JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ০৭:১১ পিএম
Breaking
SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশাসনক... নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলে... BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ... SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশাসনক... নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলে... BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ...

বিদেশ মানেই রঙিন জীবন? ‘এক বার নয়, দু’বার ভাবুন’

বিদেশ মানেই রঙিন জীবন? ‘এক বার নয়, দু’বার ভাবুন’

বিদেশে পাড়ি দিলেই জীবন বদলে যাবে! এমন বিশ্বাস আজও বহু ভারতীয় তরুণ-তরুণীর মনে গেঁথে রয়েছে। ইনস্টাগ্রামের ঝকঝকে রিল, ইউটিউবের বিলাসী জীবনযাপনের ভিডিও কিংবা মোটা বেতনের চাকরির গল্প যেন সেই স্বপ্নে আরও রং চড়ায়। কিন্তু সেই স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবের কথাই এ বার সামনে আনলেন প্যারিসে বসবাসকারী এক ভারতীয় যুবক। তাঁর একটাই পরামর্শ— ‘বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দু’বার ভাবুন।’

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই যুবক বলেন, বিদেশে যাওয়ার আগে অধিকাংশ মানুষ শুধু সাফল্যের গল্পই শোনেন। কিন্তু সেখানে পৌঁছে যে সংগ্রাম শুরু হয়, তার কথা খুব কমই আলোচনায় আসে। তাঁর কথায়, বিদেশের মাটিতে পা রাখলেই চাকরি, অর্থ কিংবা নিশ্চিন্ত জীবন হাতের মুঠোয় চলে আসে না। বরং প্রতিটি পদে লড়াই অপেক্ষা করে।

তিনি জানান, উচ্চশিক্ষা বা চাকরির আশায় বহু ভারতীয় পরিবার ৫০-৬০ লক্ষ টাকা, কখনও তারও বেশি ঋণ নিয়ে সন্তানদের বিদেশে পাঠান। কিন্তু সেই বিপুল অর্থ খরচ করলেই সাফল্যের নিশ্চয়তা মেলে না। অনেকেই মাসের পর মাস উপযুক্ত কাজ পান না। কেউ আবার জীবিকা চালাতে বাধ্য হন এমন সব কাজ করতে, যার সঙ্গে তাঁদের শিক্ষাগত যোগ্যতার কোনও মিলই থাকে না।

শুধু চাকরি নয়, বিদেশের জীবনের আরও এক কঠিন দিকের কথাও তুলে ধরেছেন তিনি। নতুন ভাষা, অচেনা সংস্কৃতি, একাকিত্ব, পরিবার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা— সব মিলিয়ে মানসিক চাপও কম নয়। সমাজমাধ্যমে হাসিমুখে ঘুরে বেড়ানোর ছবি দেখা গেলেও, সেই ছবির আড়ালে থাকা উদ্বেগ, অনিশ্চয়তা আর সংগ্রামের কথা খুব কমই প্রকাশ্যে আসে।

তবে বিদেশে যাওয়ার স্বপ্নকে নিরুৎসাহিত করেননি ওই যুবক। তাঁর বক্তব্য, বিদেশে যাওয়া ভুল নয়, কিন্তু সিদ্ধান্তটি যেন আবেগে নয়, বাস্তব বুঝে নেওয়া হয়। নিজের লক্ষ্য, আর্থিক সামর্থ্য, দক্ষতা এবং ভবিষ্যতের পরিকল্পনা স্পষ্ট থাকলেই বিদেশের পথে এগোনো উচিত। না হলে চকচকে স্বপ্নের বদলে অপেক্ষা করতে পারে কঠিন বাস্তব।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই লিখেছেন, বিদেশের জীবন নিয়ে এত দিন শুধু সাফল্যের গল্পই বেশি শোনা গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভারতীয় যুবকের সতর্কবার্তা বহু তরুণ-তরুণী এবং তাঁদের পরিবারের চোখ খুলে দিতে পারে। বিদেশের স্বপ্ন দেখার আগে বাস্তবটাও যে জানা জরুরি, সেই কথাই যেন নতুন করে মনে করিয়ে দিল প্যারিস থেকে ভেসে আসা এই বার্তা।

255 Views 0 Likes 0 Comments

Related News

লুলা, তোমার বয়স হয় না ষোলো! ৮১ বছর বয়সে ঐতিহাসিক প্রত্যাবর্তন
Jazzbaat প্লাস

লুলা, তোমার বয়স হয় না ষোলো! ৮১ বছর বয়সে ঐতিহাসিক প্রত্যাবর্তন

ফের ফিরলেন তিনি। ব্রাজিলের রাজনীতিতে লুইস ইনাসিও লুলা দা সিলভার প্রত্যাবর্তন অভূতপূর্ব রাজনৈতিক ঘটনা। দুর্নীতির দায়ে জেল খাটা প্রাক্তন প্রেসিডেন্টের ফের দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়া লাতিন আমেরিকার ইতিহাসে বিরল। চতুর্থবা...

২৬ অক্টো ২০২৬, ১২:১৭ পিএম · 5 মিনিট
GSAT-7C: আকাশযুদ্ধে আরও শক্তিশালী ভারত! বায়ুসেনার জন্য আসছে নিজস্ব স্যাটেলাইট GSAT-7C
Jazzbaat প্লাস

GSAT-7C: আকাশযুদ্ধে আরও শক্তিশালী ভারত! বায়ুসেনার জন্য আসছে নিজস্ব স্যাটেলাইট GSA...

বিশেষ প্রতিবেদন: ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে এবার মহাকাশে আরও বড় পদক্ষেপ। বায়ুসেনার জন্য তৈরি হচ্ছে দেশের প্রথম নিজস্ব যোগাযোগ উপগ্রহ GSAT-7C। ২,৫৬৩ কোটি টাকার এই প্রকল্প ঘিরে প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন প্রত্যাশা তৈ...

২৫ অক্টো ২০২৬, ০৭:২৩ পিএম · 2 মিনিট
লক্ষ্মীলাভের আশায় লক্ষ্মীর বাহনকেই হত্যা! আলোর উৎসবে বিপন্ন পেঁচারা
Jazzbaat প্লাস

লক্ষ্মীলাভের আশায় লক্ষ্মীর বাহনকেই হত্যা! আলোর উৎসবে বিপন্ন পেঁচারা

বিশেষ প্রতিবেদন: বিশ্বাস, নাকি নিছক কুসংস্কার? মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কোথাও কোথাও বলি দেওয়া হচ্ছে তাঁরই বাহন পেঁচাকে। সমৃদ্ধির আশায় যে পাখিকে ঘিরে মানুষের ধর্মীয় বিশ্বাস, সেই পাখির জীবনই আজ বিপন্ন অন্ধবিশ্বাস ও অবৈ...

২৫ অক্টো ২০২৬, ০৪:৩৬ পিএম · 2 মিনিট
শান্তির শ্বেতকপোত আর বারুদের পৃথিবীতে এক ফালি জোছনা
Jazzbaat প্লাস

শান্তির শ্বেতকপোত আর বারুদের পৃথিবীতে এক ফালি জোছনা

দিব্যেন্দু ঘোষ: একুশে সেপ্টেম্বর বিশ্বজুড়ে উদযাপিত হল আন্তর্জাতিক শান্তি দিবস। বিশ্ববাসীর গভীর বেদনাবোধ এবং বুকভরা আশার এক অনন্য প্রতিচ্ছবি। চারপাশে তাকালে আজ মন অজানা আতঙ্কে শিউরে ওঠে। গোটা পৃথিবীটাই যেন আজ বিশাল বারুদখ...

২২ সেপ্টে ২০২৬, ১২:৪৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.