JAZZBAAT 24 BANGLA
০৮ নভে ২০২৬, ০২:২০ পিএম
Breaking
Anubrata Mondal: অনুব্রতর পুজোয় ক্ষমতার পালাবদল, তবু মায়ের গায়ে ৭০০ ভরি সোনা! দাম জানলে চো... নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন প্রধানমন্ত্রীর ২৮০০ বছর আগেও নেশায় বুঁদ মানুষ! সাইবেরিয়ার প্রাচীন সমাধিতে মিলল গাঁজার প্রমাণ Kashi: গঙ্গার বুকে স্বর্গের আলো! দেবতাদের দীপাবলি দেখতে কেন ভিড় জমে কাশীতে? Indian Railways: ৮ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছনোর অপেক্ষা, রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন সিইওর Diwali: জওয়ানদের সম্মানে দীপাবলির মঞ্চ থেকেই বড় ঘোষণা শুভেন্দুর, নতুন বছরে মিলবে বিশেষ সম... দেবীর নামে প্যান কার্ড, জমা পড়ে আয়করও! নেতাজিকে সংবর্ধনা, কাশীপুরের এই কালীবাড়িতে লুকিয়ে... বিয়ের রাতেই উধাও বর-কনে! দেবীর মুখে ঝুলছিল নববধূর চাবির গোছা, সিঙ্গুরের এই কালীকে কেন বলা... Anubrata Mondal: অনুব্রতর পুজোয় ক্ষমতার পালাবদল, তবু মায়ের গায়ে ৭০০ ভরি সোনা! দাম জানলে চো... নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন প্রধানমন্ত্রীর ২৮০০ বছর আগেও নেশায় বুঁদ মানুষ! সাইবেরিয়ার প্রাচীন সমাধিতে মিলল গাঁজার প্রমাণ Kashi: গঙ্গার বুকে স্বর্গের আলো! দেবতাদের দীপাবলি দেখতে কেন ভিড় জমে কাশীতে? Indian Railways: ৮ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছনোর অপেক্ষা, রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন সিইওর Diwali: জওয়ানদের সম্মানে দীপাবলির মঞ্চ থেকেই বড় ঘোষণা শুভেন্দুর, নতুন বছরে মিলবে বিশেষ সম... দেবীর নামে প্যান কার্ড, জমা পড়ে আয়করও! নেতাজিকে সংবর্ধনা, কাশীপুরের এই কালীবাড়িতে লুকিয়ে... বিয়ের রাতেই উধাও বর-কনে! দেবীর মুখে ঝুলছিল নববধূর চাবির গোছা, সিঙ্গুরের এই কালীকে কেন বলা...

নিশানা বিফল! ১০ মিটার এয়ার পিস্তলে পঞ্চম হয়েই থামতে হল অলিম্পিকে জোড়া পদকজয়ী মনুকে

নিশানা বিফল! ১০ মিটার এয়ার পিস্তলে পঞ্চম হয়েই থামতে হল অলিম্পিকে জোড়া পদকজয়ী মনুকে
এশিয়ান গেমসের শ্যুটিংয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ মনু ভাকের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের শ্যুটিংয়ে সবথেকে বেশি প্রত্যাশা তাঁকে নিয়েই ছিল। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ সেই মনু ভাকের-ই। বুধবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ফাইনালে পঞ্চম স্থানে শেষ করলেন ভারতের তারকা শ্যুটার। ১৮ তম শটের পর ১৮১.১ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি। এর আগে যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মনু। তাঁর স্কোর ছিল ৫৭৯-২০এক্স। ফলে ফাইনালেও তাঁর দিকে নজর ছিল ভারতীয় শিবিরের। কিন্তু শেষ পর্যন্ত পদকের লড়াইয়ে জায়গা করে নিতে পারলেন না জোড়া অলিম্পিক পদকের মালকিন।

ফাইনালের শুরুটা অবশ্য একেবারেই মনুর প্রত্যাশামতো হয়নি। যোগ্যতা অর্জন পর্বে প্রথম সিরিজে ৯৫ পয়েন্ট দিয়ে শুরু করার পর ধীরে ধীরে ছন্দে ফিরেছিলেন তিনি। পরের তিন সিরিজে তাঁর স্কোর ছিল ৯৬, ৯৬ এবং ৯৮। সেই পারফরম্যান্সেই যোগ্যতা পর্বে তৃতীয় হয়ে ফাইনালে জায়গা করে নেন মনু। কিন্তু মূল লড়াইয়ে ধারাবাহিকতা ধরে রাখা গেল না। ১৮ তম শটে ৯.৬ পয়েন্ট পাওয়ার পরই তাঁর অভিযান শেষ হয়ে যায়। ফলে এশিয়াডে চতুর্থ পদকের অপেক্ষা আরও বাড়ল মনুর।

সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার চু গাউন। ফাইনালে ২৪৬.৩ পয়েন্ট নিয়ে তিনি নতুন এশিয়ান রেকর্ড গড়েছেন। চিনের শেন ইইয়াও ২৪১.৩ পয়েন্ট নিয়ে রুপো এবং একই দেশের জিয়াং রানশিন ২২১.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। ব্যক্তিগত ইভেন্টে মনু যেমন পঞ্চম স্থানে শেষ করছেন, তেমনই ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে অল্পের জন্য চতুর্থ হয়েছে ভারতীয় মহিলা দল। মাত্র দু’টি ইনার-১০ শটের ব্যবধানে হাতছাড়া হয়েছে পদক।

যদিও এ দিন অন্য ইভেন্টগুলিতে অব্যাহত ছিল ভারতের লড়াই। রোয়িংয়ে পুরুষদের সিঙ্গল স্কালসে বলরাজ পানওয়ার এবং ডাবল স্কালসে সতনাম সিং-সলমন খান ফাইনালে উঠেছেন। ক্যানো স্প্রিন্টে পুরুষদের কায়াক ফোর ৫০০ মিটার ফাইনালে জায়গা করে নিয়েছেন হর্ষবর্ধন শক্তাওয়াত, বরিন্দর সিং, এল নাওচা সিং ওনাম এবং অরুণ সিং। মেঘা প্রদীপ মহিলাদের ক্যানো সিঙ্গল ২০০ মিটারে সেমিফাইনালে উঠেছেন। অন্য দিকে, সাঁতারে ১০০ মিটার বাটারফ্লাইয়ে বেনেডিক্টন বেনিস্টন ফাইনালে উঠতে পারেননি। পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে বেদান্ত মাধবন ও অনীশ সুনীলের ফলাফলের ভিত্তিতে পরবর্তী যোগ্যতা নির্ধারণ হওয়ার কথা। বুধবারের দিন শেষেও তাই একাধিক ইভেন্টে পদকের আশায় ভারত।

61 Views 0 Likes 0 Comments

Related News

রোনাল্ডোর বিদায়ে বিমানের আসনও অবসর! ফুনচালগামী ফ্লাইটে চিরতরে বন্ধ ‘7C’, CR7-কে সম্মান জানাতে অভিনব উদ্যোগ এয়ারলাইন্সের!
ময়দান

রোনাল্ডোর বিদায়ে বিমানের আসনও অবসর! ফুনচালগামী ফ্লাইটে চিরতরে বন্ধ ‘7C’, CR7-কে সম...

ফুটবল মাঠে ৭ নম্বর জার্সি তুলে রাখার মতোই এবার বিমানের একটি আসনও অবসরে পাঠানোর সিদ্ধান্ত! ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি অভিনব শ্রদ্ধা জানিয়ে ফুনচালগামী ফ্লাইটে ৭সি নম্বর আসন আর বুকিংয়ের জন্য উপলব্ধ রাখবে না বলে ঘোষণা করেছে বিমান সংস্থা ট্রান্সাভিয়া। পর্তুগিজ মহাতারকার বিখ্যাত CR7 পরিচিতিকে ঘিরে এই উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের।

০৮ নভে ২০২৬, ১২:০৫ পিএম · 2 মিনিট
ভালভার্দে-গুলেরের গোলের ঝলক, এমবাপ্পের জাদুতে বিধ্বস্ত ভ্যালেন্সিয়া!
ময়দান

ভালভার্দে-গুলেরের গোলের ঝলক, এমবাপ্পের জাদুতে বিধ্বস্ত ভ্যালেন্সিয়া!

ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে ৩-০ গোলের দুরন্ত জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। গোল করলেন ফেদেরিকো ভালভার্দে, আর্দা গুলের ও কিলিয়ান এমবাপ্পে। এই জয়ের ফলে লা লিগার শীর্ষস্থান দখলের লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে সমান পয়েন্টে পৌঁছে গেল লস ব্লাঙ্কোসরা।

০৮ নভে ২০২৬, ১০:১৬ এএম · 2 মিনিট
মোহনবাগানে দীপাবলির আনন্দ, চেন্নাইয়ে পাঁচ গোলের লজ্জায় ডুবল ইস্টবেঙ্গল
ময়দান

মোহনবাগানে দীপাবলির আনন্দ, চেন্নাইয়ে পাঁচ গোলের লজ্জায় ডুবল ইস্টবেঙ্গল

শুক্রবার ওড়িশাকে হারিয়ে সমর্থকদের আগাম দীপাবলির উপহার দিয়েছিল মোহনবাগান। সবুজ-মেরুন সমর্থকদের উৎসবের রেশ কাটতে না কাটতেই শনিবার সম্পূর্ণ উল্টো ছবি ইস্টবেঙ্গল শিবিরে। চেন্নাইয়ের মেরিনা এরিনায় পাঁচ গোল হজম করে কার্যত ছারখ...

০৭ নভে ২০২৬, ১০:৪০ পিএম · 2 মিনিট
Rohit Sharma: আফ্রিদিকে টপকে ইতিহাস রোহিতের, গেইলের বিশ্বরেকর্ডেও থাবা!
ময়দান

Rohit Sharma: আফ্রিদিকে টপকে ইতিহাস রোহিতের, গেইলের বিশ্বরেকর্ডেও থাবা!

স্পোর্টস ডেস্ক: বয়স বাড়লেও ব্যাট হাতে রেকর্ড ভাঙার খিদে যে একটুও কমেনি, আরও একবার বুঝিয়ে দিলেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ব্যাট হাতে বড় রান না পেলেও ছক্কা হাঁকিয়ে নতুন ইতিহাস গড়লেন ভা...

০৭ নভে ২০২৬, ০৮:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.