JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৭:২২ পিএম
Breaking
Thorium Nuclear Clock: থোরিয়ামে তৈরি হচ্ছে নতুন পারমাণবিক ঘড়ি মোদী-শাহ-জ্ঞানেশকে তীব্র নিশানা রাহুলের Durga Puja: রাজকীয় ঐতিহ্য ও প্রাচীন আচার বেঁচে থাকে একই ভাবে আজও মল্ল রাজাদের দুর্গা পুজো... Neanderthal: ৬০ হাজার বছর আগেই দাঁতের অস্ত্রোপচার! নিয়ান্ডারথালদের চিকিৎসার প্রমাণ মিলল গ... Smriti Mandhana: ওডিআই ব্যাটিংয়ে শীর্ষে স্মৃতি, প্রথম দশে জায়গা করে নিলেন হরমনপ্রীতও Durga Puja: দেবী দুর্গার বাহন সিংহই কেন? পুরাণে রয়েছে কী ব্যাখ্যা? Durga Puja: প্যান্ডেলে দেবীর চোখ আঁকার মুহূর্ত! চক্ষুদানের রহস্য ও তাৎপর্য Durga Puja: গ্রাম থেকে শিল্পাঞ্চল, বড়জোড়ার পুজোর স্মৃতিতে নতুন উদ্যোগ! চৌমাথা থেকে শিবতল... Thorium Nuclear Clock: থোরিয়ামে তৈরি হচ্ছে নতুন পারমাণবিক ঘড়ি মোদী-শাহ-জ্ঞানেশকে তীব্র নিশানা রাহুলের Durga Puja: রাজকীয় ঐতিহ্য ও প্রাচীন আচার বেঁচে থাকে একই ভাবে আজও মল্ল রাজাদের দুর্গা পুজো... Neanderthal: ৬০ হাজার বছর আগেই দাঁতের অস্ত্রোপচার! নিয়ান্ডারথালদের চিকিৎসার প্রমাণ মিলল গ... Smriti Mandhana: ওডিআই ব্যাটিংয়ে শীর্ষে স্মৃতি, প্রথম দশে জায়গা করে নিলেন হরমনপ্রীতও Durga Puja: দেবী দুর্গার বাহন সিংহই কেন? পুরাণে রয়েছে কী ব্যাখ্যা? Durga Puja: প্যান্ডেলে দেবীর চোখ আঁকার মুহূর্ত! চক্ষুদানের রহস্য ও তাৎপর্য Durga Puja: গ্রাম থেকে শিল্পাঞ্চল, বড়জোড়ার পুজোর স্মৃতিতে নতুন উদ্যোগ! চৌমাথা থেকে শিবতল...

এন্টালি থানায় তালা ঝুলিয়ে বিক্ষোভ, সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

এন্টালি থানায় তালা ঝুলিয়ে বিক্ষোভ, সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

এন্টালি, নিউজ ডেস্ক: এন্টালি থানার মূল গেটে তালা ঝুলিয়ে রাতভর বিক্ষোভের অভিযোগ! 

বিজেপির স্থানীয় নেতা সুদীপ রামের বিরুদ্ধে কড়া সাংগঠনিক পদক্ষেপ করল দল। তাঁকে সাময়িক ভাবে সাসপেন্ড করে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর সাসপেনশন বহাল থাকবে।

ঘটনার সূত্রপাত পদ্মপুকুরের ৫৪ নম্বর ওয়ার্ডে দুর্গাপুজোর আয়োজনকে কেন্দ্র করে। 

গত ১২ অগাস্ট সেখানে খুঁটিপুজো হয়েছিল। দু’দিন পর রাতে সেই খুঁটি উপড়ে ফেলার অভিযোগ ওঠে। এর পরেই বিষয়টি নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত আরও প্রকাশ্যে আসে। ঘটনা জানাজানি হতেই,পার্কের সমস্ত গেটে কেউ বা কারা তালা ঝুলিয়ে দেওয়া হয়। এই নিয়ে একে অন্যের দিকে আঙুল তোলে বিজেপির দুই গোষ্ঠী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে বিষয়টি নিয়ে এক পক্ষ এন্টালি থানায় যায়। থানার সামনে জড়ো হয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। সেই সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।

ঘটনার সময় থানার প্রবেশপথে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এর ফলে পুলিশকর্মীদের একাংশ সমস্যায় পড়েন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারিকেরা থানায় পৌঁছন। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে তালা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে সুদীপ রামদের শিবির। তাঁদের দাবি, থানায় পুলিশকর্মীদের নিরাপত্তার কারণেই গেট বন্ধ করা হয়েছিল। তাঁরা নিজেরা থানায় তালা দেননি। ঘটনার পর পুলিশি তদন্তও শুরু হয়। থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। সেই পরিস্থিতিতেই দলীয় স্তরে সুদীপ রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।

রাজ্যে বিজেপি সরকার আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, আইনশৃঙ্খলার সঙ্গে কোনওরকম আপস করা হবে না। এমনকি, কোনও নেতা বা কর্মী দলীয় কর্মসূচির নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করলে তা বরদাস্ত করা হবে না। এন্টালির ঘটনাতেও সেই নীতির ভিত্তিতেই পদক্ষেপ করা হয়েছে।

76 Views 0 Likes 0 Comments

Related News

Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের
মহানগর

Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের

নিউজ ডেস্ক: দেবীপক্ষ শুরু হতেই বড় পদক্ষেপ! উৎসবের মরশুমে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কড়া বার্তা দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। ইতিমধ্যে, দুর্গাপুজোর ভিড়ে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক...

১৩ অক্টো ২০২৬, ০৫:০১ পিএম · 1 মিনিট
KunalGhosh: ছাত্র-যুবদের সমাবেশে বাধা, কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ের অভিযোগে সরব কুণাল ঘোষ
মহানগর

KunalGhosh: ছাত্র-যুবদের সমাবেশে বাধা, কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ের অভিযোগে সরব কু...

এদিন সকালে নির্ধারিত কর্মসূচিস্থলে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন কুণাল ঘোষ। তিনি বলেন, "এটি সম্পূর্ণভাবে আমাদের ছাত্র এবং যুব সংগঠনের অনুষ্ঠান, এরা সবাই 'দিদির সৈনিক'। কিন্তু সকাল থেকেই গোটা এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে দফায় দফায় রুট মার্চ করানো হচ্ছে।"

১৩ অক্টো ২০২৬, ০৩:৫২ পিএম · 2 মিনিট
KolkataFlyover:  ‘রঙের রাজনীতি’ নাকি করদাতার টাকার অপচয়? বিতর্ক নেটপাড়ায়
মহানগর

KolkataFlyover: ‘রঙের রাজনীতি’ নাকি করদাতার টাকার অপচয়? বিতর্ক নেটপাড়ায়

কলকাতার ফ্লাইওভার জুড়ে আঁকা হয়েছে বহুবর্ণিল রামধনু। উৎসবের এই রূপান্তর খতিয়ে দেখতে সম্প্রতি পরিদর্শনে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল।

১৩ অক্টো ২০২৬, ০২:১৪ পিএম · 2 মিনিট
আলিমুদ্দিন স্ট্রিটে চণ্ডীপাঠ, উপস্থিত সাধু-সন্তরা!
মহানগর

আলিমুদ্দিন স্ট্রিটে চণ্ডীপাঠ, উপস্থিত সাধু-সন্তরা!

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতার রাজনৈতিক মহলে পরিচিত নাম আলিমুদ্দিন স্ট্রিট। এবার দেখা গেল এক অন্য ছবি। প্রথমবারের জন্য আলিমুদ্দিন স্ট্রিটে আয়োজন করা হল চণ্ডীপাঠের। মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তৈরি হল...

১৩ অক্টো ২০২৬, ০১:৩৫ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.