JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০১:০২ এএম
Breaking
Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি হেফাজত Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি হেফাজত Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী

Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ

Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: মাঝ আকাশে ভয়ঙ্কর ঘটনা। ছুরির কোপ খেয়েও ১৭৪ জন যাত্রীকে প্রাণে বাঁচিয়ে তিনি এখন হিরো। এবার আহত ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে (Smit Machchhar) দেখতে হাসপাতালে হাজির হন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ অল মাকতুম। স্মিত মাচ্ছারের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁকে অভিবাদন জানিয়ে আলিঙ্গন করেন করেন দুবাইয়ের (Dubai) যুবরাজ। এরপর সোশ্যাল মিডিয়ার ‘এক্স’-এ তিনি পাইলটের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।

সামাজিক মাধ্যম এক্স-এ দুবাইয়ের যুবরাজ লেখেন, 'ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে দেখা করলাম৷ ফ্লাইদুবাইয়ের বিমানচালক ক্যাপ্টেন স্মিত মচ্ছর সাহস, দায়িত্ববোধ ও মানবজীবনের প্রতি দরদের সর্বোচ্চ পরিচয় দিয়েছেন। আমাদের পক্ষ থেকে এবং দেশের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তাঁর প্রতি রইল শ্রদ্ধা ও প্রশংসা। আমরা গর্বিত যে তিনি আমাদের টিমের অংশ, আমাদের দেশের গৌরবময় গল্পের অংশ। তাঁর সঙ্গে সংযুক্ত আরব আমির শাহি দাঁড়িয়ে রয়েছে, একটি সমব্যথী রাষ্ট্র, একটি শান্তির রাষ্ট্র এবং একটি জীবনের রাষ্ট্র৷'

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে ঘটে বিপজ্জনক ঘটনা। অভিযোগ, বিমানের সহ-পাইলট ককপিটের ভিতরে কুঠার দিয়ে ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের উপর হামলা চালান। সেই সময় বিমানের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হয়। গুরুতর আহত হয়েও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যান স্মিত। একসময় ককপিটের দরজা খুলতে সক্ষম হন তিনি। এরপর যাত্রীদের হস্তক্ষেপে অভিযুক্ত সহ-পাইলটকে নিরস্ত করা হয়। পরে বিমানের দায়িত্ব সামলে নেন অন্য পাইলটরা। শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।

এই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছেন স্মিত। শুক্রবার হাসপাতালের শয্যা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন স্মিত মাচ্ছার। সেই কথোপকথনে হামলার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান পাইলট। ভয়াবহ সেই পরিস্থিতির কথা বলতে গিয়ে স্মিত জানান, 'হামলার সময় তিনি হনুমান চালিশা পাঠ করছিলাম। আমি বিশ্বাস করি ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন।' পাল্টা তাঁর সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রীও। স্মিতকে মোদী জানান, 'আজ গোটা দেশ ও বিশ্ববাসী আপনাকে নিয়ে গর্বিত। গোটা দেশ তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে।' মোদীর সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন আহত পাইলটও। চোখে জল চলে আসে স্মিত মাচ্ছারের।  

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
27 Views 0 Likes 0 Comments

Related News

Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা, সঙ্গে আর্থিক সাশ্রয়ও
বিদেশ

Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তি...

হাবিবুর রহমান, ঢাকা: ঢাকা-কলকাতা রেল যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে পদ্মা সেতু। দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে চালানোর প্রস্তাব নিয়ে সম্প্রতি...

০৩ অক্টো ২০২৬, ১০:২৭ পিএম · 3 মিনিট
Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী
বিদেশ

Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী

হাবিবুর রহমান, ঢাকা: ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার  দুর্বার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা ছেড়ে ৫ আগস্ট পাড়ি জমান ভারতে। এদিন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে শনিবার ঢাক...

০৩ অক্টো ২০২৬, ০৬:৩২ পিএম · 4 মিনিট
বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা নেতার ছবি
বিদেশ

বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা ন...

 ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ওমানি কো-পাইলট হামাম আলহামামিকে ঘিরে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা...

০৩ অক্টো ২০২৬, ০৯:৩২ এএম · 2 মিনিট
ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও
বিদেশ

ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও

দীর্ঘদিন ঝুলে থাকার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সংশোধিত প্রকল্প প্রস্তাবগুলোর অনুমোদন দেয়। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত ৮টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

০২ অক্টো ২০২৬, ০৬:৩০ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.