JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৭:১২ এএম
Breaking
Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের

সুরের দুনিয়ায় ফের ধাক্কা! অরিজিতের পর সিনেমার গান থেকে বিরতি নিলেন অমাল মালিক

সুরের দুনিয়ায় ফের ধাক্কা! অরিজিতের পর সিনেমার গান থেকে বিরতি নিলেন অমাল মালিক

কলকাতা, নিউজ ডেস্ক: সুরের দুনিয়ায় ফের বড় চমক! অরিজিৎ সিংয়ের পর এবার সিনেমার গান থেকে বিরতি নেওয়ার ঘোষণা করলেন জনপ্রিয় গায়ক ও সুরকার অমাল মালিক। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানাতেই শুরু হয়েছে জোর চর্চা। অমাল জানিয়েছেন, আগামীবছর পর্যন্ত নতুন কোন সিনেমার গান এ কাজ করবেন না তিনি।

কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? অনুরাগীদের কৌতুহল বাড়িয়ে অমাল জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর নিজের মন, শরীর এবং সার্বিক সুস্থতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই নিজেকে সময় দিতে কিছুদিনের জন্য কাজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, এটি স্থায়ী বিদায় নয়, বরং নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য সাময়িক বিরতি। তবে, আপাতত তাঁকে যেন অযথা বিরক্ত না করা হয় সেই অনুরোধও করেছেন গায়ক।

অমালের পোস্টে আরও একটি বিষয় নজর কেড়েছে। তিনি জানিয়েছেন, তাঁর কিছু পুরনো ও এখনও প্রকাশিত না হওয়া সিনেমার গান আগামী দিনে প্রকাশ্যে আসতে পারে। তবে, সেই ছবিগুলি আদেও কবে মুক্তি পাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে কম বাজেটের ছবিগুলি প্রেক্ষাগৃহে জায়গা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। পোষ্টের শেষে অমাল কার্যত অনুরাগীদের উদ্দেশ্যে বিদায় বার্তা দেন। সংগীত থেকে সিনেমা দীর্ঘ পথ পেরিয়ে, এবার তিনি ফের নিজের সঙ্গীতের দিকেই মন দিতে চান।

এর আগে অমাল মালিকের বক্তব্য ঘিরে তৈরি হয়েছিল চর্চা। চলতি বছরের মে মাসে তিনি অভিযোগ করেছিলেন চলচ্চিত্র ও সঙ্গীত জগতের কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁকে কোনঠাসা করে রেখেছেন। যদিও কারোর নাম প্রকাশে আনেননি তিনি। সেই সময় তিনি জানিয়েছিলেন, সিনেমায় কাজের সুযোগ না পেলেও, স্বাধীনভাবে গান তৈরি করে তিনি সন্তুষ্ট থাকবেন।

২০১৮ সালের সলমন খানের 'জয় হো' ছবির মাধ্যমে সুরকার হিসেবে বলিউডে পা দেন অমাল মালিক। পরের বছর ‘রয়’ ছবির ‘সূরজ ডুবা হ্যায়’ গান তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এরপর 'হিরো', ‘কাপুর অ্যান্ড সন্স’,'কবীর সিং' সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন তিনি। সম্প্রতি, 'আওয়ারাপন ২' এর জন্য ‘ইয়ে আওয়ারাপন’ গানে কন্ঠ দিয়েছেন অমাল। কিন্তু তারপরেই তাঁর এই বিরতির ঘোষণা। ফলে, প্রশ্ন উঠেছে এই বিরতির পর কবে ফিরবেন তিনি? আপাতত সেই উত্তর সময়ের হাতে।

16 Views 0 Likes 0 Comments

Related News

Bigg Boss Bangla: অনুষ্কার বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, ফের বিগ বসে কান্নার রোল! তবে কি অসুস্থতার কারণে ঘর ছাড়ছেন ঝিলম?
বিনোদন

Bigg Boss Bangla: অনুষ্কার বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, ফের বিগ বসে কান্নার রোল! তবে...

কলকাতা: বিগ বস বাংলার ঘরে ফের বড়সড় চমক! রবিবারই প্রতিযোগী অনুষ্কার বিদায়ে মন খারাপ হয়েছিল দর্শকদের। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে, এবার কি তবে বিগ বসের ঘর ছাড়তে চলেছেন ঝিলম? স্টার জলসার সদ্য প্রকা...

১২ অক্টো ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চিন্তা তাড়া করে তাঁকে?
বিনোদন

Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চি...

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় অমিতাভ বচ্চন প্রায়ই তাঁর মনের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। কিন্তু তাঁর সাম্প্রতিক একটি লেখা ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। মেগাস্টার জানিয়েছেন, রাতের পর রাত তিনি বিছানায় এপাশ-ওপাশ করেন, কিন্তু কিছুতেই তাঁর চোখে ঘুম আসে না।

১১ অক্টো ২০২৬, ০৩:৫১ পিএম · 2 মিনিট
Cjp Protest: মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান
বিনোদন

Cjp Protest: মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক হয়েছেন একাধিক ব্যক্তি। সেই তালিকায় ছিলেন বলিউড  তারকা ইমরান খান। শনিবার মুম্বইয়ের রাস্তায় পুলিশের প্রিজন ভ্যানে দেখা গিয়েছিল তাঁকে। অবশ...

১১ অক্টো ২০২৬, ১২:৩৩ পিএম · 1 মিনিট
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান!
বিনোদন

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান!

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলনকে ঘিরে মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান-সহ ৪০০-র বেশি বিক্ষোভকারী। আটক নেতাদের দ্রুত মুক্তি না দিলে অনশন বা পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।

১০ অক্টো ২০২৬, ০৭:৫৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.