JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৯:৪০ পিএম
Breaking
Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক নিয়ান্ডারথালরা প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল? কাঠের কাজের দক্ষতা নিয়ে উঠে এলো নতুন তথ্য Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন... DurgaPuja: অসুরহীন প্রতিমা, শিবের কোলে দ্বিভুজা উমা! বড়শুলের দে বাড়িতে আড়াইশো বছরের হরগৌরী... পাইনবনের ছায়ায় মৃৎশিল্প, তাঁবুতে রাত কাটানো, স্ট্রবেরির বাগান! আরাকুর নতুন ঠিকানা ‘পিনারি’ Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক নিয়ান্ডারথালরা প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল? কাঠের কাজের দক্ষতা নিয়ে উঠে এলো নতুন তথ্য Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন... DurgaPuja: অসুরহীন প্রতিমা, শিবের কোলে দ্বিভুজা উমা! বড়শুলের দে বাড়িতে আড়াইশো বছরের হরগৌরী... পাইনবনের ছায়ায় মৃৎশিল্প, তাঁবুতে রাত কাটানো, স্ট্রবেরির বাগান! আরাকুর নতুন ঠিকানা ‘পিনারি’

ব্রাজিল ম্যাচের আগেই বড় পরীক্ষা, ফিফা বিশ্বকাপ খেলা আরেকটি দলের বিরুদ্ধে নামছে ভারত

ব্রাজিল ম্যাচের আগেই বড় পরীক্ষা, ফিফা বিশ্বকাপ খেলা আরেকটি দলের বিরুদ্ধে নামছে ভারত

নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী দল ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে আরও একটি বড় পরীক্ষার মুখোমুখি ভারত। আগামী ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে পানামার বিরুদ্ধে খেলবে ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফিফার আন্তর্জাতিক উইন্ডোয় আয়োজিত এই ম্যাচটির ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এই প্রথম পানামার বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবল কনফেডারেশনের অন্তর্গত দেশগুলির মধ্যে পানামা হবে ভারতের নবম প্রতিপক্ষ।

কাগজে-কলমে অবশ্য পানামার বিরুদ্ধে ম্যাচটি মোটেই সহজ হওয়ার কথা নয়। ফিফার সর্বশেষ ক্রমতালিকায় ৪৪ নম্বরে রয়েছে পানামা। সদ্য শেষ হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপেও খেলেছে তারা। বিশ্বকাপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ঘানার সঙ্গে একই গ্রুপে ছিল পানামা। গ্রুপ পর্বে শেষ স্থানে থেকে বিদায় নিতে হলেও বিশ্বকাপের মঞ্চে খেলার অভিজ্ঞতা দলটির শক্তিরই প্রমাণ। ফলে ভারতের কোচ খালিদ জামিলের কাছে এই ম্যাচ নিঃসন্দেহে বড় মাপের পরীক্ষা হতে চলেছে।

পানামার পরই ভারতের সামনে আরও বড় চ্যালেঞ্জ। কলকাতার যুবভারতীতে আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। এর পর কাবো ভার্দেরও এদেশে আসার কথা, এবং নভেম্বরেও বিশ্বকাপে খেলা আরও একটি দলের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ রয়েছে। ১২ এবং ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলার কথা ভারতের। অর্থাৎ চলতি সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া চারটি দেশের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে চলেছে ভারতীয় দল। আন্তর্জাতিক স্তরে নিয়মিত বড় দলের বিরুদ্ধে খেলার সুযোগ না পাওয়া ভারতীয় ফুটবলারদের কাছে এই সিরিজ তাই বিশেষ গুরুত্বপূর্ণ।

এআইএফএফ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বলেছেন, ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের আগে পানামার মতো বিশ্বসেরা ৫০-এর মধ্যে থাকা দলের বিরুদ্ধে খেলা কঠিন লড়াই হবে। তাঁর কথায়, এমন বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে নিয়মিত মাঠে নামার সুযোগ ভারত পায় না। তাই এই আন্তর্জাতিক উইন্ডোতে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে ফুটবলাররা যাতে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারে লক্ষ্য সেটাই। ব্রাজিলের মতো মহাতারকার দলের মুখোমুখি হওয়ার আগে পানামার বিরুদ্ধে ম্যাচটি ভারতীয় দলের প্রস্তুতিরও গুরুত্বপূর্ণ মাপকাঠি হয়ে উঠতে পারে।

 

 

19 Views 0 Likes 0 Comments

Related News

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের
ময়দান

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের

স্পোর্টস ডেস্ক: আইএফএ শিল্ড অতীত। এবার আইএসএল। আজ থেকে শুরু হয়েছে ২০২৬-২৭ আইএসএল । আর আগামী ১২ অক্টোবর আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান । প্রথম ম্যাচে সবুজ-মেরুনের সামনে নর্থইস্ট ইউনাইটেড।প্রথম ম্যাচেই অ্যাওয়ে ম্যাচ। ...

১০ অক্টো ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট
কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?
ময়দান

কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?

আন্তর্জাতিক ফুটবলের তারকাদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে শতদ্রু দত্তের নাম আগেও আলোচনায় এসেছে। লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোগের পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেজ এবং রেনে হিগিতার মতো গোলকিপারদেরও ভারতে নিয়ে এসেছেন তিনি। এবার ভোজিনহার সঙ্গে সাক্ষাতের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!
ময়দান

সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!

স্পোর্টস ডেস্ক: আইএসএল শুরুর আগে কলকাতা ফুটবলে সবুজ-মেরুনের দাপট! চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে জয়ের নায়ক সমীর জেলকোভিচ। তাঁর করা একমাত্র গোলেই ট্রফি...

০৯ অক্টো ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন
ময়দান

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন

নিউজ ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ডার্বির রং সবুজ-মেরুন। এ যেন ছিল বদলার ম্যাচ। যেই আভাস আগেই পাওয়া গিয়েছিল মোহনবাগান কোচ প্যানোসের কথায়। যে এবারের ডার্বিটা প্রেস্টিজ ফাইট। মাঠে যেন সেই প্রতিছবিই দেখা গেল...

০৮ অক্টো ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.