JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৭:১৭ পিএম
Breaking
কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ

আন্দোলনে রাহুল গান্ধী! কংগ্রেসকে তোপ শিক্ষামন্ত্রীর, কী বললেন ধর্মেন্দ্র প্রধান?

আন্দোলনে রাহুল গান্ধী! কংগ্রেসকে তোপ শিক্ষামন্ত্রীর, কী বললেন ধর্মেন্দ্র প্রধান?

নিট প্রশ্নফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তার পরও আন্দোলন অব্যাহত রাখায় কংগ্রেস এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বুধবার এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে তিনি অভিযোগ করেন, ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান নয়, বরং সংসদের বাদল অধিবেশন ব্যাহত করতেই এই ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কংগ্রেস।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভে সামিল হন। সেই প্রসঙ্গ তুলে ধর্মেন্দ্র প্রধান লেখেন, "লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস আবারও নির্লজ্জভাবে ছাত্রছাত্রীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সংসদের বাদল অধিবেশনে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে ধরনা দিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা বিধিও উপেক্ষা করা হয়েছে।"

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি, সরকার যখন সংসদে এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে, তখনও কংগ্রেস গণতান্ত্রিক বিতর্কের পরিবর্তে রাজনৈতিক নাটকের পথ বেছে নিয়েছে। তাঁর বক্তব্য, "তাদের উদ্দেশ্য কখনওই ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান ছিল না, বরং রাজনৈতিক শিরোনাম তৈরি করার জন্য পরিস্থিতিকে অস্থির করে তোলা। রাহুল গান্ধীর কাছে এটি ছাত্রছাত্রীদের স্বার্থের বিষয় নয়।"

ধর্মেন্দ্র প্রধান আরও জানান, নিট প্রশ্নফাঁস-সহ যুবসমাজের প্রতিটি প্রকৃত উদ্বেগ নিয়ে সংসদের ভিতরে বিস্তারিত আলোচনায় সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি লেখেন, "ভারতের ছাত্রছাত্রীরা রাজনৈতিক প্রচারের উপকরণ হিসেবে ব্যবহৃত হওয়ার চেয়ে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য। ছাত্রছাত্রীদের প্রতি আমাদের দায়িত্ব শুধু প্রতিবাদে সীমাবদ্ধ নয়; তাদের উত্তর, সংস্কার এবং জবাবদিহি নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।"

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। তাঁর দাবি, আন্দোলনের আবহে রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। সেখানে রাহুল প্রথমে বলেন, সংসদে প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনা শুরু হলে আন্দোলন প্রত্যাহার করা হবে। সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে আলোচনায় সম্মতির বার্তা দেওয়ার পর রাহুল নতুন শর্ত হিসেবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

12 Views 0 Likes 0 Comments

Related News

মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ
দেশ

মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ

ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে মনোমালিন্যের পর বাড়ি থেকে বেরিয়ে একটি রেলস্টেশনে গিয়েছিল ওই কিশোরী। সেখানেই কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ হয় বলে তদন্তে উঠে এসেছে।

১৪ সেপ্টে ২০২৬, ০৫:৪৪ পিএম · 2 মিনিট
ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তরজা
দেশ

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজ...

বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ রবিবারের ম্যাচের আগে এমন কোনও ঘোষণা ছিল না বলেই খবর। সাধারণতঃ আন্তর্জাতিক ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

১৪ সেপ্টে ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের
দেশ

বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহ...

নিজের ভাষায় কথা বলাকে কোনওভাবে ছোট করে দেখার মানসিকতার বিরোধিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, নিজের ভাষায় কথা বললে নিজেকে ছোট মনে করা অত্যন্ত বড় ধরনের হীনমন্যতা ছাড়া কিছুই নয়।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩৩ পিএম · 2 মিনিট
গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্মাদনা
দেশ

গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড...

হায়দ্রাবাদের খৈরাতাবাদে গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি হয়েছে ৬৯ ফুট উঁচু গণেশ বিগ্রহ। বিশালাকার এই প্রতিমাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ভক্তদের মধ্যে উন্মাদনা।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.