উত্তরবঙ্গ, নিউজ ডেস্ক: কুণাল ঘোষ-এর গাড়িতে হামলার অভিযোগ। শনিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেওয়ার আগে উত্তরপাড়ায় ঘটনাটি ঘটেছে। রাস্তা আটকে রীতিমত চলে তান্ডবলীলা। ভাঙচুর করা হয় গাড়ির কাচ। ঘটনায় জখম হয়েছে বেশ কয়েকজন। রড, লাঠি, পাথর, ইঁট, ডিম হামলা চালানো হয় বলে অভিযোগ।
কুণাল ঘোষের দাবি, 'পাথর ও লোহার রড দিয়ে তাঁর গাড়ির কাচ ভাঙচুর করা হয়। এমনকি তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলেও দাবি করেন কুণাল। ঘটনায় অল্প বিস্তর জখম হয়েছে তিনি। এই ঘটনার জেরে শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যেতে পারেননি বলে জানন কুণাল ঘোষ। ঘটনার ভিডিও ফোনে রেকর্ড করে কুণাল ঘোষ জানিয়েছেন, 'গাড়িতে 'ভয়ঙ্কর' হামলা চালানো হয়েছে। ডাকাত দলের মতো আচমকা এসে হামলা করা হয়েছে। রাস্তা আটকে তাণ্ডব চালানো হয়েছে। গাড়িতে পরপর পাথর ছুঁড়ে মারা হয়। এমনকি ইট, লোহার রড দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে।
বিস্তারিত আসছে….