JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ০১:৩৬ এএম
Breaking
'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ

উড়ান বাতিল, লাগেজ বেল্টে উঠে তাণ্ডব! বিমান যাত্রীর কাণ্ডে তুমুল চর্চা নেট পাড়ায়

উড়ান বাতিল, লাগেজ বেল্টে উঠে তাণ্ডব! বিমান যাত্রীর কাণ্ডে তুমুল চর্চা নেট পাড়ায়

কলকাতাগামী বিমান বাতিলের খবর পেয়েই মেজাজ হারালেন এক যাত্রী। বিমানবন্দরের লাগেজ বেল্টের উপরে উঠে ইন্ডিগোর কর্মীদের উদ্দেশে চিৎকার, কাগজপত্র ছোঁড়াছুঁড়ি— এমনই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। দাবি করা হচ্ছে, ঘটনাটি ভুবনেশ্বর বিমানবন্দরের। যদিও ভিডিওটির সত্যতা বা ঘটনার বিস্তারিত নিয়ে এখনও ইন্ডিগোর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক মহিলা যাত্রী বিমান সংস্থার কর্মীদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছেন। এক সময় তিনি লাগেজ বেল্টের উপরে উঠে পড়েন এবং ইন্ডিগোর গ্রাউন্ড স্টাফের ডেস্কে রাখা কাগজপত্র ছুঁড়ে দেন। কর্মীরা তাঁকে শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। সেই সময় এক যাত্রীর মুখে শোনা যায়, ‘‘এই মহিলার সন্তান অসুস্থ।"

পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় সিআইএসএফ-কে। ভিডিওতে এক নিরাপত্তাকর্মীকে ওই মহিলাকে সতর্ক করে বলতে শোনা যায়, বিমানবন্দরের সম্পত্তি নষ্ট করা হচ্ছে। তাই ফের সেখানে না যেতে। অন্য যাত্রীরাও মহিলাকে জল দিয়ে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও তাঁর রাগ কমেনি।

জানা গিয়েছে, নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাতিনেক পর ইন্ডিগোর কলকাতাগামী একটি বিমান বাতিল হওয়াকে কেন্দ্র করেই যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সমাজমাধ্যমে অভিযোগ ওঠে, বাতিলের খবর সময়মতো জানানো হয়নি এবং বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের পর্যাপ্ত তথ্য বা সহায়তাও দেওয়া হয়নি। তবে ওই মহিলার আচরণ নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। অনেকের বক্তব্য, বিমান বাতিলের জন্য বিমানবন্দরের কর্মীরা সব সময় দায়ী নন। পরিস্থিতির বিরুদ্ধে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু দায়িত্ব পালন করা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার সমর্থনযোগ্য নয়। ইন্ডিগোর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

 

80 Views 0 Likes 0 Comments

Related News

Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু,  যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ
দেশ

Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ...

সন্ধ্যার দিকে বাড়ির অদূরেই অন্য শিশুদের সঙ্গে খেলাধুলো করছিল একরত্তি মেয়েটি। কিন্তু পথচলতি জায়গার পাশেই ঢাকনাহীন অবস্থায় মুখ খোলা ছিল একটি বিপজ্জনক বোরওয়েলের পাইপ। খেলার ছলে অসাবধানতাবশত পা পিছলে সোজা সেই সরু গর্তের গভীর অতলে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা অন্য বাচ্চাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গেই প্রশাসনকে খবর দেওয়া হয়।

২৮ সেপ্টে ২০২৬, ০৮:৩৩ পিএম · 2 মিনিট
Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত
দেশ

Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই...

এক পায়ে দাঁড়িয়ে, নিখুঁত ভারসাম্য বজায় রেখে এক হাতে চিরুনি আর অন্য হাতে বৈদ্যুতিক ট্রিমার কিংবা কাঁচি চালিয়ে যান অপার দক্ষতায়।

২৮ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
Ujjain: মসজিদের একাংশ ভাঙাকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত উজ্জয়িনী
দেশ

Ujjain: মসজিদের একাংশ ভাঙাকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত উজ্জয়িনী

মসজিদের একাংশ ভাঙার প্রতিবাদে পরে বিপুল সংখ্যায় মুসলিম মহিলারাও ঘটনাস্থলে জড়ো হন। তাঁদের দাবি, মসজিদ অপসারণের কাজ বন্ধ করতে হবে। একইসঙ্গে মসজিদের অংশবিশেষ ভাঙার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন স্থানীয়দের একাংশ।

২৮ সেপ্টে ২০২৬, ০৫:৫৩ পিএম · 2 মিনিট
Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার করল বায়ুসেনা
দেশ

Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনক...

নিচে উত্তাল জলস্রোত, ওপরে বিপজ্জনক গতিতে ঘুরছে কপ্টারের ব্লেড। ঠিক এই আবহেই শুরু হয় মূল উদ্ধারকাজ। কোনো রকমে নড়বড়ে চালাটির ওপর সুরক্ষিতভাবে নামিয়ে দেওয়া হয় বায়ুসেনার বিশেষ কমান্ডো দল 'গরুড়'-এর এক জওয়ানকে। তিনি ধ্বংসপ্রায় ছাদে পা রেখেই আতঙ্কগ্রস্ত মানুষদের সাহস জোগান এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে একে একে তাঁদের সুরক্ষা বলয়ে বাঁধেন। এরপর উইঞ্চের সাহায্যে কপ্টারটিকে নির্দিষ্ট উচ্চতায় স্থির রেখে ঝুলন্ত তারের মাধ্যমে একে একে সবাইকে ওপরে টেনে তোলা হয়।

২৮ সেপ্টে ২০২৬, ০৫:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.