JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৬:১১ এএম
Breaking
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

উৎসবের কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত, চূড়ান্ত হল দিনক্ষণ

উৎসবের কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে নামছে ভারত, চূড়ান্ত হল দিনক্ষণ

পুজোর আগেই কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য এল বড় উপহার। আগামী ৩ অক্টোবর যখন গোটা শহর ব্যস্ত থাকবে দুর্গোৎসবের প্রস্তুতিতে, সেই দিন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই প্রথম সিনিয়র পর্যায়ের ফুটবলে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে সেলেকাওরা। ফলে ম্যাচটি ঘিরে উন্মাদনা তুঙ্গে।

অতীতে ভারত নেহরু কাপে আর্জেন্টিনার বিরুদ্ধে খেললেও ব্রাজিলের বিরুদ্ধে কখনও মাঠে নামেনি। এছাড়া ২০১১ সালে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিরুদ্ধেও খেলেছিল যুবভারতীতে। সব মিলিয়ে ভারতীয় ফুটবলের ইতিহাসে এই ম্যাচ যে নতুন অধ্যায় লিখতে চলেছে তা বলাই বাহুল্য। দেশের ফুটবলপ্রেমীদের কাছে এটি দীর্ঘদিনের এক স্বপ্নপূরণের মুহূর্ত বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে এই ম্যাচের ঘোষণাও এসেছে এক ঐতিহাসিক দিনে। মোহনবাগান দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে ম্যাচের দিনক্ষণ ঘোষণা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। এর আগে বিশ্বকাপ চলাকালীনই ব্রাজিল দলের ভারত সফর নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে এবার তা আনুষ্ঠানিক রূপ পেল।

শুধু তাই নয়। সূত্রের খবর, রিজার্ভ দল নয়, ব্রাজিলের প্রথম সারির সিনিয়র দলই ভারতের বিরুদ্ধে খেলতে আসছে। অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়রদেরই যুবভারতীতে নামার কথা। ফলে পুজোর আবহে এই ম্যাচ শুধু কলকাতা নয়, গোটা দেশের ফুটবল ইতিহাসে অন্যতম স্মরণীয় সন্ধ্যা হয়ে উঠতে চলেছে। যদিও এর মধ্যেই কারও কারও মনে পড়ে যাচ্ছে গত ডিসেম্বরের মেসি-কাণ্ড। সেই কালো অধ্যায়কে পিছনে ফেলে নতুন ইতিহাস লেখাই এখন প্রধান লক্ষ্য যুবভারতী তথা গোটা ভারতীয় ফুটবলের।

14 Views 0 Likes 0 Comments

Related News

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনের মানুষ নন
ময়দান

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো...

স্পোর্টস ডেস্ক: উত্তপ্ত কলকাতা ময়দান। একের পর এক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সামনে আনলেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ অস্কার ব্রুজো । যেখানে তিনি নিজের এবং পরিবারের প্রাণনাসের হুমকি । সরাসরি অভিযোগ এনেছেন লাল-হলুদ শীর্ষ...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত
ময়দান

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত

স্পোর্টস ডেস্ক: সামনেই ২০২৭ বিশ্বকাপ। ২০২৩ এর বিশ্বকাপ তাঁকে দিয়েছিল একরাশ যন্ত্রণা। ফিরিয়েছিল শূন্য হাতে। তবে এর শোধ নিয়েছিলেন ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ক্রিকেট দুনিয়া তাকে চেনে হিটম্যান নামে, রোহিত গুরুনা...

১০ সেপ্টে ২০২৬, ১১:১৪ পিএম · 2 মিনিট
আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের
ময়দান

আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে কার্লোস আলকারাজকে হারিয়ে চমকে দিলেন আমেরিকার বেন শেলটন। প্রায় সাড়ে ৪ ঘণ্টার টানটান লড়াইয়ের পর স্প্যানিশ তারকাকে ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্ড
ময়দান

জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্...

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কি এ বার জাতীয় ক্রীড়া আইনের আওতায় আসবে? বিসিসিআই এবং দেশের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার প...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.