রাজ্যের সরকার বদলাতেই বদলাচ্ছে বিভিন্ন সরকারি নিয়ম। একই রীতি মেনে এবার পঞ্চায়েত এলাকায় বাড়ি বানানোয় নতুন বিধি আনতে চলেছে রাজ্য। এবার পৌরসভার মতোই বাড়ির নকশা পঞ্চায়েত থেকে পাশ করাতে হবে। খুব শীঘ্রই এই নিয়ম কার্যকর হতে চলেছে।
বর্তমানে শহরাঞ্চলে অনেক বড় বড় নির্মাণ হচ্ছে বহু জায়গায় বহুতল আবাসন তৈরি হচ্ছে। যেখানে বাড়ি তৈরির নির্দিষ্ট কোন নিয়ম নেই এবার সেটাই বদলাতে চলেছে রাজ্য সরকার অনেক আছেই পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে।
মঙ্গলবার এক বৈঠকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, 'আগে পঞ্চায়েত এলাকায় বাড়ি করলে কোন নিয়ম ছিল না এক পাতার একটি নির্দেশিকা ছিল তবে একাধিক রাজ্যে আইন তৈরি হয়েছে আইন খতিয়ে দেখে একটা আইন তৈরি করেছি। খুব শীঘ্রই আমরা বিধি নিয়ে আসছি।'
বর্তমানে পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরিতে কিছু নিয়ম মানতে হয়। কিন্তু তার কোনো আইনি ব্যবস্থা নেই। এই সুযোগকেই কাজে লাগিয়ে অপব্যবহার করছে অনেকে। আর তৃণমূল আমলে সেই দুর্নীতি বহুদূর পৌঁছেছে। পুকুর, ডোবা বুঝিয়ে নির্মাণ হচ্ছে বাড়ি। বৃষ্টিতে নিকাশি ব্যবস্থার বেহাল দশা। চারপাশে জল জমে সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা রুখতেই রাজ্য সরকার পঞ্চায়েত এলাকায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে।
এই বৈঠকে মন্ত্রী আরো জানান আবাস যোজনা সহ পঞ্চায়েত স্তরে উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা নাগরিকদের মধ্যে দ্রুত পৌঁছে দেওয়া হবে। একইসঙ্গে তৃণমূল আমলে হওয়া বিভিন্ন দুর্নীতির তদন্ত শুরু হবে।