JAZZBAAT 24 BANGLA
০৩ নভে ২০২৬, ০৭:৫৭ এএম
Breaking
KaliPuja: ড্রোনের নজরদারি, ডিজে নিষিদ্ধ! উৎসবে কড়া প্রশাসন হাসপাতালে ভর্তি শরদ পওয়ার, এখন কেমন আছেন? ৩৫ হাজারের ব্যবসায় প্রথম মাসেই ৬ লক্ষের বিক্রি, ৫ কোটির প্রস্তাবও ফেরালেন দুই বন্ধু নীল-সাদা থেকে গেরুয়া-কালো, KIFF-এর নতুন লোগোয় শিল্পের নান্দনিকতা নাকি রঙের রাজনীতি? চিনের ৫ হাজার টনের ‘সুড়ঙ্গ দানব’ নিয়ে উদ্বেগ! ধাক্কা খেতে পারে ভারতের বুলেট ট্রেন-মেট্রো... ইঞ্জেকশনের ঝক্কি ছাড়াই ডায়াবিটিস নিয়ন্ত্রণের সুযোগ ! কমতে পারে খরচ ছোট্ট ঘটনা? চোরবাগানকাণ্ডে অধ্যক্ষকে প্রশ্ন কুণালের Irfan Pathan: ভুবনেশ্বরকে খেলানোর সিদ্ধান্ত ভুল! নির্বাচকদের একহাত নিলেন পাঠান KaliPuja: ড্রোনের নজরদারি, ডিজে নিষিদ্ধ! উৎসবে কড়া প্রশাসন হাসপাতালে ভর্তি শরদ পওয়ার, এখন কেমন আছেন? ৩৫ হাজারের ব্যবসায় প্রথম মাসেই ৬ লক্ষের বিক্রি, ৫ কোটির প্রস্তাবও ফেরালেন দুই বন্ধু নীল-সাদা থেকে গেরুয়া-কালো, KIFF-এর নতুন লোগোয় শিল্পের নান্দনিকতা নাকি রঙের রাজনীতি? চিনের ৫ হাজার টনের ‘সুড়ঙ্গ দানব’ নিয়ে উদ্বেগ! ধাক্কা খেতে পারে ভারতের বুলেট ট্রেন-মেট্রো... ইঞ্জেকশনের ঝক্কি ছাড়াই ডায়াবিটিস নিয়ন্ত্রণের সুযোগ ! কমতে পারে খরচ ছোট্ট ঘটনা? চোরবাগানকাণ্ডে অধ্যক্ষকে প্রশ্ন কুণালের Irfan Pathan: ভুবনেশ্বরকে খেলানোর সিদ্ধান্ত ভুল! নির্বাচকদের একহাত নিলেন পাঠান

মনবীরের হ্যাটট্রিকে গোলবন্যা, ৮ গোলের দাপটে নক-আউটে মোহনবাগান

মনবীরের হ্যাটট্রিকে গোলবন্যা, ৮ গোলের দাপটে নক-আউটে মোহনবাগান

এবারে ডুরান্ড কাপ যেন গোলের টুর্নামেন্ট। দুদিন আগেই আগেই সিআইএসএফ-কে ৮-০ গোলে হারিয়ে নজর কেড়েছিল ইস্টবেঙ্গল। এ বার দুর্বল সাউথ ইউনাইটেডকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বেই নক আউট প্রায় নিশ্চিত করে ফেলল মোহনবাগান। হ্যাটট্রিক করেছেন মনবীর সিং। ফলে চাপ বাড়ল লাল-হলুদ শিবিরের ওপর। 

এ বারেল ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে এগিয়ে চলেছে মোহনবাগান। ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারানোর পর এ দিন যুবভারতীতে শুরু থেকেই একতরফা ফুটবল খেলেছে প্যানাজিওটিস দিলেমপেরিসের দল। প্রতিপক্ষকে কোনও সুযোগই না দিয়ে আক্রমণের পর আক্রমণে ম্যাচটিকে কার্যত একটি প্র্যাকটিস সেশনে পরিণত করে ফেলে মোহনবাগান।

ম্যাচের নায়ক মনবীরের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেন সুহেল ভাটও। এ ছাড়া একটি করে গোল করেন অ্যালবার্তো রডরিগেজ ও রাহুল বেকে। আরেকটি সাউথ ইউনাইটেডের নোয়েলের আত্মঘাতী গোল। যদিও স্কোরলাইন আরও বড় হতে পারত। হয়তো দুই অঙ্কেই পৌঁছে যেত সবুজ-মেরুন বাহিনী।

তিনটি নিশ্চিত গোল পোস্টে লেগে ফিরে আসে। তা ছাড়া একাধিক সহজ সুযোগ নষ্ট করেন সাহাল আব্দুল সামাদ। ফলে দুই অঙ্কের ব্যবধানে জয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মতো ৮ গোলেই সন্তুষ্ট থাকতে হল মোহনবাগানকে।

যদিও এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলকে টপকে নক আউট প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। যদিও দিলেমপেরিসের ছেলেদের কাছে এ দিন সবচেয়ে বড় প্রাপ্তি শুধু বড় ব্যবধানে জয় নয়। বরং দলের আক্রমণভাগের ধার এবং আত্মবিশ্বাস। নক আউটের আগে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে ট্রফি জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করে তুলল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবের।

 

 

46 Views 0 Likes 0 Comments

Related News

Irfan Pathan: ভুবনেশ্বরকে খেলানোর সিদ্ধান্ত ভুল! নির্বাচকদের একহাত নিলেন পাঠান
ময়দান

Irfan Pathan: ভুবনেশ্বরকে খেলানোর সিদ্ধান্ত ভুল! নির্বাচকদের একহাত নিলেন পাঠান

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও, শেষ দুই ম্যাচে হেরেছে টিম ইন্ডিয়া।  তারপরই একটি বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। চার বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছিল ভুবনেশ্বর কুমারের। কিন্তু প্রত্...

০২ নভে ২০২৬, ০৭:৩৫ পিএম · 3 মিনিট
Nikhil Chaudhary: পাঞ্জাব টু পারথ: অস্ট্রেলিয়ার জাতীয় দলে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, খেলেছেন শুভমানের সঙ্গেও
ময়দান

Nikhil Chaudhary: পাঞ্জাব টু পারথ: অস্ট্রেলিয়ার জাতীয় দলে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেট...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের আঙিনা থেকে অস্ট্রেলিয়ার জাতীয় দল - নিখিল চৌধুরির যাত্রাটা বেশ নাটকীয়। একসময় পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সতীর্থ হিসাবে পেয়েছেন যুবরাজ সিং, হরভজন সিং, শুভমান গিল এবং অভিষেক শর্মার ...

০২ নভে ২০২৬, ০৫:০৫ পিএম · 3 মিনিট
AIFF: ব্রাজিলের সঙ্গে ম্যাচ আয়োজন করেই ৮৫ কোটির ধাক্কা! খরচ সামলাতে ফিক্সড ডিপোজিট ভাঙার প্রস্তাব AIFF-এ
ময়দান

AIFF: ব্রাজিলের সঙ্গে ম্যাচ আয়োজন করেই ৮৫ কোটির ধাক্কা! খরচ সামলাতে ফিক্সড ডিপোজিট...

কলকাতা: ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিল ভারতীয় ফুটবল দল। উরুগুয়ে ও পানামার বিরুদ্ধেও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল তারা। কিন্তু মাঠের সেই ঐতিহাসিক অভিজ্ঞতার পর এবার বড় আর্থিক চ...

০২ নভে ২০২৬, ০৪:৫০ পিএম · 2 মিনিট
Kylian Mbappe: চিন-বিতর্কের রেশ কাটিয়ে গোল এমবাপের, জয় রিয়ালের
ময়দান

Kylian Mbappe: চিন-বিতর্কের রেশ কাটিয়ে গোল এমবাপের, জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক: মাঠের বাইরের বিতর্ককে আপাতত দূরে সরিয়ে গোলের মধ্যেই জবাব দিলেন কিলিয়ান এমবাপে। চিনের প্রাক্তন নেতা মাও সে তুংকে নিয়ে মন্তব্য করে গত সপ্তাহে বিতর্কে জড়িয়েছিলেন ফরাসি তারকা। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে...

০২ নভে ২০২৬, ০৩:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.