JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৭:৫১ পিএম
Breaking
কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ

শেষ লিফটে হাতছাড়া সোনা, তবু জোড়া পদকে মুখ উজ্জ্বল ভারতের

শেষ লিফটে হাতছাড়া সোনা, তবু জোড়া পদকে মুখ উজ্জ্বল ভারতের

কমনওয়েলথ গেমসের অষ্টম দিনে আরও দুটি পদক এল ভারতের ঝুলিতে। ভারোত্তোলনের ১১০ কেজি বিভাগে রুপো জিতলেন পাঞ্জাবের লভপ্রীত সিং। অন্যদিকে মহিলাদের ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ এনে দিলেন সীমা কালীরামনা। যদিও রুপো নয়, সোনাই পেতে পারতেন লভপ্রীত। মাত্র এক কেজির জন্য সোনা হাতছাড়া হল তাঁর। ওদিকে মাতৃত্ব, পড়াশোনা ও খেলাকে একসঙ্গে সামলে আন্তর্জাতিক মঞ্চে পদক জিতে নজর কাড়লেন সীমা।

ভারোত্তোলনে শুরু থেকেই দাপট দেখিয়েছিলেন লভপ্রীত। স্ন্যাচে ১৭৬ কেজি তুলে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে ২১২ কেজি তুলে মোট ৩৮৮ কেজিতে পৌঁছে কার্যত সোনার দোরগোড়ায় দাঁড়িয়ে গিয়েছিলেন ভারতীয় ভারোত্তোলক। কিন্তু শেষ মুহূর্তে চমক দেন নিউজিল্যান্ডের ডেভিড অ্যান্ড্রু লিটি। ২২৩ কেজি তুলে মোট ৩৮৯ কেজিতে পৌঁছে মাত্র এক কেজির ব্যবধানে সোনা ছিনিয়ে নেন তিনি। ফলে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল লভপ্রীতকে।

সীমা কালীরামনা অবশ্য দেশের পদক জয়ের ধারার পাশাপাশি বজায় রাখলেন পারিবারিক ঐতিহ্যও । সেনা-পরিবারে বেড়ে ওঠা সীমার কোচ তাঁর স্বামী তথা ভারতের প্রাক্তন ডিসকাস থ্রোয়ার রবীন্দ্র কালীরামনা। খেলাধুলার পাশাপাশি ভিওয়ানির বিশ্ববিদ্যালয়ে শারীরশিক্ষায় পিএইচডিও করছেন তিনি। সন্তানের জন্মের পর দীর্ঘ ১১ মাস প্রতিযোগিতা থেকে দূরে থাকার পর ফের মাঠে ফিরে কমনওয়েলথের মঞ্চে ব্রোঞ্জ জিতে এক অনন্য নজির গড়ে ফেললেন সীমা। প্রথম তিনটি থ্রো ফাউল হলেও শেষ পর্যন্ত ৫৮.৬৫ মিটার ছুঁড়ে পদক নিশ্চিত করেন তিনি।

তবে অ্যাথলেটিকসের বাকি ইভেন্টে ভারতের প্রত্যাশা পূরণ হয়নি। পারুল চৌধুরী, অনিমেষ কুজুর এবং বিশাল টি নিজেদের সেরাটা মেলে ধরতে পারেননি। তবু এক কেজির আক্ষেপ আর সীমার অনুপ্রেরণামূলক প্রত্যাবর্তনের গল্প মিলিয়ে কমনওয়েলথ গেমসের অষ্টম দিন ভারতের জন্য রইল সাফল্য ও অপূর্ণতার মিশ্র স্মৃতি।

 

 

774 Views 0 Likes 0 Comments

Related News

ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড
ময়দান

ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বো...

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে নেয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সোমবার আরও একবার তা জানিয়ে...

১৪ সেপ্টে ২০২৬, ০৫:৩৮ পিএম · 2 মিনিট
ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ
ময়দান

ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ

কলকাতা, নিউজ ডেস্ক: ধনুকের নিশানায় নয়া ইতিহাস লিখল ভারত। তিরন্দাজির বিশ্বকাপে রিকার্ভ তিরন্দাজ হিসেবে সোনা জিতে নজির গড়লেন ধীরাজ বোম্মাদেভারা। রবিবার রুদ্ধশ্বাস ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়াকে শুট-অফে ৬-৫ ব্যবধানে হ...

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম · 2 মিনিট
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের
ময়দান

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের

অভিষেকের এ দিনের ইনিংস সেই দর্শনেরই যেন বাস্তব উদাহরণ। শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন তিনি। রান তোলার গতি এতটাই দ্রুত ছিল যে ভারতের ১৫৭ রানের লক্ষ্য একটা সময় প্রায় কিছুই না মনে হচ্ছিল।

১৪ সেপ্টে ২০২৬, ১২:২২ পিএম · 2 মিনিট
দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব
ময়দান

দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব

সব মিলিয়ে সাইকিয়ার বার্তা স্পষ্ট। নকভির সঙ্গে সৌজন্য বিনিময় আর তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ, দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.