JAZZBAAT 24 BANGLA
০৭ সেপ্টে ২০২৬, ০৮:৩৯ পিএম
Breaking
বলিউডের বড়পর্দায় আবার ফিরছে অভিষেক-রানি জুটি? সিনিয়র দল নামিয়েও ডুরান্ডের বদলা নিতে ব্যর্থ মোহনবাগান, বারাসাতে ড্র ডার্বি সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে রানাঘাটের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, ফের ONGC-র দ্বারস্থ নদীয়ার বাসিন্দারা হিন্দিতেও শুরু বিগ বস, প্রতিযোগীদের নামের তালিকায় চমক আচমকাই পায়ে ব্যথা, আরএলএস নয়তো? এখনই সাবধান হন যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ রয়েছে হাজিরার নোটিশ, কিন্তু তা কিন্তু হাতে পাননি পরেশরাম বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা বলিউডের বড়পর্দায় আবার ফিরছে অভিষেক-রানি জুটি? সিনিয়র দল নামিয়েও ডুরান্ডের বদলা নিতে ব্যর্থ মোহনবাগান, বারাসাতে ড্র ডার্বি সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে রানাঘাটের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, ফের ONGC-র দ্বারস্থ নদীয়ার বাসিন্দারা হিন্দিতেও শুরু বিগ বস, প্রতিযোগীদের নামের তালিকায় চমক আচমকাই পায়ে ব্যথা, আরএলএস নয়তো? এখনই সাবধান হন যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ রয়েছে হাজিরার নোটিশ, কিন্তু তা কিন্তু হাতে পাননি পরেশরাম বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা

বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন

বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন

কলকাতা: দুবাই মানেই ঝাঁ-চকচকে আকাশছোঁয়া বাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট আর কোটিপতিদের শহর—এমন ছবিই সাধারণত চোখে ভাসে। কিন্তু সেই ঝলমলে ছবির আড়ালে থাকা অন্য দুবাইয়ের একটি ঝলক সামনে এনেছেন এক ভারতীয় তরুণী। তাঁর দেখানো ঘরটির মাসিক ভাড়া প্রায় ৩০ হাজার টাকা। ছোট্ট ঘর, সিঁড়ি বেয়ে উপরে উঠে শোয়ার জায়গা, নিচে নামলেই হাঁটাচলার জন্য অল্প একটু জায়গা। 

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ভারতীয় তরুণী কীর্তনা এল-এর পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি সরু পথ পেরিয়ে ঢুকতে হচ্ছে ছোট্ট একটি ডুপ্লেক্স-ধাঁচের ঘরে। ঘরের উপরের অংশে রয়েছে বিছানা। নীচের অংশে কোনও মতে রাখা যায় প্রয়োজনীয় জিনিসপত্র। রয়েছে এয়ার কন্ডিশনারও। কিন্তু ঘরের আয়তন এতটাই কম যে একসঙ্গে বেশি জিনিস রাখার সুযোগ নেই। লাগেজ বা অন্যান্য সামগ্রী রাখার জায়গাও সীমিত। 

তরুণীর দাবি, ঘরটির ভাড়া এক জন থাকলে মাসে প্রায় ১,২০০ থেকে ১,৩০০ দিরহাম, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ থেকে ৩৩ হাজার টাকা। দু’জন ভাগ করে থাকলে ভাড়া বেড়ে দাঁড়ায় প্রায় ১,৪০০ থেকে ১,৫০০ দিরহাম, অর্থাৎ প্রায় ৩৬ থেকে ৩৯ হাজার টাকা। অর্থাৎ দু’জন থাকলে মাথাপিছু খরচ কিছুটা কমে যায়।

এই ভিডিয়োই নতুন করে সামনে এনেছে দুবাইয়ের জীবনযাত্রার আর এক বাস্তবতা। বুর্জ খলিফার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যেমন রয়েছে, তেমনই রয়েছে কর্মসূত্রে আসা বহু প্রবাসীর ভাগাভাগি করে থাকা ছোট ঘর, পার্টিশন এবং বেডস্পেস। যাঁদের আয় তুলনামূলক কম বা মাঝারি, তাঁদের ক্ষেত্রে বেতনের বড় অংশই চলে যেতে পারে বাড়িভাড়ায়। 
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। 

কেউ এমন ছোট জায়গায় থাকাকে ‘দমবন্ধ করা’ অভিজ্ঞতা বলে মন্তব্য করেছেন। আবার কেউ জানিয়েছেন, দুবাইয়ে নতুন কাজে আসা অনেক প্রবাসীই প্রথম দিকে বেডস্পেস বা ভাগ করে নেওয়া ঘরে থাকেন। কারও মতে, বিদেশের শহরে নতুন জীবন শুরু করার সময়ে এটাই অনেকের বাস্তবতা। 

আসলে দুবাইয়ের মতো আন্তর্জাতিক শহরে জীবনযাত্রার খরচ এবং আয়ের মধ্যে ফারাকটাই এই ছবির মূল কথা। এক দিকে বিলাসবহুল জীবনযাপনের বিপুল সম্ভাবনা, অন্য দিকে সীমিত আয়ের মানুষের জন্য মাথা গোঁজার জায়গাটুকুও বড় খরচ। ফলে বিদেশে মোটা বেতনের চাকরির স্বপ্ন নিয়ে পাড়ি দেওয়া মানুষের কাছে ‘কত বেতন’ প্রশ্নটির পাশাপাশি ‘কত খরচে থাকা যাবে’, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

5 Views 0 Likes 0 Comments

Related News

যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ
বিদেশ

যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ

বর্তমানে ইউক্রেনের আইনে পর্নোগ্রাফি তৈরি বা বিতরণ সম্পূর্ণ বেআইনি এবং এর জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তির বিধান রয়েছে।

০৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
দিনে ইঞ্জিনিয়ার, অবসরে মেহেন্দি শিল্পী! আমেরিকায় ঘণ্টায় ৯ হাজার আয়
বিদেশ

দিনে ইঞ্জিনিয়ার, অবসরে মেহেন্দি শিল্পী! আমেরিকায় ঘণ্টায় ৯ হাজার আয়

প্রিয়াঙ্কা জানিয়েছেন, আমেরিকায় তিনি পূর্ণ সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন। সেই চাকরিই তাঁর মাসিক খরচ সামলায়। কিন্তু ছোটবেলার সৃজনশীলতার টান থেকে মেহেন্দির কাজও ছাড়েননি। বরং সেটিকে পরিণত করেছেন নিয়মিত পার্ট-টাইম পেশায়।

০৭ সেপ্টে ২০২৬, ০৪:৪২ পিএম · 2 মিনিট
কালো ছাইয়ের মেঘে আকাশ অন্ধকার! বন্ধ হয়ে গেল ৮টি বিমানবন্দর
বিদেশ

কালো ছাইয়ের মেঘে আকাশ অন্ধকার! বন্ধ হয়ে গেল ৮টি বিমানবন্দর

রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরই প্রথম বন্ধ করা হয় রবিবার সকালে। বিমান চলাচলের আকাশসীমা আনাক ক্রাকাতোয়ার কালো ছাইয়ের মেঘে ঢেকে যাওয়ার পরেই নেওয়া হয় এই সিদ্ধান্ত।

০৭ সেপ্টে ২০২৬, ০২:০৮ পিএম · 2 মিনিট
হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী
বিদেশ

হাসিনা-হীন আওয়ামি লিগের হাল ধরবেন কে? দেশে ফেরার আগেই জানিয়ে দিলেন প্রাক্তন প্রধা...

দীর্ঘ সাক্ষাৎকারটিতে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, দেশে ফেরার ইচ্ছা, ব্যক্তিগত নিরাপত্তা, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আওয়ামি লিগের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন হাসিনা।

০৭ সেপ্টে ২০২৬, ১২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.