JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০৬:২৬ এএম
Breaking
জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী...

৪ গোলের লজ্জায় ‘নীরব’ মোহনবাগান! প্রেস মিট বয়কটের সিদ্ধান্ত ঘিরে তুঙ্গে বিতর্ক

৪ গোলের লজ্জায় ‘নীরব’ মোহনবাগান! প্রেস মিট বয়কটের সিদ্ধান্ত ঘিরে তুঙ্গে বিতর্ক

কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: ডুরান্ড কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে ১-৪ হারের পর আরও অস্বস্তিতে মোহনবাগান সুপার জায়ান্টস। ডার্বি হারের ধাক্কা সামলানোর আগেই ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলন এড়িয়ে গেল সবুজ-মেরুন শিবির। নির্ধারিত প্রেস মিটে দলের কোচ কিংবা কোনও প্রতিনিধিই সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। ম্যাচ শেষ হওয়ার পরই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যায় মোহনবাগান দল।

ডার্বিতে এমন বড় ব্যবধানে হার যে কোনও দলের কাছেই যন্ত্রণার। কিন্তু সেই হারের পর সাংবাদিকদের সামনে না আসার সিদ্ধান্তই নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে ডুরান্ড কাপের মতো ঐতিহ্যশালী প্রতিযোগিতার ফাইনালে দুই প্রধানের লড়াইয়ে ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠক ঘিরে বরাবরই থাকে বাড়তি আগ্রহ। সেখানে কোচ বা দলের কোনও প্রতিনিধির অনুপস্থিতি পরিস্থিতিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

রবিবাসরীয় যুবভারতীতে গোটা ম্যাচজুড়েই ইস্টবেঙ্গলের দাপটের সামনে কার্যত অসহায় দেখিয়েছে পালতোলা নৌকোকে। একের পর এক আক্রমণে লাল-হলুদ রক্ষণকে চাপে ফেলার বদলে উল্টে ৪ গোল হজম করতে হয়েছে সবুজ-মেরুনকে। এডমুন্ড লালরিনডিকার হ্যাটট্রিকে শেষ পর্যন্ত ১-৪ ব্যবধানে হেরে হাতছাড়া হয়েছে ট্রফি। সেই হতাশার জেরেই কি সংবাদমাধ্যমকে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত? মোহনবাগানের তরফে এ বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

ফলে মাঠের পর এ বার মাঠের বাইরেও বিতর্কে মোহনবাগান। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, বড় ম্যাচে বড় হারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়াই কি দায়িত্বের অংশ নয়? ফুটবলপ্রেমীদের একাংশের সমালোচনার মুখে পড়েছে ক্লাবের এই সিদ্ধান্ত। এর আগে ১৯৭৫ সালের আইএফএ শিল্ডের ফাইনালেও চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৫ গোল হজম করতে হয়েছিল মোহনবাগানকে। এ দিনের হার যেন ফের উস্কে দিয়েছে সেই ভয়াবহ স্মৃতি। আর তার পরই বয়কট করা হল সাংবাদিক সম্মেলন। ডার্বির মঞ্চে ১-৪ হারের ক্ষত এমনিতেই গভীর, তার ওপর এই ঘটনা সেই ক্ষত আরও বাড়িয়ে দিল বলেই মনে করছেন অনেকে।

 

 

26 Views 0 Likes 0 Comments

Related News

IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ
ময়দান

IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ

নিউজ ডেস্ক: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল । যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান । আর সেই ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এই ম্যাচের গুরুত্ব নিয়ে মুখ খুললেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মরশুমের শুরুতে ডুর...

০৭ অক্টো ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট
Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে
ময়দান

Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে

একই প্রজন্মের দুই মহাতারকা। একজনের বিদায়ে চোখে জল, গ্যালারি জুড়ে আবেগ, সতীর্থদের অনুরোধ—‘থেকে যাও’। অন্য জনের বিদায়টা অনেক বেশি তিক্ত আর বিতর্কে মোড়া।

০৭ অক্টো ২০২৬, ০৭:২৭ পিএম · 3 মিনিট
আর নিছক স্বপ্ন নয়! ২০৩৬ অলিম্পিকের লক্ষ্যে ভারতের মন্ত্র Rising Together
ময়দান

আর নিছক স্বপ্ন নয়! ২০৩৬ অলিম্পিকের লক্ষ্যে ভারতের মন্ত্র Rising Together

অলিম্পিক আয়োজনের স্বপ্নকে আর শুধু স্বপ্নের মধ্যে আটকে রাখতে চাইছে না ভারত। ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের জন্য এ বার নিজেদের ভাবনা, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা প্রকাশ করল ভারতীয় অলিম্পিক সংস্থা।

০৭ অক্টো ২০২৬, ০৫:২৫ পিএম · 2 মিনিট
Gautam Gambhir: আগরকারের বিদায়ে রহস্যময় পোষ্ট গুরু গম্ভীরের, জল্পনা শুরু ক্রিকেট মহলে
ময়দান

Gautam Gambhir: আগরকারের বিদায়ে রহস্যময় পোষ্ট গুরু গম্ভীরের, জল্পনা শুরু ক্রিকেট...

ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে অজিত আগরকারের অধ্যায়। আর তাঁর বিদায়ের পরেই সমাজ মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।

০৭ অক্টো ২০২৬, ০৪:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.