JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৭:৫১ পিএম
Breaking
কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ

ফের সোনার হাতছানি নীরজের সামনে, গ্লাসগোয় কঠিন চ্যালেঞ্জের মুখে 'সোনার ছেলে'

ফের সোনার হাতছানি নীরজের সামনে, গ্লাসগোয় কঠিন চ্যালেঞ্জের মুখে 'সোনার ছেলে'

আবারও সোনার হাতছানি 'সোনার ছেলে' নীরজ চোপড়ার সামনে। ৮ বছর পর কমনওয়েলথ গেমসে সোনা জয়ের লক্ষ্যে ভারতীয় সময় শনিবার গ্লাসগোয় নামবেন ভারতের জ্যাভলিন তারকা। ২০১৮ সালে গোল্ড কোস্টে সোনা জিতলেও ২০২৪ সালের বার্মিংহ্যাম গেমসে চোটের কারণে খেলতে পারেননি তিনি। তাই এ বারের ফাইনাল নীরজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

যোগ্যতা অর্জন পর্বে ৭৯.৬১ মিটার ছুড়ে পঞ্চম স্থানে থেকে ফাইনালে উঠেছেন নীরজ। তাঁর ঠিক পিছনেই রয়েছেন গত বারের চ্যাম্পিয়ন পাকিস্তানের আরশাদ নাদিম। যিনি সপ্তম স্থানে শেষ করেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল, যোগ্যতা অর্জন পর্বে কোনও প্রতিযোগীই সরাসরি যোগ্যতা অর্জনের নির্ধারিত ৮৪ মিটারের গণ্ডি ছুঁতে পারেননি। যদিও নীরজের আগে শেষ করা ৪ জনের প্রত্যেকেই ৮০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছুঁড়তে সক্ষম হয়েছেন।

এর ফলে ফাইনালে অলিম্পিকে সোনাজয়ী নীরজের লড়াই যে মোটেই সহজ হবে না, তা স্পষ্ট। পাকিস্তানের আরশাদ নাদিম ছাড়াও শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাথিরাগে, গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স, দক্ষিণ আফ্রিকার ডাউ স্মিট এবং ইংল্যান্ডের বেন ইস্ট ইতিমধ্যেই দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নজরে রয়েছেন। যোগ্যতা অর্জন পর্বে এই ৫ জন প্রতিযোগীই ৮০ মিটারের গণ্ডি অতিক্রম করেছেন।

পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে পদকের অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে নীরজ চোপড়া, আরশাদ নাদিম, রুমেশ থারাঙ্গা পাথিরাগে, অ্যান্ডারসন পিটার্স, ভারতের রোহিত যাদব, ত্রিনিদাদ ও টোবাগোর কেশর্ন ওয়ালকট এবং দক্ষিণ আফ্রিকার ডাউ স্মিটকে। গ্লাসগোতে ৩১ জুলাই অনুষ্ঠিত হবে এই ফাইনাল, যা ভারতীয় সময় অনুযায়ী দেখা যাবে ১ অগাস্ট।

 

 

1084 Views 0 Likes 0 Comments

Related News

ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড
ময়দান

ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বো...

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে নেয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সোমবার আরও একবার তা জানিয়ে...

১৪ সেপ্টে ২০২৬, ০৫:৩৮ পিএম · 2 মিনিট
ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ
ময়দান

ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ

কলকাতা, নিউজ ডেস্ক: ধনুকের নিশানায় নয়া ইতিহাস লিখল ভারত। তিরন্দাজির বিশ্বকাপে রিকার্ভ তিরন্দাজ হিসেবে সোনা জিতে নজির গড়লেন ধীরাজ বোম্মাদেভারা। রবিবার রুদ্ধশ্বাস ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়াকে শুট-অফে ৬-৫ ব্যবধানে হ...

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম · 2 মিনিট
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের
ময়দান

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের

অভিষেকের এ দিনের ইনিংস সেই দর্শনেরই যেন বাস্তব উদাহরণ। শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন তিনি। রান তোলার গতি এতটাই দ্রুত ছিল যে ভারতের ১৫৭ রানের লক্ষ্য একটা সময় প্রায় কিছুই না মনে হচ্ছিল।

১৪ সেপ্টে ২০২৬, ১২:২২ পিএম · 2 মিনিট
দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব
ময়দান

দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব

সব মিলিয়ে সাইকিয়ার বার্তা স্পষ্ট। নকভির সঙ্গে সৌজন্য বিনিময় আর তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ, দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.