JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০১:৪৫ পিএম
Breaking
নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের আর্জি ফুটপাথের ধুলোবালিতেও যেন স্বর্গসুখ, মাতৃস্নেহের এক অনন্য ছবি জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক ব্যবস্থার ফাঁক দেখালেন নেপালের প্রধানমন্ত্রী মহাকাশে ভেঙে টুকরো টুকরো স্যাটেলাইট, এবার ‘গ্রেফতার’ করতে যাচ্ছে আমেরিকা! কী রহস্য লুকিয়ে? বেজিংকে পিছনে ফেলল মুম্বই! এশিয়ায় সবচেয়ে বেশি বিলিয়নেয়ার এখন ভারতের এই শহরেই ৩ হাজার ঢাকি, ৬ হাজার শিল্পী, ৩৫ হাজার দর্শক! নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের আর্জি ফুটপাথের ধুলোবালিতেও যেন স্বর্গসুখ, মাতৃস্নেহের এক অনন্য ছবি জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক ব্যবস্থার ফাঁক দেখালেন নেপালের প্রধানমন্ত্রী মহাকাশে ভেঙে টুকরো টুকরো স্যাটেলাইট, এবার ‘গ্রেফতার’ করতে যাচ্ছে আমেরিকা! কী রহস্য লুকিয়ে? বেজিংকে পিছনে ফেলল মুম্বই! এশিয়ায় সবচেয়ে বেশি বিলিয়নেয়ার এখন ভারতের এই শহরেই ৩ হাজার ঢাকি, ৬ হাজার শিল্পী, ৩৫ হাজার দর্শক!

২৮ দিনে ৫৫ শিশুর মৃত্যু , আবারও প্রশ্নের মুখে মালদা মেডিকেল

২৮ দিনে ৫৫ শিশুর মৃত্যু , আবারও প্রশ্নের মুখে মালদা মেডিকেল
মালদা মেডিক্যাল ছবি: নিজস্ব ছবি

মালদা, নিউজ ডেস্ক: কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলে ছিল আগেই। কিন্তু সেই স্বস্তি এখনও পুরোপুরি মিলছে না, চলতি মাসের পরিসংখ্যানেই তার ইঙ্গিত মিলেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য সামনে আসতেই ফের প্রশ্ন উঠেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু মৃত্যুর হার নিয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একাধিক পদক্ষেপের পরও উদ্বেগ পুরোপুরি কাটেনি।

সূত্রের খবর, ফের শিশুমৃত্যু নিয়ে উদ্বেগে রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ জন শিশুর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোনও কোনও দিনে একসঙ্গে একাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই দিনে সর্বাধিক ৫ টি শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে। এর পেছনে অপুষ্টিকেই অন্যতম দায়ী করছে মালদা মেডিকেল কর্তৃপক্ষ। পাশাপাশি, নাবালিকা অবস্থায় গর্ভবতী হয়ে পড়ার ঘটনাও শিশুর অপুষ্টি এবং পরবর্তী জটিলতার অন্যতম কারণ বলে দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, অল্প বয়সে গর্ভধারণের ফলে অনেক ক্ষেত্রেই অপুষ্ট শিশু জন্ম হচ্ছে এবং জন্মের পর তাঁদের শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে।

উল্লেখ্য, অগাস্ট মাসে  মালদা মেডিকেলে শিশু মৃত্যুর পরিসংখ্যান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ওই মাছের ২৭ তারিখ পর্যন্ত মোট ৮৯ টি শিশুর মৃত্যু হয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এরপর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। অবশেষে, গত ২৯ অগাস্ট শিশুমৃত্যুর তদন্তে মালদা মেডিকেলে আসে স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল। এরপর ৫ সেপ্টেম্বর মালদা মেডিকেলের সুপার সহ শিশু বিভাগের প্রধানকে দায়িত্ব থেকে সরানোর নির্দেশিকা জারি করে স্বাস্থ্যভবন। মেডিকেল সুপারের দায়িত্ব দেওয়া হয় মালদা মেডিকেলেরই ইএনটি বিভাগের প্রধান গণেশচন্দ্র গাইনকে। একইসঙ্গে, শিশুমৃত্যুর হার কমাতে হাসপাতালকে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়।

তারপরে স্বাস্থ্য দফতরের হস্তক্ষেপ এবং একাধিক পদক্ষেপের পর গ্রাফ কিছুটা নিম্নমুখী হয়েছিল। তবে, চলতি মাসেও মাত্র ২৮ দিনে ৫৫ জন শিশুর মৃত্যু ফের নতুন করে উদ্বেগ তৈরি করেছে । মালদা মেডিকেল কলেজের সুপার গণেশচন্দ্র গাইন জানান, চলতি মাসে এখনও পর্যন্ত ৫৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে ৩৫ জন শিশু অপুষ্ট ছিল। তাঁর দাবি, নাবালিকা অবস্থাতেই গর্ভবতী হয়ে পড়ার কারণের অপুষ্ট শিশুর জন্ম হওয়ার ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে সামনে আসে। ফলে, শিশু মৃত্যুর হার কমাতে চিকিৎসার পাশাপাশি অপুষ্টি এবং অল্প বয়সে গর্ভধারণের মতো বিষয়গুলির দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মালদা মেডিকেল কলেজে একের পর এক শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অনেকটাই উদ্বেগ তৈরি হয়েছে। যদিও বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞাপনrrr
15 Views 0 Likes 0 Comments

Related News

পানিহাটিতে দলের অনুষ্ঠান ঘিরে রত্না দেবনাথকে নিয়ে বিস্ফোরক অভিযোগ
রাজ্য

পানিহাটিতে দলের অনুষ্ঠান ঘিরে রত্না দেবনাথকে নিয়ে বিস্ফোরক অভিযোগ

পানিহাটি: রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে পানিহাটিতে তৈরি হল রাজনৈতিক বিতর্ক। অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক রত্না দেবনাথকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি এমনই অভিযোগ তুলেছেন তাঁর স্বামী শেখর দেবনাথ। প্রকাশ্যেই ক্ষোভ উগ...

২৬ সেপ্টে ২০২৬, ১২:৪৭ পিএম · 2 মিনিট
শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ
রাজ্য

শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ

শুধু ইস্পাত বা ভারী শিল্পেই আটকে থাকছে না বিনিয়োগের পরিকল্পনা। কৃষি ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে শিল্পের যোগ বাড়ানোর কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই উঠে আসে আমূলের নাম। তাঁর দাবি, পানাগড়ে ১৫ একর এবং শিলিগুড়িতে আরও ১৫ একর জমি আমূলকে দেওয়া হয়েছে।

২৫ সেপ্টে ২০২৬, ০৯:১৩ পিএম · 3 মিনিট
পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি
রাজ্য

পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্ত...

কমিশনের বৈঠকের পর এখন নজর দু’টি বিষয়ের দিকে—আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা এবং ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি। সংরক্ষণ-পর্ব শেষ হওয়ার পরেই প্রার্থী বাছাই এবং প্রচারের প্রস্তুতিতে গতি আসবে রাজনৈতিক দলগুলির। আর কমিশনের তরফে সূচি ঘোষণা হলেই শুরু হয়ে যাবে পুরভোটের আনুষ্ঠানিক কাউন্টডাউন।

২৫ সেপ্টে ২০২৬, ০৮:৫৫ পিএম · 2 মিনিট
দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল
রাজ্য

দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল

পাহাড়ে অবিরাম বৃষ্টির কারণে দুধিয়া নদীতে জলস্তর ক্রমশ বেড়ে যায়। সেই স্রোতের ধাক্কায় দুদিয়ার হিউম পাইপ ব্রিজটি আবারও ভেসে গিয়েছে। এর ফলে সেতুটি দিয়ে ভারী যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।‌

২৫ সেপ্টে ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.