JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৫৭ পিএম
Breaking
Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু... অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় স... Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু... অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় স...

MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল্য

MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ,  জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল্য
গাছে মহাদেবের অবয়ব ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: গাছের গায়ে হঠাৎ করে ফুটে উঠেছে অদ্ভুত এক অবয়ব। প্রথম দেখায় মনে হচ্ছে যেন কারও মুখচ্ছবি। বিষয়টি ঘিরে এলাকায় ছড়িয়েছে নানা জল্পনা। কেউ বলছেন এ যেন প্রকৃতির এক অদ্ভুত খেলা। আবার কারও কারও চোখে সেটি দেবাদিদেব মহাদেবের উপস্থিতির ইঙ্গিত। শরতের উৎসবের আবহে এই রহস্যময় ঘটনাকে ঘিরে ধীরে ধীরে বাড়ছে সাধারণ মানুষের কৌতুহল। সেই কৌতুহল থেকে ভিড়, আর ভিড় থেকে শুরু হল নানা দাবি ও জল্পনা।

ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের চরাচরা বাড়ি এলাকার। স্থানীয় বাসিন্দা ঘনশ্যাম রায়ের বাড়িতে রয়েছে একটি প্রাচীন শিমুল গাছ। সম্প্রতি, স্থানীয় কয়েকজনের নজরে আসে, গাছের উঁচু অংশে গাছের ছালের মধ্যে ফুটে উঠেছে একটি অদ্ভুত অবয়ব। দূর থেকে দেখলেও অবয়বটি চোখে পড়ছে সবার। আর একটু কাছ থেকে দেখলে অনেকেরই মনে হচ্ছে সেটি যেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের মুখমণ্ডলের আদল। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে এই খবর। শারদীয়ার প্রাক্কালে এমন একটি দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহল আরও বেড়ে যায়। ধীরে ধীরে ঘনশ্যাম রায়ের বাড়ির কাছে জমতে শুরু করে মানুষের ভিড়। শুধুমাত্র স্থানীয়রাই নন, আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন সেখানে আসছেন বলে জানা গিয়েছে। কেউ গাছটির সামনে দাঁড়িয়ে প্রণাম করছেন, কেউ আবার ফুল দিয়ে পুজো দিচ্ছেন। সেইসঙ্গে অনেকেই নিজেদের মোবাইল ফোনে সেই অবয়বের ছবি তুলে রাখছেন।

স্থানীয়দের একাংশের দাবি, প্রথম দিকে অবয়বটি তুলনামূলক অস্পষ্ট ছিল। তাঁদের দাবি, সময়ের সঙ্গে সঙ্গে সেটি নাকি আরও বড় ও স্পষ্ট হয়ে উঠেছে। সেই কারণেই তাঁদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। অনেকেই এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করেছেন এবং দেবাদিদেব মহাদেবের সঙ্গে এর যোগসূত্র রয়েছে বলে বিশ্বাস করেছেন। তবে, এই একই ঘটনাই রয়েছে সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যাও। বিজ্ঞানমনস্কদের একাংশের মতে, গাছের বয়স এবং প্রাকৃতিক পরিবর্তনের ফলে এমন আকৃতি তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে গাছের ছাল উঠে গিয়ে সেখানে শুকনো অংশ বা নিঃসৃত রস জমে এমন কোনও অবয়ব তৈরি হওয়া অসম্ভব কিছু নয় বলে মনে করেছেন তাঁরা। আবার কীটপতঙ্গদের কার্যকলাপের কারণেও গাছের গায়ে দাগ বা অস্বাভাবিক আকৃতি হতে পারে।

এদিকে, বাড়ির মালিক ঘনশ্যাম রায়ের দাবি, এই অবয়বটি কোনও মানুষের তৈরি নয়। এটি গাছের গায়ে নিজের থেকেই তৈরি হয়েছে। তবে, এর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত জানিয়েছেন, ঘটনাটি প্রাকৃতিক কারণেও হতে পারে, আবার কোনও মানুষের তৈরির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখতে সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানো হবে। তাঁদের পর্যবেক্ষণের পরই জানা যাবে, গাছের গায়ে তৈরি হওয়া এই আশ্চর্যজনক অবয়বের আসল রহস্য কি।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
35 Views 0 Likes 0 Comments

Related News

অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ
রাজ্য

অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ

সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ পেয়েছেন আরও ৩৮ জন প্রশিক্ষণার্থী। তাঁদের মধ্যে ২৫ জন যুবক এবং ১৩ জন যুবতী। চাকরি পাওয়া তরুণ-তরুণীদের তালিকায় রয়েছেন জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের মেয়েরাও।

০৩ অক্টো ২০২৬, ০৫:৫৯ পিএম · 2 মিনিট
BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে
রাজ্য

BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে

গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক ব্যায়রন বিশ্বাসের বাড়িতে অগ্নিকাণ্ড। বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিতগ্ধ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

০৩ অক্টো ২০২৬, ০১:২৩ পিএম · 2 মিনিট
UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য
রাজ্য

UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায়...

বাঁকুড়ার সোনামুখী পৌরশহরের আদব বাজার এলাকার ঘটনা। সূত্রে খবর, ডাম্পিং গ্রাউন্ডের নির্মাণস্থল থেকে উদ্ধার হয়েছে উত্তম চক্রবর্তী নামে এক প্রোমোটারের ঝুলন্ত দেহ। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ চলছে। সেই নির্মাণ কার্যের কন্ট্রাক্টের দায়িত্বে ছিলেন উত্তম চক্রবর্তীর। কাজ করতে এসে শ্রমিকরা প্রথমে তাঁকে দেখতে পান বলে জানা গিয়েছে। নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডের প্রাচীরের একটি রডের সঙ্গে ঝুলছিল তাঁর দেহ। বিষয়টি নজরে আসার পর দ্রুত খবর দেওয়া হয় সোনামুখী থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে, ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

০৩ অক্টো ২০২৬, ১২:২৪ পিএম · 2 মিনিট
Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড!
রাজ্য

Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড!

সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ মেটাতেই বসেছিল সালিশি সভা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন পাড়ার লোকজনও। কিন্তু, মীমাংসার বদলে রাতের সেই সভাতে পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে।

০২ অক্টো ২০২৬, ১০:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.