JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম
Breaking
রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট আগুনে জ্বলতে জ্বলতেই প্রতিবেশীর দরজায় ছুট, কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উল্টে গেল ঘি বোঝাই ট্রাক! চালককে উদ্ধারের আগেই ঘি তুলতে পাত্র হাতে জনতার ভিড় ফুটন্ত জলেও সচল কোষ, নয়া অ্যামিবার সন্ধান, ভিনগ্রহে প্রাণের দিশা বিজ্ঞানীদের বেরিয়েছিলেন মর্নিং ওয়াকে, ফিরলো নিথর দেহ ‘মাসে ২৫ হাজার টাকা পকটে মানি পেতাম’ মন্তব্যে রিতিকে ট্রোল, নেটিজেনদের প্রশ্ন, ‘এ কেমন দার... ড্রাই-ফ্রুটসের দোকানে মাদকের কারখানা! পুলিশের হানায় পর্দাফাঁস আন্তর্জাতিক চক্রের বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে কোন অজানা... রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট আগুনে জ্বলতে জ্বলতেই প্রতিবেশীর দরজায় ছুট, কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উল্টে গেল ঘি বোঝাই ট্রাক! চালককে উদ্ধারের আগেই ঘি তুলতে পাত্র হাতে জনতার ভিড় ফুটন্ত জলেও সচল কোষ, নয়া অ্যামিবার সন্ধান, ভিনগ্রহে প্রাণের দিশা বিজ্ঞানীদের বেরিয়েছিলেন মর্নিং ওয়াকে, ফিরলো নিথর দেহ ‘মাসে ২৫ হাজার টাকা পকটে মানি পেতাম’ মন্তব্যে রিতিকে ট্রোল, নেটিজেনদের প্রশ্ন, ‘এ কেমন দার... ড্রাই-ফ্রুটসের দোকানে মাদকের কারখানা! পুলিশের হানায় পর্দাফাঁস আন্তর্জাতিক চক্রের বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে কোন অজানা...

ফুটন্ত জলেও সচল কোষ, নয়া অ্যামিবার সন্ধান, ভিনগ্রহে প্রাণের দিশা বিজ্ঞানীদের

ফুটন্ত জলেও সচল কোষ, নয়া অ্যামিবার সন্ধান, ভিনগ্রহে প্রাণের দিশা বিজ্ঞানীদের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: উত্তপ্ত জল যেখানে অধিকাংশ প্রাণীর পক্ষেই মরণফাঁদ, সেখানেই অনায়াসে ঘুরে বেড়াচ্ছে আণুবীক্ষণিক এক জীব। সম্প্রতি জীববিজ্ঞানীদের নজরে এসেছে এককোষী এক বিশেষ অ্যামিবা, চরম তাপ সহ্য করার ক্ষমতার দিক থেকে যা জীববিজ্ঞানীদের বহু চেনা ধারণাকে নাড়িয়ে দিয়েছে। ‘ইনসেন্ডিয়ামোয়েবা ক্যাসকাডেনসিস’ নামের এই অণুজীব ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সাবলীলভাবে চলাফেরা করতে পারে। এমনকি গবেষণাগারে কৃত্রিমভাবে উত্তাপ বাড়িয়ে ৬৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে গেলেও এর কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয় না।

ক্ষণিকের জন্য প্রায় পাঁচ মিনিটের মতো ৭০ ডিগ্রি সেলসিয়াসের মতো চরম উত্তাপে রেখেও দেখা গিয়েছে, উষ্ণতা কমলে এটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম।

দেখুন: https://x.com/thetatvaindia/status/2102656711740006733

বিজ্ঞানী মহলে এই আবিষ্কারের গুরুত্ব অপরিসীম। ব্যাকটিরিয়া বা আর্কিয়ার মতো সরল অণুজীবদের উত্তপ্ত ঝরনা বা চরম পরিবেশে বাঁচার নজির নতুন নয়। কিন্তু ইনসেন্ডিয়ামোয়েবা কোনও সরল ব্যাকটিরিয়া নয়,এটি একটি জটিল কোষযুক্ত জীব বা ইউক্যারিওট যার কোষের গঠন মানুষের কোষের মতোই জটিল ও সুসংগঠিত।

আমেরিকার সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের গবেষক র‍্যাপাপোর্টের নেতৃত্বাধীন দলটির জিনোম বিশ্লেষণ করে দেখেছে, তীব্র উত্তাপে ডিএনএ অক্ষত রাখা এবং প্রোটিনের ভারসাম্য বজায় রাখতে বিশেষ কিছু জিন এখানে অত্যন্ত সক্রিয় ভূমিকা নেয়। এদের প্রোটিনের উপরিভাগে বিশেষ ধরনের ধনাত্মক বৈদ্যুতিক আধানের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, যা সাধারণত অতি-উষ্ণতাপ্রেমী ব্যাকটিরিয়াদের মধ্যেই দেখা যায়। গবেষকদের ধারণা, বিশ্বজুড়ে ভূ-তাপীয় অঞ্চলগুলোতে হয়তো এমন আরও বহু বিচিত্র জটিল কোষের উপস্থিতি ছড়িয়ে রয়েছে।

এই আবিষ্কার পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশ গবেষণাতেও নতুন দিগন্ত খুলে দিচ্ছে। নাসার এক্সোবায়োলজি বিভাগের বিজ্ঞানী অ্যালিসন ওলকটের মতে, পৃথিবীতে প্রতিকূল পরিবেশে জীবনের টিকে থাকার এই ক্ষমতা স্পষ্ট করে দেয় যে, প্রতিকূল ভিনগ্রহের বুকেও জটিল গঠনযুক্ত প্রাণ বেঁচে থাকা অসম্ভব নয়। তবে চরম তাপমাত্রা সইলেই যে কোনো গ্রহে এককভাবে এমন প্রাণ টিকে থাকবে, তা নিশ্চিত নয়। গবেষকরা মনে করিয়ে দিচ্ছেন, শুধু তাপমাত্রা নয়,চাপ, জল, অক্সিজেনের ভারসাম্য এবং উপযুক্ত পুষ্টির যোগান ছাড়া পূর্ণাঙ্গ বাস্তুতন্ত্রের বাইরে কোনও জটিল প্রাণ একা বেঁচে থাকতে পারে না।

19 Views 0 Likes 0 Comments

Related News

সাইকেলে বিশ্বভ্রমণ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ধারণাকে ভুল প্রমাণিত করেছিলেন দুজন বাঙালি
জানা-অজানা

সাইকেলে বিশ্বভ্রমণ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ধারণাকে ভুল প্রমাণিত করেছিলেন দুজন ব...

নিউজ ডেস্ক: প্রায় এক শতাব্দী আগে ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খল ভেঙে দুই বাঙালি যুবক সাইকেলে চড়ে বিশ্ব জয় করেছিলেন, বিমল মুখার্জি ও রামনাথ বিশ্বাস। ইউনিভার্সিটি অব গ্লাসগোর সাম্প্রতিক এক গবেষণায় তাঁদের এই অসাধারণ অভ...

২৩ সেপ্টে ২০২৬, ১২:১০ পিএম · 2 মিনিট
আয়ুর্বেদ দিবস: ঐতিহ্য, বিজ্ঞান ও সুস্থ ভবিষ্যতের সন্ধানে
জানা-অজানা

আয়ুর্বেদ দিবস: ঐতিহ্য, বিজ্ঞান ও সুস্থ ভবিষ্যতের সন্ধানে

নিউজ ডেস্ক: ভারতের জ্ঞান-ঐতিহ্যের ইতিহাসে আয়ুর্বেদ এক অনন্য অধ্যায়। হাজার বছরের পুরোনো এই চিকিৎসা ও জীবনদর্শন শুধুমাত্র রোগ নিরাময়ের কথা বলে না; বরং সুস্থ মানুষের স্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ, খাদ্যাভ্যাস, জীবনযাপন এ...

২৩ সেপ্টে ২০২৬, ১০:১২ এএম · 4 মিনিট
একশ বছর পর চীনের এক ইউনিভার্সিটিতে ভুল প্রমাণিত হলেন আইনস্টাইন
জানা-অজানা

একশ বছর পর চীনের এক ইউনিভার্সিটিতে ভুল প্রমাণিত হলেন আইনস্টাইন

নিউজ ডেস্ক: আলবার্ট আইনস্টাইন আমাদের মহাবিশ্বকে দেখার চোখটাই বদলে দিয়েছিলেন। কিন্তু জীবনের শেষভাগে এসে কোয়ান্টাম মেকানিকসের অনিশ্চয়তা তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। তাঁর বিখ্যাত সেই উক্তিটি আজও প্রচলিত—‘ঈশ্বর মহাবিশ্...

২২ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর
জানা-অজানা

১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর

নয়াদিল্লি: মানুষ সভ্যতা তৈরি করেছে, প্রযুক্তিকে অভাবনীয় উচ্চতায় নিয়ে গিয়েছে। কিন্তু এই উন্নতির শেষ কোথায়? এক দিন কি কোনও ভয়াবহ বিপর্যয়ে প্রযুক্তিনির্ভর সভ্যতা ভেঙে পড়বে? নাকি ধ্বংসের পরেও মানুষ আবার ঘুরে দাঁড়াবে, নতুন ...

২০ সেপ্টে ২০২৬, ১১:০৪ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.