JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৬:১২ এএম
Breaking
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকার বিয়ে অনুষ্ঠিত

ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকার বিয়ে অনুষ্ঠিত

বাংলাদেশে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে একটি ট্রান্সজেন্ডার নারীর বিয়ে নিয়ে বেশ আলোচনা চলছে। যদিও বাংলাদেশে বর্তমানে সমকামী বা সমলিঙ্গের বিবাহ আইনিভাবে স্বীকৃত নয়। কিছু কিছু কাগজে গুরুত্বহীনভাবে খবরটি প্রকাশিত হয়েছে। এই খবরের নায়ক তাসনুভা আনান শিশির বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকা ও অধিকারকর্মী।

ট্রান্সজেন্ডার অধিকারকর্মী তাসনুভা আনান শিশির (জন্মনাম: কামাল হোসেন) ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক বিষমকামী (হেটেরোসেক্সুয়াল) হিন্দু পুরুষকে বিয়ে করেছেন, এমনটা তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে পোস্ট করেন। বাংলাদেশ দন্ড বিধির ৩৭৭ ধারা অনুযায়ী বাংলাদেশে সমকামিতা নিষিদ্ধ। এই আইন অনুযায়ী প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যেকোনো যৌন সম্পর্ক অপরাধ। এই অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এর সাথে অর্থদণ্ড হতে পারে। 

তবে এই আইনের তোয়াক্কা না করে গত ২৫ জুলাই ঢাকেশ্বরী মন্দিরে হয়ে গেলো সমলিঙ্গের বিয়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা যায় ঢাকেশ্বরী মন্দিরে দুইজন পুরুষ বিয়ে করেন তাদের মাঝে একজন সেজেছেন কনে। কনে সাজে থাকা ওই পুরুষের নাম কামাল হোসেন। জানা যায়, তিনি বাগেরহাটের মোংলা উপজেলার শামসুল হক ও জামিরুন বেগমের ছেলে। ২০২১ সালের ৮ মার্চ কামাল হোসেনকে তাসনুভা আনান নামে নিউজ প্রেজেন্টার হিসেবে উপস্থাপন করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি। এর পর থেকে তিনি নিজেকে ট্রান্সউইমেন পরিচয় দিয়ে থাকেন। 

ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, দণ্ডবিধির ৩৭৭ ধারা কার্যকর থাকা অবস্থায় কীভাবে প্রকাশ্যে এমন একটি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন। এছাড়া অনেকে বলছেন, হিন্দু ধর্মের প্রচলিত রীতিনীতিতে সমলিঙ্গের বিবাহের স্বীকৃতি নেই। সে প্রেক্ষাপটে তারা জানতে চেয়েছেন, কীভাবে মন্দিরে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো এবং কারা তা পরিচালনা করেছেন। প্রশ্ন উঠেছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ও মন্দিরের পুরোহিত শ্রেণি ও তাদের পন্ডিত শ্রেণি কি সমকামীতার সমর্থক? 

ঢাকেশ্বরী মন্দিরে এমন আয়োজন ইঙ্গিত দেয়, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বাংলাদেশে সমকামী বিবাহকে সমর্থন করে। ২০২১ সালে আন্তর্জাতিক নারী দিবসে টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে সঞ্চালনা করে বাংলাদেশের প্রথম সমকামী সংবাদপাঠক হিসেবে ইতিহাস গড়েছিলেন শিশির। বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে নানা সামাজিক চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার পর তিনি পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 

তবে সম্প্রতি ঐতিহ্যবাহী সনাতন রীতিতে সম্পন্ন হওয়া তাঁর এই বিয়ে দেশের গণ্ডি পেরিয়ে এক নতুন ও যুগান্তকারী অধ্যায়ের সূচনা করল। তাসনুভা আনান শিশির জন্মগতভাবে শারীরিক গঠনে পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি নিজেকে একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে রূপান্তর করেন। তিনি ২০২১ সালে আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের প্রথম প্রকাশ্য ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক হিসেবে বৈশাখী টেলিভিশনে সংবাদ পাঠ করেন।

সবাইকে চমকে দিয়ে হিন্দু রীতি অনুযায়ী মাথাভর্তি সিঁদুর ও শাঁখা পরে হিন্দু সম্প্রদায়ের একজন পুরুষকে বিয়ে করেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পূর্ণ হয়। সংবাদ প্রতিদিন অনেক চেষ্টা করেও খবরের সত্যটা বের করতে পারেনি। তবে চেষ্টা রয়েছে পাওয়া গেলে পাঠকদের সামনে তুলে ধরা হবে। তবে বলা হচ্ছে-এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার বিয়ে হিসেবে আলোচিত।

34 Views 0 Likes 0 Comments

Related News

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা
বিদেশ

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্য...

হাবিবুর রহমান, ঢাকা: একজন মানুষ কত হিংস্র হলে আরেকজনকে পুড়িয়ে হত্যা করতে পারে। এদের কাছে দয়া-মায়া মনে হয় তুচ্ছ। অবশ্য বাংলাদেশে বিভিন্ন সময়ে গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত শত্রুতা বা অপবাদের জেরে আগুনে পুড়ি...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৪০ পিএম · 2 মিনিট
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?
বিদেশ

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?

নয়াদিল্লি: আবেদন করেছে প্রায় তিন বছর আগে। আন্তর্জাতিক মঞ্চে সদস্য হওয়ার জন্য একের পর এক দেশের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। কিন্তু এখনও BRICS-এর দরজা খোলেনি পাকিস্তানের জন্য। বরং নয়াদিল্লিতে ১৮তম BRICS শীর্ষ স...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম · 4 মিনিট
ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হলনা সুরাহা
বিদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হল...

মিতালী ট্রেনটি ঢাকা সেনানিবাস থেকে ছেড়ে পার্বতীপুর ও চিলাহাটি হয়ে সীমান্ত পার হয়ে হলদিবাড়ি এবং সেখান থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।দূরত্ব প্রায় ৫৯৫ কিলোমিটার (বাংলাদেশের অংশে ঢাকা থেকে চিলাহাটি ৪৫৩ কিমি এবং চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি ৭১ কিমি)।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল
বিদেশ

বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল

এদিকে জল বাড়ার কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার অনেক বাসিন্দা।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.