JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৬:২৪ পিএম
Breaking
মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের!

ফুটবল মাঠে ভয়ঙ্কর দুর্ঘটনা! অল্পের জন্য রক্ষা পেলেন ইংল্যান্ডের হয়ে খেলা টাউনসেন্ড

ফুটবল মাঠে ভয়ঙ্কর দুর্ঘটনা! অল্পের জন্য রক্ষা পেলেন ইংল্যান্ডের হয়ে খেলা টাউনসেন্ড
পিচ রোলারের তলায় চলে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার আন্দ্রোস টাউনসেন্ড। ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: থাইল্যান্ডের ফুটবল ম্যাচে এমন দৃশ্য দেখে শিউড়ে উঠছেন সকলেই। ওয়ার্ম-আপ চলাকালীন আচমকাই পিচ রোলারের তলায় চলে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার আন্দ্রোস টাউনসেন্ড। ৩৫ বছরের ফুটবলারকে রীতিমতো পিষে দিয়ে তাঁর পা এবং কোমরের উপর দিয়ে চলে যায় ওই ভারী যন্ত্র। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। তবে আশ্চর্যজনকভাবে অল্পের জন্য বিপদ এড়িয়েছেন টাউনসেন্ড। শুধু তাই নয়, ম্যাচের শেষ মুহূর্তে মাঠেও নামেন তিনি।

দেখুন: https://x.com/theaseanball/status/2101488101432676411?s=20

ঘটনাটি ঘটে শনিবার রাতে থাই লিগ ওয়ানের ম্যাচের আগে। টাউনসেন্ডের দল পিটি প্রাচুয়াপের মুখোমুখি হওয়ার কথা ছিল পাত্তানির। ম্যাচ শুরুর আগে মাঠে ওয়ার্ম-আপ করছিলেন ফুটবলাররা। সেই সময় একটি এরিয়াল ব্যাকহিল করার চেষ্টা করেন টাউনসেন্ড। বলের দিকে নজর রেখে পিছনে নামার সময় তিনি গিয়ে পড়েন পিচ রোলারের সামনে। ঠিক সেই মুহূর্তে চালকও সামনের দিকে না তাকানোয় ঘটে যায় বিপদ। ভারী যন্ত্রটি টাউনসেন্ডের পা এবং কোমরের উপর দিয়ে চলে যায়। ভিডিয়োয় এই সময় তাঁর সতীর্থদের আতঙ্কে চিৎকার করতে এবং মাথায় হাত দিয়ে পিছিয়ে যেতে দেখা গিয়েছে।

তবে ঘটনার পর পরিস্থিতি যতটা ভয়াবহ মনে হয়েছিল, শেষ পর্যন্ত ততটাও হয়নি। অল্পের জন্য গুরুতর চোট পাননি টাউনসেন্ড। বরং কিছুক্ষণ পরই স্বাভাবিক হয়ে যান তিনি। এমনকি অতিরিক্ত সময়ের বদলি হিসাবে মাঠে নামেন ইংল্যান্ডের প্রাক্তন উইঙ্গার। ঘটনার পর বিষয়টি নিয়ে নিজেও মজা করেছেন টাউনসেন্ড। সমাজ মাধ্যমে দুর্ঘটনার ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, "এমনভাবে দেখাও যেন দুর্ঘটনা।"

ইংল্যান্ডের হয়ে মোট ১৩টি ম্যাচ খেলেছেন টাউনসেন্ড। টটেনহ্যাম হটস্পার ও ক্রিস্টাল প্যালেসের মতো ক্লাবের হয়েও খেলেছেন তিনি। গত অগাস্টে থাই ক্লাব পিটি প্রাচুয়াপে যোগ দেন টাউনসেন্ড। তার আগে খেলতেন কানচানাবুরি পাওয়ারে। সেই দলটি থাই লিগ ওয়ান থেকে অবনমিত হওয়ার পর নতুন ক্লাবে যোগ দেন তিনি। কিন্তু নতুন দলের হয়ে শুরুতেই এমন অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি এই প্রাক্তন ইংল্যান্ড তারকা।

14 Views 0 Likes 0 Comments

Related News

শ্যুটিং রেঞ্জে ডবল ধামাকা, রুপো-ব্রোঞ্জ জয় ধিলন-পাতিলের
ময়দান

শ্যুটিং রেঞ্জে ডবল ধামাকা, রুপো-ব্রোঞ্জ জয় ধিলন-পাতিলের

স্পোর্টস ডেস্ক: একই ইভেন্টে রুপো আর ব্রোঞ্জ। এশিয়ান গেমসের শ্যুটিং রেঞ্জে সোমবার জোড়া সাফল্য এল ভারতের ঝুলিতে। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতলেন হিমাংশু ধিলন। ব্রোঞ্জ এল প্রাক্তন বিশ্বচ্যাম্পি...

২১ সেপ্টে ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
অদ্ভুত নিয়মে হার! মাত্র ৭০০ গ্রামের জন্য ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সুচিকা
ময়দান

অদ্ভুত নিয়মে হার! মাত্র ৭০০ গ্রামের জন্য ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সুচিকা

স্পোর্টস ডেস্ক: যদিও এশিয়াডের ইতিহাসে প্রথমবার মিক্সড মার্শাল আর্টে পদক জিতে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন তিনি। তবে সেমিতে লড়াই শেষ হয়েছিল অমীমাংসিত ফলাফলে। আর তা সত্ত্বেও রহস্যজনকভাবে হার স্বীকার করতে হয়েছে ভারতের সুচিকা ...

২১ সেপ্টে ২০২৬, ১২:২০ পিএম · 2 মিনিট
"রো-কো ছাড়াও বিশ্বকাপে সমস্যা হবে না টিম ইন্ডিয়ার!" দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর ইঙ্গিত
ময়দান

"রো-কো ছাড়াও বিশ্বকাপে সমস্যা হবে না টিম ইন্ডিয়ার!" দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে...

স্পোর্টস ডেস্ক: এখন নজরে শুধুই যেন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। যদিও বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় এক বছর। তবে তার আগেই ভারতীয় ক্রিকেটে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে। বিশ্বকাপের স...

২১ সেপ্টে ২০২৬, ১২:০৫ পিএম · 2 মিনিট
টেবিল টেনিসে অপ্রতিরোধ্য ভারতের নারী বাহিনী, পাকিস্তানকে ৩-০ উড়িয়ে কোয়ার্টারে সুতীর্থারা
ময়দান

টেবিল টেনিসে অপ্রতিরোধ্য ভারতের নারী বাহিনী, পাকিস্তানকে ৩-০ উড়িয়ে কোয়ার্টারে সুত...

স্পোর্টস ডেস্ক: অন্যান্য খেলাধুলায় ম্যাচের আগে কিংবা পরে হাত মিলিয়ে সৌজন্য বিনিময়ে কোনও সমস্যা নেই। শুনতে অদ্ভুত মনে হলেও আরও একবার দেখা গেল এই দৃশ্যই। এশিয়াডের মঞ্চে টেবিল টেনিসের টেবিলে অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের বি...

২১ সেপ্টে ২০২৬, ১১:৩২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.