হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় বাসে আগুন সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে শুক্রবার এলেই বাসে আগুন দেওয়াসহ জনহয়রানিমূলক কর্মকাণ্ড ঘটছে। এ দিনটাকে কেন বেছে নেওয়া হচ্ছে, এ প্রসঙ্গে একজন সিনিয়র সাংবাদিক জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির প্রথম দিন ও জুম্মার নমাজ থাকে। এদিন মানুষ একটা হালকা মুডে থাকেন। পরিবারের সঙ্গে মানুষ ঘরে থাকতে পছন্দ করেন। এজন্য এদিনকে মোক্ষম দিন হিসেবে বেছে নেয় কর্মসূচি পালনকারীরা। গত পক্ষকাল যাবত ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বাসে আগুন দেওয়া ও ইউনূস সরকারের শাসনামলে নিষিদ্ধ আওয়ামি লিগ নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে।
অর্থাৎ টানা কয়েক শুক্রবার রাজধানী ঢাকার গুলশান, মালিবাগ, মহাখালী ও কাফরুলসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও ঝটিকা মিছিল বের হয়েছে। শুক্রবারের জুমার নমাজের সময় সাধারণ মানুষের বিপুল সমাগমকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে দুষ্কৃতিরা কয়েক মিনিটে নাশকতা চালিয়ে ভিড়ে মিশে যাচ্ছে। ফলে পুলিশ পৌঁছানোর আগেই অপরাধীরা সটকে পড়ার সুযোগ পাচ্ছে। কিন্তু সতর্ক থাকলেও কারা এমনটা ঘটছে তা নিয়ে পুলিশ ধন্ধে রয়েছে। কেননা সাম্প্রতিককালে জঙ্গি সদস্যরা বেশ সক্রিয়।
আবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নিষিদ্ধ আওয়ামি লিগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতা দু’বছর নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। ফার্মগেটের তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠক ও জঙ্গি কার্যকলাপ চালানোর সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ‘মিটআপ’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। দেশে অস্থিরতা ও জেহাদের জন্য লোক সংগ্রহের অভিযোগে তাঁদের ৩ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। শনিবার দিবাগত মধ্যরাতে পদ্মাপাড়ের রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পার্ক করে রাখা একটি লোকাল বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের পাশে রাস্তার দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’ নামের একটি বাসে আগুন লাগানো হয়। ফরিদপুর সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানার পাশে পুলিশের হেফাজতে রাখা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে পুড়ে গেছে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মিরপুর-১ ওভারব্রিজের নিচে অভিজাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে মিরপুর-১১ মেইন রোডের জমজম টাওয়ারের বিপরীতে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। সন্দেহভাজন হিসেবে বাসটির চালক ও হেলপারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাত ৮টা থেকে ৮টা ১০ মিনিটের মধ্যে বাড্ডা-রামপুরা সংযোগ সড়কে একটি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে হামিম গ্রুপের একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির পেছনের অংশ পুড়ে যায়। একই রাতে দিবাগত রাত ১টা ৩ মিনিটে কদমতলীর মেইন রোডে শান্ত ফিলিং স্টেশনের পাশে পার্ক করে রাখা ঠিকানা পরিবহনের একটি বাসেও আগুন লাগে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
রাত ৯টা ১৫ মিনিটে একই এলাকার শহীদ ফারুক রোডের মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইনকামিং ফ্লাইওভার থেকে একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়।রাত ৮টা ৪০ মিনিটের দিকে কদমতলীর পোস্তগোলা ব্রিজসংলগ্ন এলাকায় একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। রাত ৯টা ২০ মিনিটে ধানমণ্ডির শংকর বাসস্ট্যান্ডসংলগ্ন আহমদ মেডিক্যালের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১০টা ৩৫ মিনিটে মতিঝিলের শাপলা চত্বরসংলগ্ন এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
রাত ১০টা ৫৮ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়। এসব ঘটনায় কাউকে আটক করা হয়নি। রাত ১১টা ৩০ মিনিটে শাহবাগের তিন নেতার মাজারসংলগ্ন মেট্রোরেলের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে লাল টেপে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করা হয়। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে লালবাগে একটি বাউন্ডারি ওয়ালে ককটেল নিক্ষেপ করা হয়। সেটি দেয়ালে আঘাত লেগে সামনের সড়কে পড়ে বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহত হয়নি
দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মহাখালীর আমতলী এলাকায় চারটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ১২টা ২০ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন গ্রামীণ ব্যাংক সেন্টার লক্ষ্য করে মোটরবাইকে আসা দুই ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় মোটরবাইক জব্দসহ একজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাত ১১টার দিকে পল্লবীর সেকশন-১২ কালশী মোড় এলাকা থেকে আওয়ামী লীগের দুই পদধারী নেতাকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। হাতিরঝিল এলাকা থেকে যশোরের শার্শা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা যুবলিগের সাধারণ সম্পাদকসহ দুজনকে আটক করা হয়েছে।
ঢাকার ভাটারা থেকে মো. রানা মিয়া, শাহবাগ-ঢাকা মেডিক্যাল কলেজ এলাকা থেকে স্বেচ্ছাসেবক লিগের ২০ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ বাবুল এবং তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরী বাজার এলাকা থেকে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামি লিগের সাধারণ সম্পাদক সময় দে’কে আটক করা হয়েছে। এছাড়া মিরপুরের রূপনগর থেকে ৬ নম্বর ওয়ার্ড যুবলিগের কর্মী ইউসুফ ওরফে ‘ময়লা ইউসুফ’ এবং পল্টন-গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী সন্দেহে মোহাম্মদ হানজালা নামে একজনকে আটক করা হয়েছে।
ডিএমপি জানায়, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের মিছিলের ঘটনায় গতকাল পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৪৭টি মামলা করা হয়েছে। সূত্রের দাবি, গত কয়েক সপ্তাহে নিষিদ্ধঘোষিত আওয়ামি লিগ, যুবলিগ ও ছাত্রলিগের নামে ঢাকাসহ চট্টগ্রাম ও গাজিপুরের বিভিন্ন স্থানে একাধিক ঝটিকা মিছিল হয়েছে। এসব কর্মসূচির মূল বৈশিষ্ট্য হলো-অল্পসংখ্যক লোক হঠাৎ জড়ো হয়ে কয়েক মিনিটের মধ্যে মিছিল বা স্লোগান দিয়ে পুলিশ আসার আগেই সটকে পড়ে।
এসব ঘটনার পর অবশ্য রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন এলাকায় ২০০টি চেকপোস্ট বসানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে। ঢাকাজুড়ে ২০০টির বেশি চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ঢাকার মহাখালীর আমতলী এলাকায় চারটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ১২টা ২০ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন গ্রামীণ ব্যাংক সেন্টার লক্ষ্য করে মোটরবাইকে আসা দুই ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে।
এ ঘটনায় মোটরবাইক জব্দসহ একজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাত ১১টার দিকে পল্লবীর সেকশন-১২ কালশী মোড় এলাকা থেকে আওয়ামী লীগের দুই পদধারী নেতাকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। হাতিরঝিল এলাকা থেকে যশোরের শার্শা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা যুবলিগের সাধারণ সম্পাদকসহ দুজনকে আটক করা হয়েছে। ঢাকার ভাটারা থেকে মো. রানা মিয়া, শাহবাগ-ঢাকা মেডিক্যাল কলেজ এলাকা থেকে স্বেচ্ছাসেবক লিগের ২০ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ বাবুল এবং তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরী বাজার এলাকা থেকে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামি লিগের সাধারণ সম্পাদক সময় দে’কে আটক করা হয়েছে।
এছাড়া মিরপুরের রূপনগর থেকে ৬ নম্বর ওয়ার্ড যুবলিগের কর্মী ইউসুফ ওরফে ‘ময়লা ইউসুফ’ এবং পল্টন-গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী সন্দেহে মোহাম্মদ হানজালা নামে একজনকে আটক করা হয়েছে। ডিএমপি জানায়, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের মিছিলের ঘটনায় গতকাল পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৪৭টি মামলা করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
এ সময়ে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু, ৯৪ কেজি গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ঢাকাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।