JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৬:৩৯ পিএম
Breaking
Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Durga Puja Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Gyanesh Kumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নজিরবিহীন আক্রমণ কংগ্রেসের Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Durga Puja Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Gyanesh Kumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নজিরবিহীন আক্রমণ কংগ্রেসের Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল

Gen Z: জেন-জির মন বুঝতে নীতীনের ‘যুব সংলাপ’! বাংলায় যুব ভোটারদের নিয়ে বড় বৈঠক বিজেপির

Gen Z: জেন-জির মন বুঝতে নীতীনের ‘যুব সংলাপ’! বাংলায় যুব ভোটারদের নিয়ে বড় বৈঠক বিজেপির
বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: বাংলায় রাজনৈতিক সমীকরণে যুব প্রজন্মের গুরুত্ব ক্রমেই বাড়ছে। বিশেষ করে জেন-জি ভোটারদের মনোভাব, তাঁদের প্রত্যাশা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে এবার গুরুত্ব দিতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে সেই বিষয়েই বিশেষ নজর দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। সূত্রের খবর, সোমবার রাজ্য বিজেপির যুব মোর্চার সঙ্গে বৈঠকের পাশাপাশি ‘যুব ভারত সংলাপ’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই প্রথম বাংলায় এসেছেন নীতীন নবীন। রবিবার দিনভর রাজ্য সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সংগঠনকে আরও শক্তিশালী করা, সরকারের সঙ্গে দলের সমন্বয় বাড়ানো এবং আসন্ন পুরভোটের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

সোমবারের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে তরুণ প্রজন্ম। সম্প্রতি রাজ্য বিজেপির যুব মোর্চাতেও সাংগঠনিক পরিবর্তন হয়েছে। ইন্দ্রনীল খাঁর পরিবর্তে যুব মোর্চার নতুন সভাপতি হয়েছেন আমতার বিধায়ক অমিত সামন্ত। তাঁকে সঙ্গে নিয়েই ‘যুব ভারত সংলাপ’-এ যোগ দেওয়ার কথা নীতীন নবীনের। সেখানে রাজনৈতিকভাবে সচেতন তরুণদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁদের ভাবনা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করা হবে বলে সূত্রের খবর।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জেন-জি ভোটারদের ভূমিকা নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলই নতুন করে ভাবনাচিন্তা করছে। তরুণ প্রজন্মের একটি বড় অংশ সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনলাইন আলোচনার মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে নিজেদের মত প্রকাশ করে। ফলে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করাকে সাংগঠনিক রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বিজেপি নেতৃত্ব।

এর আগে তরুণ প্রজন্মের সঙ্গে আলোচনায় বসেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তরুণদের ভিন্ন রাজনৈতিক মত বা সমালোচনাকে দূরে সরিয়ে না রেখে তাঁদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের প্রয়োজনীয়তার কথা তিনি বলেছিলেন। এবার একই ধরনের যোগাযোগের পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি এগোচ্ছেন বলে দলীয় সূত্রের দাবি।

নীতীন নবীনের বঙ্গ সফরের প্রথম দিনেই সংগঠন নিয়ে একাধিক বার্তা এসেছে। দলের বিধায়কদের আরও সক্রিয় হতে বলা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরে প্রয়োজনীয় সংশোধন এবং স্থানীয় স্তরে দলীয় কাঠামো আরও মজবুত করার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি। আসন্ন পুরভোটকে সামনে রেখে সংগঠনের প্রস্তুতি এবং রাজনৈতিক কৌশল নিয়েও নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এখন নজর সোমবারের ‘যুব ভারত সংলাপ’-এর দিকে। তরুণ ভোটারদের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই সরাসরি কথোপকথন থেকে কী বার্তা উঠে আসে, এবং রাজ্য বিজেপি ভবিষ্যতে যুব সংগঠনকে কীভাবে এগিয়ে নিয়ে যায়,সেদিকেই রাজনৈতিক মহলের নজর।

বিজ্ঞাপনrrr
9 Views 0 Likes 0 Comments

Related News

Bikash Vaban Protest: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণের দাবিতে উত্তেজনা
মহানগর

Bikash Vaban Protest: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্...

চাকরি স্থায়ীকরণ এবং টার্মিনেশন লেটার প্রত্যাহারের দাবিতে সোমবার সল্টলেকে পথে নামলেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। বিকাশ ভবনের পথে মিছিল করে যাওয়ার সময় তাদের পথ আটকায় পুলিশ। তৎক্ষণাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। সেখানেই চাকরি হারানোর অভিযোগ তুলে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষকরা।

২৮ সেপ্টে ২০২৬, ০১:৪১ পিএম · 2 মিনিট
Calcutta High Court: কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা
মহানগর

Calcutta High Court: কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা

কলকাতা: শীত এলেই কলকাতা ও হাওড়ার বাতাসের মান নিয়ে উদ্বেগ বাড়ে। এবার সেই দূষণ নিয়ন্ত্রণে রাজ্যকে নির্দিষ্ট পরিকল্পনা ও সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সরকারি আধি...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট
SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী
মহানগর

SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী

কলকাতা: রবিবার রাত পর্যন্ত উত্তপ্ত ছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)। ছাত্র ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের পর সোমবার সকাল থেকেই কার্যত থমথমে পরিস্থিতি ক্যাম্পাসজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১৫ পিএম · 2 মিনিট
সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার
মহানগর

সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার

নয়াদিল্লি: তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত এবার আরও জোরালোভাবে পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর ১০ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ-বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে করা মামলার শুনানি আজ, ২৮ সেপ্...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.