কলকাতা, পিউ নন্দী: এর চিকিৎসক ও তার দুই ছেলে এই তিনজনকে ঘিরে তৈরি এক অন্যরকম গল্প নিয়ে বড় পর্দায় আসতে চলেছে পাভেল পরিচালিত ডাক্তার কাকু। চিনা বাদামের পর কেটেছে দীর্ঘ সময়। বড়পর্দা থেকে দূরে ছিলেন প্রযোজক অভিনেত্রী এনা সাহা। এই দীর্ঘ বিরতির পর ডাক্তার কাকু ছবির হাতে ধরে আবারো প্রযোজনায় ফিরছেন এনা। তবে এবার শুধু প্রযোজনাই নয় এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রী হিসাবেও দেখা যাবে তাকে। ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সঙ্গে রয়েছেন ঋদ্ধি সেন এবং পরিচালক পাভেল নিজেও।
গল্পের মূল কেন্দ্রেই রয়েছেন ডাক্তার কাকু ওরফে প্রসেনজিৎ। সিনেমাতে সবচেয়ে বেশি নজর কাড়বে ডাক্তার দিলীপ সাহার চরিত্রে প্রসেনজিতের লুক। একেবারে সাদামাটা ভঙ্গিতে চোখে চশমা, সাদা শার্ট প্যান্টে, একেবারে নতুন লোকে ধরা দেবেন তিনি। তার দুই ছেলে পুশকিন অর্থাৎ ঋদ্ধি সেন এবং পচা ওরফে পাভেল।
সিনেমায় চিকিৎসক দিলীপ সাহার জীবনের দ্রুত মানব সেবা। রোগী দেখতে শুরু করলে তিনি ভুলে যান খাওয়া-দাওয়ার কথা। এলাকার মানুষের কাছে তিনি ভগবানের সমান।
প্রযোজক এনা জানিয়েছেন, ছবিতে তিনি এক অবাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ প্রায় আড়াই বছর পর প্রযোজনায় ফিরতে পেরে খুশি তিনি। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে ‘ডাক্তারকাকু’ মুক্তির মুখ দেখায় তাঁর আনন্দও দ্বিগুণ হয়ে উঠেছে।
ছবিতে ঋদ্ধি সেনকে দেখা যাবে দুটি আলাদা লুকে। রজতাভ দত্ত ও তুলিকা বসুও রয়েছেন এই সিনেমায়। কলকাতার বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে এমনকি রাঢ়ভূমি পুরুলিয়াতেও এই ছবির শুটিং হয়েছে দুদিন। রণজয় ভট্টাচার্য, অমিত ঈশান, অর্ণব দত্ত এবং সৌপ্তিক সায়ন্তন সকলের পরিচালনায় একাধিক মন মাতানো গানও শোনা যাবে এই সিনেমায়।