JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৫:০৫ পিএম
Breaking
বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায় শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায় শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা

টেবিল টেনিসে অপ্রতিরোধ্য ভারতের নারী বাহিনী, পাকিস্তানকে ৩-০ উড়িয়ে কোয়ার্টারে সুতীর্থারা

টেবিল টেনিসে অপ্রতিরোধ্য ভারতের নারী বাহিনী, পাকিস্তানকে ৩-০ উড়িয়ে কোয়ার্টারে সুতীর্থারা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: অন্যান্য খেলাধুলায় ম্যাচের আগে কিংবা পরে হাত মিলিয়ে সৌজন্য বিনিময়ে কোনও সমস্যা নেই। শুনতে অদ্ভুত মনে হলেও আরও একবার দেখা গেল এই দৃশ্যই। এশিয়াডের মঞ্চে টেবিল টেনিসের টেবিলে অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের বিন্দুমাত্র জায়গা ছাড়েনি ভারত। মহিলাদের দলগত বিভাগে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে ভারতের মহিলা দল। বঙ্গ সন্তান সুতীর্থা মুখোপাধ্যায়, সিন্ড্রেলা দাস এবং শ্রীজা আকুলার দাপটে পাকিস্তানের বিরুদ্ধে জয় এসেছে কার্যত একতরফাই। তবে প্রতিটি ম্যাচের পরেই একে অপরের সঙ্গে হাতও মেলালেন দুই দেশের খেলোয়াড়রা।

সিঙ্গাপুরের বিরুদ্ধে ৩-২ জয়ে অভিযান শুরু করেছিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামেন সুতীর্থা। আলিনা খানকে কার্যত কোনও সুযোগই দেননি তিনি। ১১-৩, ১১-৩, ১১-৪ ব্যবধানে সরাসরি ৩টি গেমে ম্যাচ জিতে ভারতকে ১-০ এগিয়ে দেন সুতীর্থা। ম্যাচ শেষে নজর আড়ে দুই খেলোয়াড়ের করমর্দনের দৃশ্যও। যেমনটা কিছুদিন আগে হকিতেও দেখা গিয়েছিল। কিন্তু ক্রিকেটে দেখা যায় না। অর্থাৎ ভারত-পাক দ্বৈরথ ঘিরে মাঠের বাইরের নানা তর্ক-বিতর্ক থাকলেও টেবিলে তার কোনও ছাপ দেখা যায়নি।

এর পর দ্বিতীয় ম্যাচে ভারতের হয়ে নামেন সিন্ড্রেলা দাস। তাঁর দাপটে ব্যবধান আরও বাড়ে। তৃতীয় ম্যাচে ভারতের হয়ে লড়াইয়ে নামেন শ্রীজা আকুলা। তিনিও প্রতিপক্ষকে চাপে রেখে ম্যাচ জিতে নেন। ফলে তিনটি ম্যাচ জিতেই পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত। এই জয়ের ফলে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করে ফেলেছে ভারতীয় মহিলা দল। শেষ ১৬ পর্ব পেরিয়ে এখন কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের দিকে নজর সুতীর্থা-সিন্ড্রেলা-শ্রীজাদের।

এশিয়ান গেমসে ভারতের টেবিল টেনিস অভিযান তাই এখনও পর্যন্ত বেশ জমজমাট। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর পাকিস্তানের বিরুদ্ধে এল দাপুটে জয়। তার মধ্যেই ভারতীয় ও পাকিস্তানি খেলোয়াড়দের পারস্পরিক সৌজন্যও আলাদা করে নজর কেড়েছে। প্রতিটি ম্যাচের শেষে করমর্দন যেন বুঝিয়ে দিল, প্রতিদ্বন্দ্বিতা কোর্টে থাকলেও খেলোয়াড়সুলভ মানসিকতার জায়গাটি একেবারে অটুট। এ বার কোয়ার্টার ফাইনালে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য ভারতের মহিলা টেবিল টেনিস দলের।

19 Views 0 Likes 0 Comments

Related News

শ্যুটিং রেঞ্জে ডবল ধামাকা, রুপো-ব্রোঞ্জ জয় ধিলন-পাতিলের
ময়দান

শ্যুটিং রেঞ্জে ডবল ধামাকা, রুপো-ব্রোঞ্জ জয় ধিলন-পাতিলের

স্পোর্টস ডেস্ক: একই ইভেন্টে রুপো আর ব্রোঞ্জ। এশিয়ান গেমসের শ্যুটিং রেঞ্জে সোমবার জোড়া সাফল্য এল ভারতের ঝুলিতে। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতলেন হিমাংশু ধিলন। ব্রোঞ্জ এল প্রাক্তন বিশ্বচ্যাম্পি...

২১ সেপ্টে ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
অদ্ভুত নিয়মে হার! মাত্র ৭০০ গ্রামের জন্য ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সুচিকা
ময়দান

অদ্ভুত নিয়মে হার! মাত্র ৭০০ গ্রামের জন্য ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সুচিকা

স্পোর্টস ডেস্ক: যদিও এশিয়াডের ইতিহাসে প্রথমবার মিক্সড মার্শাল আর্টে পদক জিতে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন তিনি। তবে সেমিতে লড়াই শেষ হয়েছিল অমীমাংসিত ফলাফলে। আর তা সত্ত্বেও রহস্যজনকভাবে হার স্বীকার করতে হয়েছে ভারতের সুচিকা ...

২১ সেপ্টে ২০২৬, ১২:২০ পিএম · 2 মিনিট
"রো-কো ছাড়াও বিশ্বকাপে সমস্যা হবে না টিম ইন্ডিয়ার!" দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর ইঙ্গিত
ময়দান

"রো-কো ছাড়াও বিশ্বকাপে সমস্যা হবে না টিম ইন্ডিয়ার!" দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে...

স্পোর্টস ডেস্ক: এখন নজরে শুধুই যেন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। যদিও বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় এক বছর। তবে তার আগেই ভারতীয় ক্রিকেটে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে। বিশ্বকাপের স...

২১ সেপ্টে ২০২৬, ১২:০৫ পিএম · 2 মিনিট
এশিয়ান গেমসের মঞ্চে নয়া ইতিহাস, ব্রোঞ্জ জিতে নজির গড়লেন ভারতের সুচিকা
ময়দান

এশিয়ান গেমসের মঞ্চে নয়া ইতিহাস, ব্রোঞ্জ জিতে নজির গড়লেন ভারতের সুচিকা

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের মঞ্চে এ বার ইতিহাস গড়ল ভারতীয় মিক্সড মার্শাল আর্টস। আইচি-নাগোয়ায় মহিলাদের ট্র্যাডিশনাল এমএমএ-র ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতে দেশের হয়ে নজির গড়লেন সুচিকা তারিয়াল। এশিয়াডের ইতিহাসে এমএমএ-তে এট...

২১ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.