JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ১১:৩৬ এএম
Breaking
দোতলা বাসের এসিতে বিস্ফোরণ? নয়ডার রাজপথে মর্মান্তিক পরিণতি যাত্রীদের বাথরুমে অ্যাশট্রে? আসল কারণ জানলে চমকে যাবেন এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত, ৩ বছরের সময়সীমা বেঁধে দিল রাজ্য বাংলায় আসছে ৪,০৮৫ কোটির সম্ভাব্য আর্থিক সুফল, জানুন কী কী থাকছে অপেক্ষার অবসান? এক কিস্তিতেই বকেয়া DA, কারা পাবেন টাকা এবং কোথায় জমা হবে ৩ হাজার ড্রোন, তারকা শিল্পীদের অনুষ্ঠান, বঙ্গজুড়ে বড় পরিকল্পনা মাঝরাতে রাজবীরকে সৃজলাকে নিয়ে কী বললেন নন্দিনী? উত্তাল বিগ বস বাংলা "পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার হেড কোচ দোতলা বাসের এসিতে বিস্ফোরণ? নয়ডার রাজপথে মর্মান্তিক পরিণতি যাত্রীদের বাথরুমে অ্যাশট্রে? আসল কারণ জানলে চমকে যাবেন এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত, ৩ বছরের সময়সীমা বেঁধে দিল রাজ্য বাংলায় আসছে ৪,০৮৫ কোটির সম্ভাব্য আর্থিক সুফল, জানুন কী কী থাকছে অপেক্ষার অবসান? এক কিস্তিতেই বকেয়া DA, কারা পাবেন টাকা এবং কোথায় জমা হবে ৩ হাজার ড্রোন, তারকা শিল্পীদের অনুষ্ঠান, বঙ্গজুড়ে বড় পরিকল্পনা মাঝরাতে রাজবীরকে সৃজলাকে নিয়ে কী বললেন নন্দিনী? উত্তাল বিগ বস বাংলা "পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার হেড কোচ

"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার হেড কোচ

"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার হেড কোচ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: গত ইংল্যান্ড সফরে ম্যানচেস্টারে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। বৈভবকে সুযোগ দেওয়ার সেই সিদ্ধান্ত যে তাঁর রাতের ঘুমই কেড়ে নিয়েছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিজেই জানালেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত হেরে যাওয়ার পরই সঞ্জু স্যামসনকে সরিয়ে দলে আনা হয়েছিল ১৫ বছরের বৈভবকে। 

অথচ চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন সঞ্জু। ফলে এমন একজন ক্রিকেটারকে বসিয়ে বালক বৈভবকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত তাঁর কোচিং জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন গম্ভীর। তাঁর বক্তব্য, "বৈভব তখন এমন ছন্দে ছিলেন যে সিরিজ জিততে দলের টপ অর্ডারে তাঁকে খেলানোর প্রয়োজন মনে হয়েছিল।"

গুরু গম্ভীর জানিয়েছেন, সঞ্জুর সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছিলেন তিনি। তাঁর কথায়, “জাতীয় দলের কোচ হিসেবে দু’বছরের যাত্রায় ওটাই ছিল একমাত্র রাত, যে রাতে আমি ঘুমোতে পারিনি।” তবে সঞ্জু বিষয়টি ইতিবাচকভাবেই নিয়েছিলেন বলে দাবি গম্ভীরের। তাঁর যুক্তি ছিল, ভারতের হয়ে খেললে প্রতিটি সিরিজ জেতার লক্ষ্য থাকে। সেই কারণেই বৈভবের ফর্ম এবং দলের প্রয়োজন—দুই দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে অবশ্য আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ সিরিজে সঞ্জুই প্রথম একাদশে ফিরে আসেন। পরপর দু’টি অর্ধশতরানও করেন তিনি। সেই সিরিজে বৈভবের জায়গা হয়নি।

ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালককে নিয়ে গম্ভীরের বার্তাও স্পষ্ট। ভালো ফর্মে থাকলেই যে সঙ্গে সঙ্গে প্রথম একাদশে জায়গা মিলবে, এমন নয়। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে যাঁরা দলের হয়ে ভালো খেলেছেন, তাঁদেরও প্রাপ্য সুযোগ এবং সেটা ধারাবাহিকভাবেই। সোশ্যাল মিডিয়া বা বাইরের চাপ দেখে দল নির্বাচন হয় না বলেও জানিয়েছেন তিনি। কোচ এবং অধিনায়ক মিলে যে একাদশকে ম্যাচ জেতানোর জন্য সবচেয়ে উপযুক্ত মনে করেন, সেই দলই মাঠে নামে। সেই কারণেই কয়েকটি ম্যাচ খারাপ গেলেই গত দেড়-দু’বছরে তৈরি হওয়া দলের সমন্বয় ভেঙে দিতে চান না গম্ভীর।

এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার অভিযান শুরুর আগে টি- অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বের ধরণ নিয়েও প্রশংসা করেছেন হেড কোচ। তাঁর মতে, অধিনায়ক হিসেবে দলের স্বার্থে নিজের ব্যাটিং পজিশন পর্যন্ত ছেড়ে দেওয়ার মানসিকতা শ্রেয়সের রয়েছে। পাশাপাশি ভারতের সাম্প্রতিক ফলাফল নিয়েও সমালোচনার জবাব দিয়েছেন তিনি। 

গম্ভীরের বক্তব্য, কয়েকটি ম্যাচ বা একটি খারাপ সিরিজ দিয়ে কোনও ক্রিকেটার বা দলকে বিচার করা ঠিক নয়। তিনি মনে করিয়ে দেন, একটি বিশ্বকাপ থেকে পরের বিশ্বকাপ পর্যন্ত অপরাজিত থেকে খেতাব জেতা খুবই বিরল ঘটনা। তাঁর কথায়, পরের বিশ্বকাপ জিততে ভারতের ১৭ বছর লাগেনি। তৃতীয় বিশ্বকাপ এসেছে মাত্র ১৭ মাসের ব্যবধানে। তাই দলের প্রতি আস্থা ও ধারাবাহিকতা বজায় রাখাই তাঁর বার্তা।

বিজ্ঞাপনrrr
49 Views 0 Likes 0 Comments

Related News

টানা তিনটি এশিয়াডে পদক জয়ের নজির, উশুতে উজ্জ্বল ভারতের নাওরেম
ময়দান

টানা তিনটি এশিয়াডে পদক জয়ের নজির, উশুতে উজ্জ্বল ভারতের নাওরেম

স্পোর্টস ডেস্ক: আইচি-নাগোয়া এশিয়ান গেমসের পঞ্চম দিনে সকালেই জোড়া পদকের সুখবর। মহিলাদের ৬০ কেজি উশুতে রুপো জিতলেন ভারতের নাওরেম রোশিবিনা দেবী। চিনের ঝাং শিয়াওইউয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে হারলেও টা...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১৮ এএম · 2 মিনিট
মেসির পর এ বার সিআর সেভেন, অবসর নিয়ে বড় বার্তা পর্তুগিজ মহাতারকার
ময়দান

মেসির পর এ বার সিআর সেভেন, অবসর নিয়ে বড় বার্তা পর্তুগিজ মহাতারকার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে স্পেনের কাছে হারের পরই কি পর্তুগালের জার্সি তুলে রাখার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুধবার সিআর সেভেন নিজেই স্বীকার করলেন, এমন ভাবনা সত্যিই তাঁর মাথায় এসে...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট
এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান
ময়দান

এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে দেশকে গর্বিত করছেন শ্যুটাররা। এরই মধ্যে এক অপ্রত্যাশিত সাহায্য পাওয়ায় আলোচনার কেন্দ্রে শ্যুটার মেঘনা সজ্জনার। মেঘনার পাশে দাঁড়িয়েছিলেন এক বলিউড তারকা।সাফল্যের খিদে থাকলেও শ্যুটার মেঘনার কাছ...

২৩ সেপ্টে ২০২৬, ০৮:৫২ পিএম · 1 মিনিট
IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফি বাগান ব্রিগেডে
ময়দান

IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লি...

স্পোর্টস ডেস্ক: শুরু আইএফএ শিল্ড । প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান-শ্রীনিডী এফসি । প্রথম ম্যাচেই দাপট সদ্য কলকাতা লিগ জয়ী সবুজ-মেরুনের । আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিডীকে ৬-০ গোলে হারায় পানোসের দল । হ্যাটট্...

২৩ সেপ্টে ২০২৬, ০৭:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.