JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৪:০৬ পিএম
Breaking
Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং’ ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক South 24 Parganas: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং’ ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক South 24 Parganas: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের

দক্ষিণবঙ্গে কমবে, উত্তরবঙ্গে অব্যাহত ভারী বৃষ্টিপাত

দক্ষিণবঙ্গে কমবে, উত্তরবঙ্গে অব্যাহত ভারী বৃষ্টিপাত

কলকাতা, অঙ্কন দাস: আবহাওয়া দফতর জানাচ্ছে;বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, রবিবার থেকে ফের তা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত  দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টা কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে।

মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার আবহাওয়া সম্পর্কে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। যদিও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির জন্য 'হলুদ সতর্কতা' জারি আছে। সতর্কতা পাওয়া জেলাগুলো পূর্ব মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া।

গত বুধবারেই ঝাড়খণ্ড পেরিয়ে;বিহার হয়ে,ছত্তিসগড়ে চলে গেছে গভীর নিম্নচাপ। দক্ষিণবঙ্গে তার প্রভাব এইমুহূর্তে আর নেই। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমার পূর্বাভাস। তবে, রবিবার থেকে মঙ্গলবার ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিস বলছে, সপ্তাহের একেবারে শেষে ফের বাড়তে পারে বৃষ্টি। 

বিশেষত রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।চলতি সপ্তাহভর বৃষ্টি  বিক্ষিপ্ত ও অনিয়মিত হলেও সপ্তাহান্তে উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত পূর্বাভাস মিলেছে। উত্তরের ওপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে জারি রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা। সপ্তাহান্তে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টির প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে স্বল্পস্থায়ী তীব্র বৃষ্টিও হতে পারে।

অন্যদিকে মালদা ও দুই দিনাজপুরে আর্দ্রতা বেশি থাকবে। ফলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে আকাশ আরও বেশি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে,অর্থাৎ বৃষ্টির ইঙ্গিত রয়েছে।  বিশেষ করে হিমালয়-সংলগ্ন এলাকা ও পার্শ্ববর্তী সমতলভূমিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ওইসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

61 Views 0 Likes 0 Comments

Related News

আবহাওয়ার খবর: পুজোর আগে বদলাচ্ছে আবহাওয়া, কমবে বৃষ্টি—উৎসবের দিনগুলিতে স্বস্তির ইঙ্গিত
আবহাওয়া

আবহাওয়ার খবর: পুজোর আগে বদলাচ্ছে আবহাওয়া, কমবে বৃষ্টি—উৎসবের দিনগুলিতে স্বস্তির ই...

রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। দক্ষিণবঙ্গের উপকূলীয় কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

০৪ অক্টো ২০২৬, ১১:৪৯ এএম · 1 মিনিট
Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা!
আবহাওয়া

Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা!

অক্টোবরের শুরুতেই ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলাতে।

০২ অক্টো ২০২৬, ০৭:০১ এএম · 2 মিনিট
Today Weather:  আবহাওয়ার খানিকটা পরিবর্তন, তবে পুরোপুরি মিলছে না স্বস্তি!
আবহাওয়া

Today Weather: আবহাওয়ার খানিকটা পরিবর্তন, তবে পুরোপুরি মিলছে না স্বস্তি!

টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে উঠেছিল বহু জায়গা ধীরে, ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৭:০৪ এএম · 2 মিনিট
Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি
আবহাওয়া

Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি

নতুন করে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। যার জেরে বৃষ্টির প্রভাব পড়তে পারে নতুন করে।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:৪৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.