JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৭:২৬ পিএম
Breaking
দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু... অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু... অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য

Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী

Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা: ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার  দুর্বার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা ছেড়ে ৫ আগস্ট পাড়ি জমান ভারতে। এদিন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তৎকালীন পরিস্থিতিতে তাঁকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া নয়াদিল্লির হাতে আর কোনো বিকল্প ছিল না। শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর একটি সেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এ বিষয়ে ভারতের অবস্থান বারবার স্পষ্ট
করেছেন। বিষয়টি আইনগত ও সুসংগঠিত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আদালতও এর সঙ্গে সম্পৃক্ত। ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়। ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার বিষয়েও একই কথা বলেন তিনি। 

ভারতের হাইকমিশনার বলেন, এ বিষয়ে একটি প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়াটি আইনগত ও সুসংগঠিত। বর্তমানে সেই প্রক্রিয়া চলমান এবং আদালতও এর সঙ্গে সম্পৃক্ত। তাই এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়। শেখ হাসিনা কীভাবে ভারতে গেলেন, সে প্রসঙ্গে ভারতের হাইকমিশনার বলেন, শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। সে সময় বাংলাদেশে যে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই তিনি ভারতে এসেছিলেন। পৃথিবীর কোনো প্রান্তেই যেন এমন পরিস্থিতি আর কখনো সৃষ্টি না হয়, যেখানে নিরপরাধ মানুষকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়—এমন প্রত্যাশার কথাও জানান তিনি। 

দীনেশ ত্রিবেদী বলেন, সেই সময় একটি সামরিক বিমান ভারতে এসেছিল এবং ভারতও এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। আমি নিজেও তখন টেলিভিশনে দেখছিলাম, স্ক্রলে প্রচার করা হচ্ছিল যে তিনি অন্য কোনো দেশে যাচ্ছেন। সেই মুহূর্তে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ফলে পরিস্থিতির বাস্তবতায় আমাদের সামনে খুব বেশি বিকল্পও ছিল না। ত্রিবেদী  বলেন, একজন প্রতিবেশী হিসেবে তখনকার বাস্তবতাকে গ্রহণ করাই ভারতের দায়িত্ব ছিল। কারণ কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, যার জন্য কোনো দেশই আগে থেকে প্রস্তুত থাকে না। ভারত যদি বলত যে তাকে গ্রহণ করবে না, এমনকি অবতরণের অনুমতিও না দিত, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন। 

তিনি বলেন, এটাই ছিল সেই সময়ের ঐতিহাসিক বাস্তবতা। আর বর্তমান পরিস্থিতিতে যে আইনগত প্রক্রিয়া রয়েছে, সেটি তার নিজস্ব গতিতে চলছে। বাংলাদেশ যেমন একটি প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ এবং দেশটির মানুষ আইনের শাসন ও বিচারব্যবস্থাকে সম্মান করে, ভারতও একটি প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ হিসেবে তার আইনগত প্রক্রিয়াকে সম্মান করে।
সম্প্রতি ভারতের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং নিজেদের নিরাপত্তার বিষয়টি তারা অন্য যেকোনো দেশের চেয়ে ভালো বোঝেন, বাংলাদেশের কী করা উচিত, তা কাউকে বলে দেওয়ার কারণ নেই। বাংলাদেশের সরকার ও জনগণ নিজেদের স্বার্থ ও নিরাপত্তা নিয়ে নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। 

তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের নিরাপত্তায় হস্তক্ষেপের প্রশ্নই আসে না। বাংলাদেশের জনগণের ওপর ভারতের পূর্ণ আস্থা রয়েছে। বাংলাদেশের মানুষও বুঝবেন যে ভারতের নিরাপত্তায় হস্তক্ষেপের বিষয়টি কখনোই সামনে আসবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর নির্ভর করে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ অন্য দেশগুলোর সঙ্গে যে সম্পর্কই বজায় রাখুক না কেন, নিজেদের জনগণের স্বার্থ রক্ষার অধিকার তাদের রয়েছে। একইভাবে ভারতেরও নিজেদের স্বার্থ রক্ষার অধিকার রয়েছে। একজন ভালো প্রতিবেশী হিসেবে একে অন্যের মর্যাদা ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থাকাটাই গুরুত্বপূর্ণ। 

ভারত-বাংলাদেশ সম্পর্ককে শুধু লেনদেনভিত্তিক সম্পর্ক হিসেবে না দেখার কথা জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ক এর চেয়ে অনেক বেশি বিস্তৃত। এর সঙ্গে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের পূর্বাঞ্চলের মানুষ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন তিনি ভালোভাবেই বোঝেন। দুই দেশের এই সাংস্কৃতিক বন্ধন অত্যন্ত শক্তিশালী ও মৌলিক। তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক বাইরের বিশ্বের পক্ষে পুরোপুরি বোঝা কঠিন। একদিকে নজরুলগীতি, অন্যদিকে রবীন্দ্রসংগীত।

এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর দুই দেশের জাতীয় সংগীতের রচয়িতা। এ ধরনের সম্পর্ক দুই দেশের বন্ধনের অনন্য গভীরতাকে তুলে ধরে। নিরাপত্তা সম্পর্ক এবং লেনদেনভিত্তিক সম্পর্ক এক নয় উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের জনগণ অত্যন্ত বুদ্ধিমান এবং তারা ভারতের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে বোঝেন। তাই ভবিষ্যতেও এমন কোনো পরিস্থিতি আসবে বলে তিনি মনে করেন না, যেখানে ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগের কারণ তৈরি হবে। ভারত-বাংলাদেশ সম্পর্কে মতপার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, একটি পরিবারের মধ্যে যেমন কখনো কখনো সমস্যা বা মতপার্থক্য দেখা দেয়, দুই দেশের সম্পর্কেও তেমন কিছু বিষয় থাকতে পারে। কোনো সমস্যা না থাকলে সেটি গণতন্ত্রের বৈশিষ্ট্যও নয়। গণতন্ত্রে মতপার্থক্য থাকবেই। তবে এসব সমস্যা সমাধানের একমাত্র পথ হলো সংলাপ, আলোচনা, পরামর্শ ও পারস্পরিক যোগাযোগ। আর এই সংলাপের ভিত্তি হলো আস্থা। 

দীনেশ ত্রিবেদী বলেন, দূরত্ব রেখে কোনো সম্পর্কের সমস্যা সমাধান করা সম্ভব নয়। ভারত-বাংলাদেশ সম্পর্ক সবসময়ই একটি চলমান প্রক্রিয়া। দুই দেশের মানুষের ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতা তিনি দেখছেন। এ কারণে তিনি বিশ্বাস করেন, দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি অটুট রয়েছে। এর আগে এক অনুষ্ঠানে  ত্রিবেদী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই। তারিখ-মাস নিয়ে কোনো কথা হয়নি। তবে সফর হবে এ বিষয়ে আমি ‘১২০ শতাংশ’ নিশ্চিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। 

তবে এ সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চায় না ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি। সফরের মাস বা তারিখ নিয়েও কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘ডেফিনেটলি ভিজিট উইল টেক প্লেস। আর তাড়াহুড়ো করলে কারও কোনো লাভ নেই। আমাদের নিশ্চিত করতে হবে যে যথাযথ প্রস্তুতি হোক।’ দীনেশ ত্রিবেদী বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, জল ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে শীর্ষ পর্যায়ের বৈঠকের আগে আধিকারীক পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা জরুরি। একই সঙ্গে বৈঠকের পর বাস্তবায়নযোগ্য বিষয়ও থাকা প্রয়োজন।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
33 Views 0 Likes 0 Comments

Related News

বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা নেতার ছবি
বিদেশ

বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা ন...

 ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ওমানি কো-পাইলট হামাম আলহামামিকে ঘিরে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা...

০৩ অক্টো ২০২৬, ০৯:৩২ এএম · 2 মিনিট
ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও
বিদেশ

ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও

দীর্ঘদিন ঝুলে থাকার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সংশোধিত প্রকল্প প্রস্তাবগুলোর অনুমোদন দেয়। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত ৮টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

০২ অক্টো ২০২৬, ০৬:৩০ পিএম · 4 মিনিট
পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে ঘিরে উঠল একের পর এক গুরুতর প্রশ্ন
বিদেশ

পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্ম...

পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়েও অভিযোগকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, বাজার যখন ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করে, তখন বিভিন্ন নিয়ন্ত্রক সিদ্ধান্তের কারণে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হচ্ছে।

০২ অক্টো ২০২৬, ০৬:২৩ পিএম · 5 মিনিট
Smit Machchhar: ৩৪ হাজার ফুটে রক্তাক্ত ভারতীয় পাইলট! ছুরিকাঘাতের পরেও ককপিটের দরজা খুলে বাঁচালেন শতাধিক প্রাণ
বিদেশ

Smit Machchhar: ৩৪ হাজার ফুটে রক্তাক্ত ভারতীয় পাইলট! ছুরিকাঘাতের পরেও ককপিটের দরজা...

নিউজ ডেস্ক: দুবাই থেকে তেল আভিভগামী একটি ফ্লাইদুবাই বিমানে মাঝআকাশে ঘটে গেল ভয়াবহ ঘটনা। প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় আচমকাই ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, সহ-পাইলট ছুরি নিয়ে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছারক...

০১ অক্টো ২০২৬, ০১:১৩ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.