JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম
Breaking
তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট, ৪ মাস সময় পেল কমিশন Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণ... Malda ED Raid: এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা Rejinagar: উপনির্বাচনের আগে বড় পদক্ষেপ, ফের গ্রেফতার হুমায়ুনের দলের ৩ সদস্য SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার INDIA জোটের বৈঠকের আগেই ধাক্কা? অখিলেশ ‘নেই’, আপ-ডিএমকেও অনিশ্চয়তা! বাড়ছে জল্পনা তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট, ৪ মাস সময় পেল কমিশন Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণ... Malda ED Raid: এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা Rejinagar: উপনির্বাচনের আগে বড় পদক্ষেপ, ফের গ্রেফতার হুমায়ুনের দলের ৩ সদস্য SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার INDIA জোটের বৈঠকের আগেই ধাক্কা? অখিলেশ ‘নেই’, আপ-ডিএমকেও অনিশ্চয়তা! বাড়ছে জল্পনা

Malda ED Raid: এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি

Malda ED Raid:  এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি
মালদায় ইডির হানা ছবি: নিজস্ব ছবি

মালদা, নিউজ ডেস্ক : সকালটা শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মত।‌ কিন্তু একটু বেলা হতেই একেবারেই পরিস্থিতি বদলে গেল। মুহূর্তেই সকালটা হয়ে গেল অন্যরকম। সোমবার সাতসকালেই চাঁচলে হল ED-র হানা ( Malda ED Raid)। চাঁচল-১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মুলাইবাড়ি এলাকায় শফিকুল ইসলাম ওরফে লিটনের বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। সকাল ৭ টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। 

সূত্র মারফত জানা গিয়েছে, সাইবার ক্রাইম (Cyber Crime) সংক্রান্ত মামলার তদন্তেই এই অভিযান বলে জানা গিয়েছে। শফিকুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ প্রতারণার টাকা লেনদেনের অভিযোগও উঠেছে। সেই আর্থিক লেনদেনের সূত্র ধরেই এই তল্লাশি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। চলছে নথিপত্র ও ব্যাঙ্ক লেনদেন খতিয়ে দেখার কাজ। তবে ED-র তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। 

ইডির (ED) এই হানার পরেই গণতান্ত্রিক তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং চাঁচলের বিধায়ক প্রসূন ব্যানার্জির বলেন,  'মালদায় সাম্প্রতিক সময়ে আর্থিক লেনদেনে বাংলাদেশ যোগের অভিযোগ উঠে এসেছে।তাই ইডির উচিত সম্পূর্ণ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা। সাথে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন চাঁচলের বিধায়ক।'  তার এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে তবে কি সন্দেহজনক আর্থিক লেনদেনের এই ঘটনায় কি বাংলাদেশের (Bangladesh) যোগ রয়েছে? উঠছে একাধিক প্রশ্ন, মিলছে না উত্তর। 

তবে গ্রামের খুব সাধারণ যুবক হিসাবেই পরিচিত সফিকুল।‌  অনেকেই মনে করছেন তাকে শুধু ব্যবহার করা হত কমিশনের বিনিময়ে। সামনে রয়েছে বড় কোনও মাথা। পূর্বের শাসক দলের নেতাদের কি কোনও যোগ রয়েছে এই ঘটনায় উঠছে এমন প্রশ্ন। যদিও অভিযান শেষ না হলে কোনও কিছুই স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না। যদিও ইডির পক্ষ থেকে কোনও বিবৃতি মেলেনি। শফিকুলের বাড়িতে থাকা বিভিন্ন নথিপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন সংক্রান্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা (ED)। 

রাজ্য জুড়ে একের পর এক ইডির হানা হতে দেখা গিয়েছে বিগত দিনেও। ‌ এবার সোমবার সাত সকালে মালদার চাঁচলে হল ইডির হানা। যদিও এই হানা সাধারণ একটি যুবকের বাড়িতে। ‌ চাষবাস করেই দিন কাটায় সে। বাবা পেশায় শিক্ষক ও মা অঙ্গনওয়াড়ি কর্মী। এবার এই সাধারণ পরিবারের যুবকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এমনকি তার ব্যাংক অ্যাকাউন্ট হয় ব্যবহার করে বিরাট অংকের আর্থিক লেনদেন হয়েছে বলেও জানা যাচ্ছে। ‌আর সেই কারণেই ইডির এই অভিযান বলে জানা গিয়েছে। যদিও কোনও কিছুই এই মুহূর্তে স্পষ্ট নয়।

সোমবার কেন্দ্রীয় বাহিনী ও ইডি আধিকারিকদের এই হানা কেন্দ্র করে মুলাইবাড়ি এলাকায় ব্যাপক ভিড় জমে যায় এবং গোটা চাঁচল জুড়ে চাঞ্চল্য ছড়ায়। ‌এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষদের মধ্যে  জোর চর্চা শুরু হয়েছে।

বিজ্ঞাপনrrr
120 Views 0 Likes 0 Comments

Related News

Rejinagar: উপনির্বাচনের আগে বড় পদক্ষেপ, ফের গ্রেফতার হুমায়ুনের দলের ৩ সদস্য
রাজ্য

Rejinagar: উপনির্বাচনের আগে বড় পদক্ষেপ, ফের গ্রেফতার হুমায়ুনের দলের ৩ সদস্য

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতরা হল আনারুল হক ও রমেশ শেখ, নুরুল হক। বেশ কিছু পুরনো মামলার সূত্রেই এই তিনজনের বিরুদ্ধে আদালতের নির্দেশ ছিল। সেই নির্দেশ কার্যকর করতে গিয়ে তাঁদের পাকড়াও করা হয়েছে।

২৮ সেপ্টে ২০২৬, ০১:১৫ পিএম · 2 মিনিট
Baduria: বাদুড়িয়ায় বিজেপি নেতার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক
রাজ্য

Baduria: বাদুড়িয়ায় বিজেপি নেতার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

বাদুড়িয়া: সিপিএমকে নিশানা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছেন বিজেপি নেতা কাসেম আলি। বাদুড়িয়ায় একটি প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সিপিএমকে ‘গোখরো সাপ’ বলে কটাক্ষ করেন এবং দলটির বির...

২৮ সেপ্টে ২০২৬, ১২:৫৬ পিএম · 2 মিনিট
South 24 Parganas News : বাড়ির ছাদে এ কি করে বসল কিশোরী , চাঞ্চল্য নামখানায়!
রাজ্য

South 24 Parganas News : বাড়ির ছাদে এ কি করে বসল কিশোরী , চাঞ্চল্য নামখানায়!

বাড়ি ফিরে মেয়েকে ডাকতে শুরু করেন বাবা। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনও সাড়া মেলেনি। এরপর বাড়ির ছাদে গিয়ে যে দৃশ্য তাঁর চোখে পড়ে, তাতে কার্যত মাথায় হাত পড়ে যায় পরিবারের সদস্যদের।

২৮ সেপ্টে ২০২৬, ১১:২৩ এএম · 2 মিনিট
বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস
রাজ্য

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস

দক্ষিণ ভারতের রাজনীতিতে অবশ্য TVK এখন আর শুধুই নতুন দল নয়। দলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সি জোসেফ বিজয় ১০ মে ২০২৬ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

২৭ সেপ্টে ২০২৬, ১১:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.