকেই! সত্য নিকেতনে ধসের ঘটনায় কড়া হুঁশিয়ারি রেখার

ঘটনার পর রাজধানীর বাড়িগুলির নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিতও দিয়েছেন রেখা। তাঁর নির্দেশ, জনসাধারণের ব্যবহারের জন্য থাকা ভবনগুলির নিয়মিত স্ট্রাকচারাল অডিট বাধ্যতামূলক করা হবে।

০৭ সেপ্টে ২০২৬, ১২:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.